Connector/Linking Word
এদেরকে Conjunction বা Transition word হিসাবেও বিবেচনা করা হয়। IELTS পরীক্ষায় সবগুলো মডিউলে প্রশ্নের উত্তর করতে connectors বা linking words খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার যদি Connectors নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকে আর এদের প্রয়োগ বুঝেন তাহলে অনেক দ্রুত বাক্য এবং প্যারাগ্রাফের অর্থ কি হতে পারে ধরতে পারবেন। প্যাসেজের কোন প্যারাতে main idea এবং supporting details খুঁজে পেতে এবং বুঝতে Connectors সিগন্যাল হিসাবে কাজ করে। যেমন প্যারাতে যেই বাক্যে therefore, finally, as a result, primarily ইত্যাদি থাকে তাহলে সেই বাক্যটি সাধারণত main idea হয়ে থাকে। in addition or furthermore থাকলে সেগুলো supporting details হয়ে থাকে।
প্যাসেজে তথ্যগুলোর Structure এবং Flow সহজে বুঝতেও Connectors বা linking words সম্পর্কে ভালো ধারণা থাকা লাগে। বিশেষ ভাবে তিন নাম্বার প্যাসেজ বা Yes/No/Not Given টাইপের প্রশ্নে লেখকের বিভিন্ন view/opinion দেওয়া থাকে। কিছু Connectors যেমন however, although, on the other hand, but এগুলোর ব্যবহার ভালো করে বুঝলে, সহজেই প্যাসেজে Arguments/Counter-arguments এবং লেখকের view/opinion-গুলো বোঝা যায়। এছাড়াও Connector-গুলোর অর্থ এবং প্রয়োগ ভালো করে জানলে Paraphrasing বুঝতেও অনেক সহজ হয়। IELTS Reading-এর প্রায় সব প্রশ্নের জন্য প্যাসেজে তথ্য প্যারাফ্রেইজ করা থাকে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো কোন পরীক্ষার্থী যদি Connector-গুলোর অর্থ এবং প্রয়োগ ভুল বুঝে তাহলে বাক্যের অর্থ ভুল বুঝবে এবং উত্তর ভুল হবে।
একই ভাবে Listening-এর সময়ে স্পিকারদের এর কথোপকথনের মধ্যে তথ্যের ধারাবাহিকতা এবং মূল অর্থ ভালোভাবে বোঝার জন্যও Connector-এর ব্যবহার কাজে জানা থাকে জরুরি। IELTS Writing মডিউলে মাভাবে Partটারিয়ার মধ্যে Coherence and Cohesion-এ ২৫% ব্যান্ড স্কোর। যা নিশ্চিত করতে লেখার মধ্যে যথাযথ Linkers ব্যবহার করতে হয়। Speaking মডিউলে ভালো নাম্বার পেতে বিশেষভাবে Part 2 (Cue Card) ও Part 3 (Discussion)-এ Connectors ব্যবহার করতেই হবে। এই অধ্যায়ে সরাসরি IELTS এর বিভিন্ন মডিউলের প্রশ্নের সমাধান ও ভালো করার জন্য কীভাবে Connector/Linking Word কাজে লাগে উদাহরণসহ আলোচনা করা হবে।
এখানে বিভিন্ন Connectors ও linking word-এর উদাহরণসহ তালিকা দেওয়া হলো। এগুলো জানলেই আশা করা যায় IELTS প্রস্তুতির জন্য যথেষ্ট হবে।