আপনি যদি Grammar এর মধ্যে Parts of Speech, Tense আর Sentence সম্পর্কে জানেন তাহলেই ইংরেজি পড়ে তার অর্থ বোঝার জন্য যথেষ্ট। তবে মনে রাখতে হবে Vocabulary হলো ভাষার প্রাণ। আপনি যতই গ্রামারের রুলস জানেন না কেন ইংরেজি শব্দের অর্থ না জানলে বাক্যের অর্থ বুঝতে পারবেন না। কেন আমরা স্কুল কলেজে এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়েও ইংরেজিতে দুর্বল থাকি। আমরা তো কত গ্রামার পড়েছি, পরীক্ষা দিয়েছি। তারপরও কেন নিজেদের দুর্বল মনে হয়। এর অন্যতম কারণ হলো পর্যাপ্ত ভোকাবুলারি না জানা। আমরা হয়তো খুব কমন কিছু ভোকাবুলারি জানি তাই IELTS পরীক্ষায় প্যাসেজে পড়ে তেমন কিছু বুঝিনা। এই বইয়ে আপনার IELTS প্রস্তুতিকে শতভাগ প্রোডাক্টিভ এবং কার্যকর করার জন্য SSC পরীক্ষায় ইংরেজিতে পাশ করা একজন শিক্ষার্থীর ইংরেজির জ্ঞান ও দক্ষতাকে ভিত্তি ধরে Comprehension Skill অর্জনের জন্য to the point- এ যতটুকু গ্রামার জানা দরকার শুধু সেগুলোই উল্লেখ করা হয়েছে।

Comprehension Skill অর্জন এবং IELTS পরীক্ষার Reading মডিউলের প্রশ্নের উত্তর করার জন্য Parts of Speech থেকে শুধু Noun, Verb, Adjective এবং Adverb সম্পর্কে যতটুকু জানা দরকার ততটুকুই আলোচনা করা হয়েছে। Preposition কীভাবে বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে এবং Connector/Linking Word-গুলোর ব্যবহার উল্লেখ করা হয়েছে। এখানে Tense-এর Structure এবং যেসব Tense নিয়ে ভুল বেশি হয় এবং কনফিউশন থাকে সেগুলো উল্লেখ করা হয়েছে। এছাড়াও বাক্যে কোথায় কি ধরনের Article হবে আর কোথায় হবে না এই সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বাক্য বোঝার জন্য Modifier, Clause এবং Simple, Complex, Compound এবং Complex Compound Sentence সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপর এই knowledge কে skill –এ কনভার্ট করতে কীভাবে সরাসরি ইংরেজি পড়ে সাবলীল বাংলায় বুঝবেন তার চমৎকার একটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে। পরিপূর্ণ Comprehension Skill অর্জনের জন্য ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি translation-এর বিশেষ কিছু প্র্যাকটিস দেওয়া হয়েছে।

নিনজা টেকনিক আর বিভিন্ন হেক্সের খপ্পরে না পড়ে ভালো করে Comprehension Skill অর্জন করুন। নিজেই নিনজা হয়ে যান।