IELTS এর অতীত বর্তমান ভবিষ্যৎ
ল্যাঙ্গুয়েজ টেস্টের ইতিহাস উনবিংশ শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ডের কেমব্রিজ এবং অক্সফোর্ডে ESL পরীক্ষার মাধ্যমে শুরু হতে পারে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভাষা মূল্যায়নের শুরুর দিকের কাজগুলো ১৯৫০ -এর দশকে রবার্ট লাডো এবং ডেভিড হ্যারিসের হাত ধরে হয়।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যয়ন করতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রথম প্রধান স্ট্যান্ডার্ডাইজড পরীক্ষা ছিল English Proficiency Test Battery (EPTB)। ১৯৬৩ সালে ব্রিটিশ কাউন্সিল এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় দ্বারা এই টেস্টের সূচনা হয় এবং পরীক্ষাটি প্রথম ১৯৬৫ সালে শিক্ষার্থীদের দ্বারা নেওয়া হয়েছিল। EPTB তিনটি সাব-টেস্টের একটি সেট দিয়ে listening comprehension, reading comprehension, and reading speed এর দক্ষতা যাচাই করত। এই পদ্ধতিতে writing অথবা speaking এর কোন টেস্ট ছিল না এবং এটাই ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা। ১৯৮০ সাল পর্যন্ত EPTB এর টেস্ট ছিল এরপর থেকে IELTS এর যাত্রা শুরু হয়।
১৯৮০ সালে Cambridge English Language Assessment তখন UCLES নামে পরিচিত ছিল এবং British Council এর যৌথ উদ্যোগে English Language Testing Service (ELTS) লঞ্চ করেন যা এখন আমাদের কাছে IELTS নামে পরিচিত। তখন ইংরেজি ভাষা শেখার এবং পড়ানোর মধ্যে যে পরিবর্তন এসেছিল এই টেস্টের নতুন ফরম্যাটটি খুব ভালোভাবেই সেটাকে প্রতিফল করে। একজন পরীক্ষার্থীর বাস্তবে ইংরেজি ব্যবহারের যে দক্ষতা তা যাচাই করার জন্য এই টেস্টটি ডিজাইন করা হয় বিশেষভাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কনটেক্সটে।
১৯৮০ দশকে খুবই কম পরীক্ষার্থী এই ফরম্যাটে টেস্টে অংশগ্রহণ করেছিল (১৯৮১ সালে মাত্র ৪০০০ জন এবং পরে ১৯৮৫ সালে তা বেড়ে দাঁড়ায় ১০০০০ জন। তখন এই টেস্টে পরিচালনায় বেশ কিছু ব্যবহারিক অসুবিধা ছিল। ফলশ্রুতিতে IELTS Revision Project গঠন করে এই টেস্টটিকে আবার পুনরায় ডিজাইন করা হয়। এই কাজে আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য International Development Program of Australian Universities and Colleges (IDP), যা বর্তমানে IDP: IELTS Australia নামে পরিচিত, Cambridge English Language Assessment এবং British Council এর সাথে যোগদান করে international IELTS partnership তৈরি করে এবং এই টেস্টের নতুন নাম দেওয়া হয় The International English Language Testing System (IELTS).
এরপর ১৯৮৯ সালে IELTS এর টেস্ট শুরু হয় শুরুতে একজন পরীক্ষার্থীকে দুইটি non-specialised মডিউল; Listening and Speaking এবং দুইটি specialised মডিউল;, Reading and Writing টেস্ট দিতে হত। এরপর থেকেই IELTS এর জনপ্রিয়তা বাড়তে থাকে এবং প্রতি বছর ১৫% করে পরীক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে এবং ১৯৯৫ সালের মধ্যেই সারা বিশ্বে ২১০টি পরীক্ষা কেন্দ্র প্রায় ৪৩০০০ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। একই বছর আবার IELTS এর মধ্যে পরিবর্তন আনা হয় এবং ২০০১ সালে Speaking টেস্টে পরিবর্তন আনা হয় এবং সব শেষে ২০০৫ সালে Writing টেস্টের মূল্যায়নে পরিবর্তন আনা হয়। ২০০৩ ছিল IELTS এর জন্য একটি মাইলস্টোন কারণ প্রথমবারের মতন ৫ লক্ষ শিক্ষার্থী এক বছরে এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
বর্তমানে সারা বিশ্বে প্রায় ১১ হাজারেরও অধিক পরীক্ষা কেন্দ্রে প্রতি বছর প্রায় ৫০ লক্ষের অধিক মানুষ IELTS পরীক্ষা দিয়ে থাকে। এই সংখ্যাটা অতি মাত্রায় বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং কম উন্নত দেশগুলো থেকে উন্নত দেশগুলো বিশেষভাবে ইউরোপ এবং আমেরিকাতে পাড়ি জমানোর স্বপ্ন। সেই সাথে ইনফরমেশন বিপ্লব এবং ইংরেজি সারা বিশ্বে আন্তর্জাতিক ভাষা হিসাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানের কারণে এই ভাষার দক্ষতার স্বীকৃতি অনেক মূল্যবান হয়ে গিয়েছি। যা বর্তমানে যেকেউকে ক্যারিয়ারে এগিয়ে রাখতে সক্ষম।
ভবিষ্যতে এই ধারা হয়ত অনেক দূর গিয়ে থামবে। যতদিন পর্যন্ত পশ্চিমাদেশগুলো বিশ্ব নেতৃত্বের আসনে থাককে ততদিন ইংরেজি ভাষাও সারা বিশ্বের যোগাযোগের ভাষা হিসাবে থাকবে। এমনকি ধীরে ধীরে হয়ত সারা বিশ্বের একক ভাষা হিসাবে আত্মপ্রকাশ করবে। তখন আর হয়ত IELTS টেস্ট দিতে হবে না। আপনার শিক্ষা কারিকুলামই ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য যথেষ্ট হবে।