একজন শিক্ষার্থী বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথোপকথন বুঝতে পারে কি না এই দক্ষতা যাচাই করার জন্য IELTS LISTENING ডিজাইন করা হয়েছে। এই পরীক্ষায় মোট চারটি সেকশন থাকে। প্রতিটি সেকশনে ১০টি করে প্রশ্ন থাকে। মোট প্রশ্ন ৪০টি এবং প্রতিটির জন্য ১ নাম্বার। কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রায় ৩০ মিনিটে ভিন্ন ভিন্ন পরিস্থিতি নিয়ে Audio Record শোনানো হয়। পরে শেষে ১০ মিনিট সময় দেওয়া হয় প্রশ্নের উত্তরগুলো উত্তরপত্রে ওঠানোর জন্য। যদি কম্পিউটার বেইজড পরীক্ষা দেওয়া হয় তাহলে এই ১০ মিনিট সময় দেওয়া হয় না, ৩০ মিনিটেই পরীক্ষা শেষ হয়ে যায়। যেই Audio Record শোনানো হবে তার Accent সবচেয়ে বেশি হয় British and American এছাড়াও মাঝে মাঝে Canadian এবং Australian Accent-ও থাকে।

 

সেকশন ১-এ একটি ডায়লগ শোনানো হয় অর্থাৎ দুইজন মানুষ কথা বলছেন কোন একটি বিষয় নিয়ে। ইংরেজি ভাষায় কথা বলে এমন কোন দেশে পড়াশুনা, থাকা, কাজ করা বা দৈনন্দিন জীবন ও সামাজিক বিভিন্ন কার্যক্রম নিয়ে সাধারণত যে কথোপকথন হয়। যেমন হতে পারে কোন কিছু কেনার জন্য একজন ক্রেতা বিক্রেতার মধ্যে যে কথা হয়। আবার একজন ছাত্রের কোন কলেজে ভর্তি হবে তার এবং কলেজ কর্তৃপক্ষের মধ্যে আলোচনা। আবার কোন বাসা ভাড়া নেওয়ার জন্য বা কোন অফিসে চাকুরির জন্য যেসব কথাবার্তা বলতে হয়।

 

এই ধরনের কথোপকথনের উদ্দেশ্য এবং বিষয়বস্তু অ্যানালাইসিস করলে কমন কিছু বিষয় পাওয়া যায়। যেমন; কোন ইন্সট্রাকশন দেওয়া, কোন তথ্য জানতে চাওয়া, কোন কিছু বুকিং দেওয়া বা কোন পরিকল্পনা করা।

 

সেকশন ১-এ সাধারণত Gap Filling টাইপের প্রশ্ন এসে। অডিওতে যা শুনানো হয় তার উপর প্রশ্ন বানানো হয় এবং যেখানে প্রশ্ন থাকে সেখানে একটি শূন্যস্থান থাকে। যা অডিও রেকর্ড থেকে শুনে পূরণ করতে হয়। প্রশ্নে বলা থাকে কত শব্দে শূন্য স্থান পূরণ করতে হবে।

 

সেকশন ২-এ একটি মনোলগ শোনানো হয় যেখানে একজন মানুষ একটি গ্রুপের কাছে কোন বিষয় নিয়ে কিছু বলছে। সেকশন ১-এর মতই এখানে কথপোকথনের বিষয়বস্তু একই। যেমন; কোম্পানিতে কর্মচারীদের সামনে একজন হয়ত কোন কিছু নিয়ে বলছে অথবা শিক্ষার্থীরা সবাই মিলে স্কুল বা কলেজের পক্ষ থেকে কোথাও ভিজিট করতে গিয়েছে তাদেরকে একজন কর্মকর্তা ঐ এরিয়া নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন কোথায় কি আছে । অথবা এমনও হতে পারে ইউনিভার্সিটি থেকে কিছু শিক্ষার্থী ইন্টার্নশিপ করার জন্য কোন কোম্পানিতে এসেছে তাদেরকে কোম্পানি এবং কাজের সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলা হচ্ছে। এই সেকশনে ১০ টি প্রশ্ন আসে। এরমধ্যে Multiple Choice এবং Plan/map/diagram labelling বা Matching টাইপের প্রশ্ন আসে।

