Listen এর বাংলা হলো শোনা। আপনার কান দিয়ে কোন শব্দ যদি ব্রেইনে প্রবেশ করে তাহলে আমরা শুনতে পাই। একটি ভাষার সবচেয়ে বেশি প্রয়োগ হয় বলা আর শোনার মাধ্যমে অর্থাৎ Speaking এবং Listening এর মাধ্যমে। ভাষার দুইটি ভার্শন হয়। একটি চিত্র অন্যটি শব্দ। একটি উদাহরণ দিলে বোঝা সহজ হবে। যেমন আমার নাম আফসার, এই নামটি হলো শব্দ আর আমার চেহারা হলো চিত্র মানে ছবি। মানুষ যেমন আমার নাম শুনে আমাকে চিনতে পারে ঠিক তেমনি আমার নাম শোনা ছাড়া শুধু চেহারা দেখেও চিনতে পারে। বাংলা ভাষায় “ক” এই চিহ্ন বা চিত্র অথবা ছবি যদি বলি যার নাম ক। এর উচ্চারণ অন্যসব বর্ণ থেকে আলাদা। অর্থাৎ প্রতিটি বর্ণের আলাদা করে একটি চিত্র আছে এবং একটি শব্দ আছে।

 

ইংরেজিতে দুর্বলদের জন্য শূন্য থেকে IELTS প্রস্তুতি সিরিজের বাংলায় IELTS READING এর ফুল কোর্স বইটি Reading এর বিভিন্ন ধরনের মধ্যে একটি ধরন Auditory Reading সম্পর্কে আলোচনা করা হয়েছে। মূলত Listening মানেই হচ্ছে এক ধরনের Reading যা চোখ দিয়ে পড়া হয় না বরং কান দিয়ে হয়। তাহলে Listening দুটি বিষয়ের সমন্বয়ে গঠিত। প্রথমটি হলো আপনি ইংরেজি যে শব্দগুলো শুনছেন সেগুলো কি শব্দ এটা বুঝতে পারছেন কি না, অর্থাৎ সাউন্ড আইডেন্টিফিকেশন । এর দ্বিতীয়টি হলো ঐ শব্দের অর্থ বুঝতে পারছেন কিনা।

 

একটি উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করি । যেমন ধরুন আপনি শুনলেন, We yearned for homeland. এটার সাউন্ড হবে ‘’উই ইয়া’নেড ফর হোমল্যন্ড বা উই ইয়া’নেড ফ হোমল্যান্ড’’। কিন্তু এর মাধ্যমে যে বুঝানো হচ্ছে স্বদেশের জন্য আমরা ব্যাকুল হয়েছিলাম। এটা যদি আপনি না বুঝেন তাহলে লিসেনিং-এ আপনার সাউন্ড আইডেন্টিফিকেশন এর কাজটা হবে বটে কিন্তু ইংরেজি অর্থ না বুঝলে ঐ সাউন্ডের অর্থ বুঝবেন না। আপনি হয়ত We yearned for homeland বাক্যের সবগুলো শব্দের অর্থই বুঝলেন কিন্তু Yearned এর অর্থ জানেন না, তাহলেও বাক্যের অর্থ বুঝতে পারবেন না নিশ্চিত ভাবে।

 

নেটিভ-স্পিকাররা কথা বলার সময় শব্দের মধ্যে কিছু কিছু লেটার উচ্চারণ করে না কিংবা কিছু লেটারের উচ্চারণ পরিবর্তন করে উচ্চারণ করে। আবার প্রায়ই দেখা যায় একসাথে দুইটি বা তিনটি শব্দের উচ্চারণ করার কারণে অনেক সময় আমরা মূল শব্দগুলোকে আলাদা করতে পারি না। যেমন we want it.

 

এখানে want it-কে একসাথে উচ্চারণ করলে আমরা শুনি wantid বা wanted. লিসেনিং-এ আপনি ইংরেজি শব্দের অর্থ বুঝলেও যদি সাউন্ড আইডেন্টিফিকেশন করতে না পারেন তাহলেও নিশ্চিত করে বুঝতে পারবেন না বক্তা কি বুঝিয়েছে।

 

আপনি যদি IELTS Listening-এ ভালো করতে চান তাহলে আপনাকে আগে IELTS Reading-এ ভালো হতে হবে। প্রথমে ইংরেজি পড়ে অর্থ বোঝার দক্ষতা লাগবে এবং সাথে ইংরেজি শুনে বুঝতে হবে।