Quantifiers
ইংরেজিতে কোনো কিছুর পরিমাণ (quantify) বোঝাতে বিশেষ কিছু শব্দ ব্যবহার হয়। যেগুলোকে আমরা Quantifiers বলি। এরা সাধারণত বাক্যে noun এর পরে বসে। বাক্যের অর্থের উপর এদের ভূমিকা অনেক গুরত্বপূর্ণ। একটি শব্দ পুরু বাক্যের অর্থ পরিবর্তন করে ফেলতে পারে। এই শব্দগুলোর অর্থ এবং ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানা থাকলে, IELTS পরীক্ষায় প্যাসেজ পড়ে কিংবা Listening-এ Audio শুনে সহজেই অর্থ বুঝতে পারবেন। যা আপনাকে প্রশ্নের নির্ভুল উত্তর করতে সাহায্য করবে। Reading এবং Listening মডিউলে কিন্তু সরাসরি গ্রামারের কোনো টেস্ট নাই আর নম্বরও নাই। প্যাসেজের কোনো বাক্যে বা প্রশ্নে Quantifiers থাকবে। সেগুলোর অর্থ বুঝে প্রশ্নের উত্তর করতে হবে।
কিন্তু Speaking এবং Writing মডিউলে প্রশ্নের উত্তর করার জন্য বাক্যে সরাসরি গ্রামারের এই জ্ঞান প্রয়োগ করতে হবে। এখানে যাতে ভুল না হয় এই জন্য আমাদের মাঝে সচরাচর কনফিউশন থাকে এমন Quantifiers সম্পর্কে ভালো করে জানতে হবে।
Quantifiers সম্পর্কে ভালো করে জানতে হলে আগে Countable and Uncountable Noun সম্পর্কে জানতে হবে। আমরা কম বেশি সবাই জানি যেসব জিনিসকে গণনা করা যায় সেগুলো Countable Noun। যেমন; মানুষ, গরু, ছাগল, জামা কাপড়, চেয়ার টেবলি ইত্যাদি। কিন্তু যেগুলোকে গণনা করা যায় না সেগুলোকে বলে Uncountable Noun। যেমন; advice, information, news, economics, water, sugar, time ইত্যাদি। তবে এদেরকে কিন্তু পরিমাপ করা যায়। যেমন; one liter water, two kilos of sugar, a pice of information.
Countable Noun-এর ক্ষেত্রে Signular এবং Plural form পাওয়া যায় কিন্তু Uncountable Noun-এ plural কোনো form থাকে না, সবই singula form-এ বিবেচনা করা হয়। এই জন্য এদেরকে শুধু মাত্র singula pronoun (it) দিয়ে replace করা যায়। সবচেয়ে মনে রাখার বিষয় হলো এদের ক্ষেত্রে article a/an ব্যবহার হয় না। যেমন; আপনি বলতে পারবেন a table, an apple কিন্তু আপনি an advice বা a data বলতে পারবেন না, তাহলে ভুল হবে।