 

সেকশন ৩- একটি ডায়ালগ বা ট্রাইলগ শোনানো হয়। দুইজন বা তিনজন মানুষ অ্যাকাডেমিক কোন বিষয়ে কথা বলছেন। যেমন; দুইজন শিক্ষার্থী কোন একটি রিসার্চ প্রোজেক্টে কাজ করছে বা এসাইনমেন্ট করছেন অথবা তাদের সুপারভাইজারের সাথে মিটিং করছে, তাদের কাজের রিপোর্ট দিচ্ছে। এই আলোচনার বিষয়বস্তু এমন থাকে স্পিকাররা কোন বিষয়ে একমন বা দ্বিমত পোষণ করেন বা কোন সিদ্ধান্তে পৌঁছার আগে তাদের মতামত উপস্থাপন করেন। একজন পরীক্ষার্থী কী এই ধরনের কথোপকথন বুঝতে পারেন কিনা, কথোপকথনের মধ্যে থেকে বক্তাদের নিজ নিজ point of view আলাদা পারেন কি না তা যাচাই করা হয়। এই সেকশনে সব সময় Multiple Choice টাইপের প্রশ্ন আসে আবার কখনো কখনো Matching টাইপের প্রশ্ন আসে।

 

সেকশন ৪-এ একটি মনোলগ শোনানো হয়। একজন মানুষ কোন অ্যাকাডেমিক কোন টপিকের উপর বিস্তারিত আলোচনা করে কোন লেকচার বা প্রেজেন্টেশন দিচ্ছেন। সাধারণত এই সেকশনে আলোচনার বিষয়বস্তু হয় কোন একটি বিষয়ের উপর রিসার্চ নিয়ে বা মানুষের কোন ধারণা বা মতামতের উপর। একজন শিক্ষার্থী এই বিস্তারিত আলোচনা শুনে বুঝতে পারে কি না তা যাচাই করা হয়। মোট ১০টি প্রশ্ন আসে এবং বক্তার আলোচনা থেকেই এগুলো ডিজাইন করা হয়। এই সেকশনে সাধারণত Gap Filling টাইপের প্রশ্ন আসে তবে মাঝে মাঝে Multiple Choice টাইপের প্রশ্ন আসে।

Total Time: 40 Minutes                                              Total Mark: 40
No of Section No of Question Interaction Type Situations
Section 1 10 Dialogue Work, Living and Social situations
Section 2 10 Monologue Work, Living and Social situations
Section 3 10 Dialogue or Trilogue Academic and Educational situations
Section 4 10 Monologue Academic and Educational situations
Band Score Correct Answer Band Score Correct Answer
9 39-40 4.5 13-15
8.5 37-38 4 10-12
8 35-36 3.5 8-9
7.5 32-34 3 6-7
7 30-31 2.5 4-5
6.5 26-29 2 3
6 23-25 1.5 2
5.5 18-22 1 1
5 16-17 0 Did not attempt test

IELTS Listening-এ সবমিলিয়ে প্রায় ৬ রকমের প্রশ্ন আসে।

(১) Form/note/table/flow chart/summary completion

(২) Sentence completion

(৩) Plan/map/diagram labelling

(৪) Multiple choice

(৫) Matching

(৬) Short-answer questions

 

এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো (১), (৩), (৪) এবং (৫)। বাকিগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং নিয়মিত না। এগুলোকে যদি আরো ক্যাটাগরি করা হয় তাহলে পাওয়া যাবে Gap Filling, Multiple Choice, Matching এবং Map টাইপের প্রশ্ন। এই বইয়ের Listening Section এর ৩য় অংশে প্রতিটি প্রশ্নের বৈশিষ্ট্য, শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি এবং প্র্যাকটিস টেস্ট বাংলায় ব্যাখ্যাসহ দেওয়া থাকবে।