Causative Verb
কেউ যদি কাউকে দিয়ে কোন কাজ করিয়ে নেয় তখন এই টাইপের verb দিয়ে বাক্য হয়। যেমন আপনি বললেন আমার চুল কাটিয়ে এসেছি। আমার গাড়িটি ঠিক করিয়েছি। এই ধরনের ইংরেজি বাক্যে Causative verbs বসে। যেমন let, make, have, get.
(১) Let: কাউকে কিছু করার অনুমতি দেওয়া।
I let my brother borrow my car. এখানে কাজটা ছিল গাড়ি borrow করা যা তার ভাই করেছে কিন্তু অনুমতি সে দিয়েছে।
(২) Make: কাউকে কিছু করতে বাধ্য করা।
The teacher made his student apologize for being rude.
শিক্ষক তার ছাত্রকে অভদ্র আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য করেছিলেন। এখানে কাজটা ছিল ছাত্রের ক্ষমা চাওয়া। কিন্তু বাধ্য করেছে তার শিক্ষক।
(৩) Have: কাউকে কিছু করার দায়িত্ব দেওয়া।
I had the mechanic check my brakes.
আমি মেকানিককে দিয়ে আমার ব্রেক চেক করিয়েছিলাম। এখানে কাজটা ছিল ব্রেক চেক করা যা করেছে মেকানিক।কিন্তু দায়িত্ব দিয়েছি আমি।
(৪) Get: কাউকে কিছু করতে রাজি করানো।
I got my friend to help me do the project.
আমি আমার বন্ধুকে প্রজেক্টটি করতে সাহায্য করার জন্য পেয়েছিলাম।তার মানে আমি তাকে রাজি করিয়েছি।
[Subject] + make/get/have + object + (to) verb (base form)
causative verb-এর নির্ভর করে বাক্যের structure কিছুটা পরিবর্তন হতে পারে।
Let: Subject + let + agent + base verb…
Make: Subject + make + agent + base verb…
Have: Subject + have + agent + base verb…
Get: Subject + get + agent + to + base verb…
এখানে “agent” মানে যে subject এর জন্য কাজটা করে।