Reading নিয়ে আমাদের যত সমস্যা
পড়া নিয়ে আমরা বেশ কিছু সমস্যা ফেস করি। এর মধ্যে কিছু আছে একদম কমন। আমার নিজের জীবনের অভিজ্ঞতা, ক্লাসে শিক্ষার্থীদের থেকে শোনা প্রশ্ন এবং বিভিন্ন IELTS রিলেটেড ফেসবুক গ্রুপে পাওয়া প্রশ্নগুলোকে এনালাইসিস করে Reading নিয়ে নিম্নলিখিত সমস্যাগুলো বেশি শোনা যায়।
(১) কোন কিছু পড়ার পর মনে থাকে না। শুরুতে যা পড়েছি শেষে আসার পর তেমন কিছুই মনে করতে পারি না।
(২) কোন কিছু পড়ে বুঝতে পারি না যে আসলে কি বোঝানো হয়েছে।
(৩) পড়ায় একদম মনোযোগ থাকে না। কিছুক্ষণ পড়ার পর আর ধৈর্য রাখতে পারি না।
(৪) একবার কোন কিছু পড়লাম এর কিছু দিন পর সেটা পড়তে গেলে নতুন করে আবার পড়তে হয়। আগের পড়া মাথায় থাকে না।
এছাড়াও ইংরেজি প্যাসেজ পড়ার সময়ে আরও কিছু সমস্যার কথা আমরা শুনি।
(৫) বাক্য একটু বড় হলেই বুঝতে পারিনা আসলে এর অর্থ কি হবে।
(৬) বাক্যের মাঝখানে কিছু শব্দের অর্থ জানি না, তাই পুরো বাক্যের অর্থ কি বোঝানো হয়েছে তাতে কনফিউশন কাজ করে বা অর্থ ধরতে পারি না।
(৭) সম্পূর্ণ প্যারা বা প্যাসেজ পড়ে এর মূলভাব কি হবে তা বের করতে পারি না।
উপরের এই সমস্যাগুলোর প্রধান কারণ হলো পড়ার অভ্যাস না থাকা, বিশেষ ভাবে যথাযথ রিডিং স্কিল না থাকা, ভুল পদ্ধতিতে পড়া এবং ডিভাইস ও ইন্টারনেট ব্যবহার করার কারণে আমাদের Content Consumption Behavior চেঞ্জ হয়ে যাওয়া। আপনি দেখবেন এখন মানুষ পড়ার চাইতে ভিডিও দেখতে বেশি পছন্দ করে। ফেসবুকে আপনি অনেক সুন্দর একটি লেখা পোস্ট করেন খুব বেশি মানুষ তা পড়বে না, কিন্তু আপনি ঐ লেখা দিয়েই মোটামুটি একটা ভিডিও বানান অনেক বেশি মানুষ দেখবে। কোন কিছু পড়তে আমাদের ব্রেইনকে যেই এফোর্ট দিতে হয় তার থেকে অনেক কম এফোর্ট দিয়েই আমরা কোন কিছু ভিডিও দেখে জেনে নিতে পারি।
কর্মপক্ষেপ: পড়া নিয়ে আপনার সমস্যাগুলো লিখুন।
১।
২।
৩।