Noun কাকে বলে এটা মোটামুটি আমরা সবাই জানি। এক কথায় নাম আর নাম্বার। Noun ইংরেজি বাক্যে Subject হিসাবে বসে আবার Object হিসাবেও বসে। একটি শব্দ যেমন noun-এর ভূমিকা পালন করতে পারে তেমনি একাধিক শব্দ একসাথে noun-এর মত কাজ করতে পারে। এগুলোকে আমরা Noun Phrase বলি। IELTS পরীক্ষার Reading & Listening-এ প্রশ্নের উত্তর করার জন্য সবচেয়ে বেশি দেখা হবে noun-এর সাথে। Gap filling এর অধিকাংশ প্রশ্নের উত্তরে noun বসে।