একটি বাক্য হয় বর্তমান, অতীত না হয় ভবিষ্যতের কোন অর্থ প্রকাশ করবে। এটাকেই বলে Tense বা কাল। Parts of Speech এর মত IELTS Reading-এ সরাসরি Tense-এর তেমন ভূমিকা নেই। কোন প্রশ্নের উত্তর করার জন্য অমুক Tense জানা লাগবে বা identify করা লাগবে এমন কিছু এখানে লাগে না। যেহেতু বাক্যে শুধু verb এর সাথে Tense এর সম্পর্ক। তাই প্যাসেজ পড়ে এর অর্থ এবং প্রশ্ন ও প্যাসেজের তথ্যের মধ্যে paraphrasing বুঝতেই Tense কাজে লাগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে একটি বাক্য গঠিত হয়, তা বুঝতে Tense এর Structure-গুলো সম্পর্কে ভালো ধারণা থাকা আবশ্যক। এই জন্য Tense-এর ব্যবহার IELTS Speaking এবং Writing-এ বেশি কাজে লাগে।

এই অধ্যায়ে parts of speech section-এ verb নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সাধারণত শিক্ষার্থীরা যেখানে ভুল করে বা বুঝতে কঠিন মনে হয় এখানে শুধুই সেই Tense-গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

 

….

….

 

….

….

 

Past

Present

Future

        

আমরা খুব সহজেই বুঝি যা ঘটে গেছে সেগুলো হলো Past Tense, যা এখনো ঘটেনি ভবিষ্যতে ঘটবে তা হলো Future Tense। আর অতীত ও ভবিষ্যতের মাঝে হলো বর্তমান কাল মানে Present Tense। কিন্তু কিছু বিষয় থাকে যা অতীত আর বর্তমান মিলিয়ে হয় আর কিছু হয় ভবিষ্যৎ মিলিয়ে। যেগুলোকে নামকরণ করা হয়েছে Perfect Tense দিয়ে। অধিকাংশ শিক্ষার্থীদের কাছে বাক্যের অর্থ বুঝতে এই Tense নিয়েই সমস্যা বেশি হয়। এছাড়া বাক্যের Active ও Passive ফর্মে verb এর যে পরিবর্তন হয় সেখানেও অনেকে বুঝতে ভুল করে। এর বাইরে সাধারণত Tense নিয়ে তেমন বড় কোন প্রবলেম কেউ ফেস করে না। সরাসরি IELTS Speaking এবং Writing মডিউলে আসা প্রশ্নের উত্তর বিবেচনা করে এখানে উদাহরণ আর ব্যাখ্যা দেওয়া হয়েছে। এর বাইরে আরও অনেক ব্যাখ্যা থাকতে পারে। কিন্ত আমাদের উদ্দেশ্য যেহেতু IELTS তাই to the point-এ যা জানা দরকার সেগুলোই দেওয়া হয়েছে।