ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ে IELTS কত শক্তিশালী একটি টেস্ট?

IELTS পরীক্ষায় আসা প্রশ্নগুলো এমন ভাবে ডিজাইন করা হয় যে একজন non-English speaker এর ইংরেজি পড়ে বোঝার দক্ষতাকে খুব ভালোভাবেই যাচাই করা যায়। যেহেতু এটা নিয়মতান্ত্রিক একটি পরীক্ষার মধ্যেই যাচাই করা হয় তাই শুধুই ইংরেজি ভাষার দক্ষতা নয় সাথে আর কিছু দক্ষতাও লাগে। IELTS পরীক্ষার মান, নিরেপক্ষতা, নির্ভরযোগ্যতার কারণে যেকোনো দেশের, সংস্কৃতির কিংবা যেকোন লিঙ্গের পরীক্ষার্থীর কাছে এই টেস্টটি নিরপেক্ষ মনে হবে। আফ্রিকান স্টুডেন্টদের কাছে মনে হবে না যে তাদের জন্য প্রশ্ন কঠিন করা হয়। একই ভাবে এশিয়ার বা বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে মনে হবে না তাদের জন্য প্রশ্ন কঠিন বা সহজ হয়। সবমিলিয়ে IELTS পরীক্ষাই ইংরেজি ভাষা যাচাইয়ের সবচেয়ে সেরা এবং নির্ভরযোগ্য পদ্ধতি। সারা বিশ্বের প্রায় ১১ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন এটাকে ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আদর্শ টেস্ট হিসাবে গ্রহণ করে থাকে।

 

আমাদের দেশে তুলনামূলক ভাবে IELTS নিয়ে অনেক কনফিউশন বেশি। এমনকি সম্প্রতি একজন প্রতারক গ্রেফতার করা হয়েছে যে একজন পরীক্ষার্থীকে IELTS প্রশ্ন ফাঁস করে দিবে এমন আশ্বাস দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও কমন কিছু মিথ চলে আমাদের দেশে। বাংলাদেশের প্রশ্ন কঠিন হয়, Speaking-এ স্কোর কম দেয়, লিসেনিং-এর স্পিড বেশি থাকে। তবে হ্যাঁ স্পিকিং টেস্ট দেওয়ার সময়ে অনেকে Cooperative কোন পরীক্ষককে পায় আবার অনেকে একটু কাটখোট্টা টাইপের কাউকে পায়। কিন্তু যদি মনে হয় মার্ক কম দেয়া হয়েছে ,তাহলে কিন্তু Enquiry on Results (EOR) এর সুযোগ আছে। যেখানে আপনি পরীক্ষা দিয়ে যে স্কোর পেয়েছেন তাকে পূর্ণ মূল্যায়নের জন্য আবেদন করা হয়। স্পিকিং বা রাইটিং এর ক্ষেত্রেই এটা সচরাচর করা হয়।

 

FAQ অধ্যায়ে আরও বিস্তারিত উল্লেখ করা হবে। শুধু একটা জিনিস মাথায় রাখেন যে যাই বলুক, আর যেখানেই জব করুক, যত ক্ষমতা থাকুক IELTS পরীক্ষায় কোন দুই নাম্বারীর সুযোগ নাই। যদি আপনার ফোকাস ইংরেজির দক্ষতা বৃদ্ধি থেকে সরে অন্যদিকে যায়্‌তাহলে নিশ্চিত ধরা খাবেন।