Clause গুলোকে ক্ষেত্র বিশেষে আরও ছোট করা যায় মানে reduce করা যায়। এই বিষয়গুলোও জানা জরুরী কারণ Reduced Clause-গুলো IELTS Reading প্যাসেজে অনেক পাবেন। যেসব কারণে প্যাসেজ পড়ে অর্থ বুঝতে কঠিন মনে হয় তার অন্যতম একটা ফেক্টর হলো বাক্যে সাহিত্যের মান উন্নত করার জন্য কম প্রয়োজনীয় এমন কিছু শব্দকে বাদ দেয়া হয়। এতে বাক্যের গঠন অনেকটা জটিল হয়ে যায়। এতে যারা ইংরেজিতে দুর্বল তাদের কাছে কঠিন মনে হয়। আপনি যদি বুঝে ফেলতে পারেন কীভাবে Clause থেকে কোন শব্দগুলো বাদ দেওয়া হয়েছে তাহলে আপনার জন্য বাক্য পড়ে অর্থ বোঝা সহজ হবে।

যেমন; Dhaka lying on the bank of Buriganga is the capital of Bangladesh.

এই বাক্যে দুইটি clause আছে; Dhaka is the capital of Bangladesh আর lying on the bank of Buriganga যা ছিল Which lies on the bank of Buriganga। Which lies কে reduce করে lying করা হয়েছে। এভাবে বাক্যে অর্থ ঠিক রেখে clause কে reduce করা যায়।

The phosphorus isolated in 1669 by a German alchemist was used to manufacture fire-lighting devices.

এই বাক্যটি ছিল; The phosphorus [that was isolated] in 1669 by a German alchemist was used to manufacture fire-lighting devices.

১। সাধারনত Relative clause গুলোকেই reduce করা হয়।

(i) যেসব clause মূলত relative pronoun (যেমন who, which, that, etc. দিয়ে শুরু হয়) থেকে relative pronoun-কে বাদ দিয়ে।

যেমন; The book [that is] on the table is mine.

The book on the table is mine.

The girl [who is] wearing a red dress is my sister.

The girl wearing a red dress is my sister.

(ii) Relative clause-এ Verb যদি active voice-এ থাকে তাহলে সেটাকে Present Participle (-ing form)-এ পরিবর্তন করে।

যেমন; The people [who are attending] the conference are experts.

The people [attending] the conference are experts.

(iii) Relative clause-এ Verb যদি passive voice-এ থাকে তাহলে be verb বাদ দিয়ে Past Participle (-ed form)-এ পরিবর্তন করে।

যেমন; The documents [that are stored] in the vault are classified.

The documents [stored] in the vault are classified.

২। Adverbial Clause-কে reduce করে participial phrase করে।

যেমন; [Because she was tired], she went to bed early.

[Tired], she went to bed early.

[When she heard] the news, she cried.

[Hearing] the news, she cried.

এছাড়াও simple, complex ও compound Sentence এর একটিকে অন্যটিতে পরিবর্তন করার সময় clause কে reduce করা হয়। যেমন;

Compound: I wore my sunglasses, so I didn’t squint in the sun.

Complex: Wearing my sunglasses, I didn’t squint in the sun.

Simple: I wore my sunglasses.

Compound: She practiced daily, and she mastered the piano.

Complex with Reduced Clause: Practicing daily, she mastered the piano.

Simple: She mastered the piano.

Compound: They read the instructions, and they assembled the furniture.

Complex: After reading the instructions, they assembled the furniture.

Simple: They assembled the furniture.

Rooftops covered with grass, vegetable gardens and lush foliage are now a common sight in many cities around the world.

এখানে Rooftops covered with grass…. পড়লে মনে হবে Rooftops নিজেকে grass, vegetable gardens এবং lush foliage দিয়ে covered করেছিল মানে ঢেকে ছিল। Rooftops মানে ছাদগুলো কি নিজেদের কিছু দিয়ে ঢাকতে পারে? না! কিন্তু এখানে তো স্বাভাবিক ভাবে পড়ে এমনি বুঝা যাচ্ছে। আসলে এটা একটা passive sentence যা ছিল: Rooftops that are covered with grass, vegetable gardens and lush foliage are now a common sight in many cities around the world. প্যাসেজে [that are] কে reduce করা হয়েছে।

IELTS পরীক্ষায় যদি ভালো স্কোর তুলতে চান তাহলে এই চার ধরনের বাক্য ভালো করে বোঝা ছাড়া কোন উপায় নাই। এখন আমরা যদি একটু সামারি করি তাহলে কি পাই?

বাক্য যত বড়ই হোক না কেন সেখানে থাকবে independent & dependent clause, যারা যুক্ত থাকবে কোন conjunction অর্থাৎ connectors বা linking words অথবা, (কমা) দিয়ে। clause এদের মধ্যে থাকবে noun/adjective/adverb phrase আবার এদের মধ্যে থাকবে শুধু একটি noun যাকে মডিফাই করা হবে। dependent clause থেকে subject এবং be verb কে বাদ দিয়ে clause-টিকে reduce করা যায়।