Clause
Sentence কে আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের clause সম্পর্কেও জানা দরকার। Clause মূলত দুই ধরনের, Independent Clause এবং Dependent Clause, একটি নিজে নিজেই বাক্যের অর্থ প্রকাশ করতে পারে। অন্যটি পারে না, একটি অর্থপূর্ণ বাক্যের সহযোগিতা লাগে মানে Dependent Clause একটি অর্থপূর্ণ বাক্যকে আরও অর্থপূর্ণ করে। উভয় clause-এ subject & verb থাকবে। যেমন; Independent Clause: She reads books. (সে বই পড়ে) । এখানে “She” হলো বাক্যের subject এবং “reads” হলো verb, এই sentence-টি একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। এই জন্য এটা independent clause.
Dependent Clause: Because she enjoys stories. (কারণ সে গল্প পছন্দ করে) । এখানে “She” হলো বাক্যের subject এবং “enjoys” হলো verb এবং “because” হলো subordinating conjunction কিন্তু sentence-টি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না। এই বাক্যটি শোনার পর একটি প্রশ্ন থেকে যায় “What happens because she enjoys stories?” অর্থাৎ dependent clause এ বাক্যের অর্থ অপূর্ণ থাকে।
এখন এই দুই clause কে একসাথে করলে পাই; She reads books because she enjoys stories. (সে বই পড়ে কারণ সে গল্প পছন্দ করে) । এই বাক্যটি একটি complex sentence যা আরও বেশি তথ্য দেয় অর্থাৎ dependent Clause অর্থপূর্ণ বাক্যকে আরও অর্থপূর্ণ করে।
ইংরেজি বোঝার ক্ষেত্রে আমাদের independent clause দিয়ে গঠিত বাক্য বুঝতে তেমন সমস্যা হয় না। কিন্তু এর সাথে যখন বিভিন্ন ধরনের dependent clause যুক্ত করা হয় তখন বাক্য complex হয়ে যায়, বড় হয় এবং অর্থ বুঝতে কঠিন মনে হয়। কিন্তু যদি একটি বাক্য পড়ে আলাদা করা যায় কোনটা কোন clause তাহলে বাক্যের মূল অর্থ কি হতে পারে একবার দেখলেই ধারনা করা যাবে।
Dependent Clause-কে এর ফাংশনের ভিত্তিতে কিছু ক্যাটাগরিতে ভাগ করা যায়।
adjective phrase এর মত। সচরাচর এই clause-গুলোর শুরু হয় relative pronoun যেমন; who, whom, whose, which দিয়ে। The book that you lent me is fascinating. এখানে “that you lent me” হলো একটি adjective clause যা “book” কে মডিফাই করে।
(২) Adverbial Clauses: এরা adverb phrase এর মতই verbs, adjectives, বা বাক্যে অন্যান্য adverbs কে মডিফাই করে। বাক্যে এদের শুরুটা হয় subordinating conjunctions যেমন; after, although, because, unless, since এবং while দিয়ে। She went home because she was tired. এখানে “because she was tired” হলো adverbial clause যা “went” কে মডিফাই করে।
(৩) Noun Clauses: এরাও noun phrase এর মতই বাক্যে noun এর মত ভূমিকা পালন করে। বাক্যে শুরুতে প্রায় what, why, how, বা অন্যান্য pronoun যেমন whoever, whatever থাকে।
I don’t know what he wants. এখানে, “what he wants” হলো noun clause যা verb “know এর object হিসাবে কাজ করে।