আপনার IELTS প্রস্তুতির জন্য Action Plan তৈরি করুন

এই প্রশ্নগুলোর উত্তর করার মাধ্যমে আপনি এখন জানেন আপনার লক্ষ্য কি, দুর্বলতাগুলো কি কি এবং আপনার শক্তিশালী দিকগুলো কি। আপনি যদি না বুঝেন কীভাবে Mentoring পর্বের প্রশ্নগুলোর তথ্য পূরণ করবেন তাহলে course.bdian.org গিয়ে এই কোর্সের প্রথম মডিউলে আপনি দিকনির্দেশনা মূলক ভিডিও পাবেন এবং ডেমো উত্তর করা ফর্ম পাবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেইজে কমিউনিটি সাপোর্ট পাবেন যেখানে আরও অনেক শিক্ষার্থী সফলতার সাথে এই কোর্সটি সম্পন্ন করেছেন। তারাও আপনাকে সহযোগিতা করবে বলে আশা রাখি। এছাড়াও যদি আপনার কোন সাপোর্ট দরকার হয় আমাদের সরাসরি মেইল করতে পারেন bdian.prd@gmail.com-এ। আপনাকে যথাসম্ভব সাপোর্ট দেওয়া হবে। এছাড়াও আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন লাইভ সেশন করে থাকি সেখানেও আপনার প্রয়োজনের কথা জানাতে পারেন।

একটা জিনিস ক্লিয়ার হতে হবে Action Plan আর Study Plan কিন্তু এক না। আপনি কীভাবে লক্ষ্যে পৌঁছাবেন সেই কর্মপরিকল্পনা হলো Action Plan আর আপনি কী পড়বেন কখন পড়বেন এগুলো হলো Study Plan। আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ইংরেজিতে দুর্বলদের জন্য ১০০ দিনের একটি Study Plan পাবেন।তবে যদি আপনি খুব বেশি দুর্বল না হন কিংবা পরিশ্রম বেশি করেন তাহলে ১০০ দিনের পড়া দুই মাসের মধ্যেই শেষ করতে পারবেন।

১। আপনার লক্ষ্য: IELTS পরীক্ষায় আপনার কত স্কোর প্রয়োজন।

২। লক্ষ্য অর্জনের জন্য সময়সীমা: কতদিনের মধ্যে এবং কবে IELTS পরীক্ষা দিতে চান, তারিখ সহ লিখুন।

৩। আপনার স্টাডি প্ল্যান: আপনার হাতে যতদিন সময় আছে তা বিবেচনা করে একটি বিস্তারিত স্টাডি প্ল্যান বানান।

৪। IELTS পরীক্ষার প্রস্তুতি নিতে কি কি রিসোর্স লাগবে (বই, কোর্স, স্টাডি পার্টনার, টিচার ইত্যাদি) ঠিক করুন এবং যোগাড় করুন।

৫। আপনি কীভাবে নিজেকে মূল্যায়ন করবেন এবং কত দিন অন্তর অন্তর করবেন তার একটি মানদন্ড ঠিক করুন। যাতে আপনার লক্ষ্য অর্জনের জন্য Action-গুলো ঠিক মত এবং সময় মত হয়।

৬। জবাবদিহিতার জন্য একজন উপযুক্ত ব্যক্তি নির্ধারণ করুন। এমন কেউ যে আপনার শতভাগ কল্যাণ চায় এবং আপনার লক্ষ্য সম্পর্কে ধারনা রাখে। এটা আপনার মেন্টর, বাবা/মা, স্ত্রী, প্রিয় মানুষ যে কেউই হতে পারে।

Progress Card

নিজেকে প্রশ্ন করুন

(১) আমি কি Day 1 এর সব পড়া শেষ করতে পেরেছি?

(২) পড়ার সময় আমার মনোযোগ কেমন ছিল ?

(৩) আমার কতক্ষন সময় লেগেছে আজকের পড়া শেষ করতে ?