(১) Adverbs of Manner; কাজটা কীভাবে হয়েছে বা কেমন হয়েছে এই প্রশ্নের উত্তরে বসে (slowly, carefully, well) এরা সাধারণত main verb বা object পরে বসে।

  • She reads slowly.
  • He opened the door carefully.
  • I ate the pizza quickly.

(২) Adverbs of Frequency; কাজটা কত বার হয়েছে এই প্রশ্নের উত্তরে বসে (always, often, sometimes, rarely, never)। এরা সাধারণত main verb – এর আগে বসে কিন্তু auxiliary verb এর পরে বসে

  • I often visit the park.
  • She has rarely been late.
  • They are always on time.

(৩) Adverbs of Place: কাজটা কোথায় হয়েছে এই প্রশ্নের উত্তরে বসে (where something happens: here, there, everywhere, anywhere, out, in)। এরা সাধারণত verb ও object এর পরে বসে।

  • I am waiting here.
  • Put the books there.

(৪) Adverbs of Time: কাজটা কখন হয়েছে এই প্রশ্নের উত্তরে বসে; now, today, yesterday, soon, later। এরা সাধারণত বাক্যের শুরুতে বা শেষে বসে।

  • Yesterday, I went to the store.
  • I will call you later.
  • They are arriving tomorrow.

(৫) Adverbs of Degree (intensify the meaning of another word: very, quite, almost, too, enough)। এরা সাধারণত বাক্যে adjective এর আগে বসে

  • She is very tall.
  • He runs quite quickly.
  • It is too hot today.

(৬) Relative Adverbs (introduce relative clauses: when, where why): এরা relative clause এর শুরুতে বসে।

  • The day when we met was memorable.
  • The reason why he left is still unclear.

বিঃদ্রঃ এগুলো কিছু সাধারণ নিয়ম তবে কখনও কখনও পরিবর্তন হতেও পারে।