স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এত ইংরেজি পড়েও কেন IELTS নিয়ে ভয়?
আমাদের দেশের পাঠ্যসূচিতে বা শিক্ষা ব্যবস্থায় ইংরেজিকে ভাষা হিসাবে পড়ানো হয় না বরং একটি বিষয় হিসাবে পড়ানো হয়। যেমন আমরা স্কুলে সামাজিক বিজ্ঞান পড়ি বা সাধারণ জ্ঞান অথবা গণিত। পরীক্ষায় পাশ করার লক্ষ্য নিয়ে পড়ার কারণে আমরা শুধুই কিছু তথ্য জানি। তাই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আমরা তথ্যগুলো ভুলে যাই। সেই সাথে চর্চা না করা বা সুযোগ কম থাকার কারণে আমাদের দক্ষতা অর্জন হয়ে উঠে না। এইজন্য প্রায় ১২-১৩ বছর বা তার বেশি সময় ধরে ইংরেজি পড়েও আমরা ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারি না, বুঝি না বা লিখতেও পাড়ি না। ইংরেজির দুর্বলতা থেকে যায় সারা জীবন।
পরীক্ষা নির্ভর পড়াশোনা করার কারণে, বাংলাদেশের শিক্ষার্থীরা IELTS কিংবা অন্যান্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাই পরীক্ষার প্রস্তুতিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্বল বেসিক ও ভোকাবুলারি কম জানা। এই সমস্যাগুলো নিজে নিজে ওভারকাম করা গেলেও সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হয়; কেমন স্টাডি প্ল্যান করবো, কি কি রিসোর্স ফলো করবো কিংবা কীভাবে পড়ব এগুলো নিয়ে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ফাঁদে পরে যারা একদম বিগেনার তারা বিভিন্ন রকম প্রতারণার শিকার হয়। মাসের পর মাস কোর্স করেও অনেকেই দেখা যায় আশানুরূপ স্কোর তুলতে পারে না।
IELTS পরীক্ষায় ভালো স্কোর তুলতে হলে আগে বেশ কিছু Skill Build up করতে হবে। গতানুগতিক যে কোচিং সেন্টারগুলো আছে বা অনলাইনে যারা পড়ায়, প্রায় অধিকাংশের পড়ানোর পদ্ধতিতে শুধুই IELTS পরীক্ষার বিভিন্ন পার্টের প্রশ্নের উত্তর কীভাবে দিতে হয় এগুলো শেখানো হয়। কিন্তু ঐ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যে কতোগুলো স্কিল আগে থেকে থাকা লাগে, এই ব্যাপারটায় গুরুত্ব দেওয়া হয় না। তাই প্রচুর সময় এবং মেধা অযথা নষ্ট হয়।