কোন একটি বাক্য গঠিত হয় অর্থবহ কতগুলো শব্দের মাধ্যমে। বাক্য ছোট হতে পারে আবার বড় হতে পারে। কতগুলো বাক্য মিলেই একটি প্যারাগ্রাফ এবং কতগুলো প্যারাগ্রাফ মিলেই একটি প্যাসেজ। তাহলে সহজ ভাষায় শব্দ হচ্ছে বাক্যের মৌলিক উপাদান আর বাক্য হচ্ছে প্যারাগ্রাফ বা প্যাসেজের মৌলিক উপাদান। তাই যদি আমরা বাক্যে ব্যবহৃত শব্দ মানে Parts of Speech এবং কীভাবে Sentence গঠিত হয় এই প্রসেসটা বুঝি আর ভোকাবুলারি জানা থাকলেই আমাদের Reading Comprehension Skill অর্জন করা সম্ভব। এছাড়া Writing এ প্রশ্নের উত্তর লেখার জন্য যথাযথ এবং বড় বড় বাক্য তৈরি করতে Sentence সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই স্কিলে আপনি যত বেশি পারদর্শী হবেন ততই IELTS-এ নিনজা হয়ে যাবেন। আর Tips ও Techniques-এর লোভে পরে ধরা খাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

একটা Sentence কীভাবে গঠিত হয়, কীভাবে বড় বড় বাক্য বানানো হয় এবং এর বিভিন্ন অংশগুলোকে যদি আমরা আলাদা করতে পারি ও জানি তাহলেই বাক্যের অর্থ বোঝা সহজ হয়ে যাবে। এমনকি যদি আপনি বাক্যের মাঝে কোন শব্দের অর্থ নাও জানেন তবুও পুরো বাক্যের অর্থ বুঝতে সক্ষম হবেন এবং IELTS পরীক্ষায় প্রশ্নের উত্তর সঠিক করতে পারবেন।

এই অধ্যায়ের উপরের বিষয়গুলো পড়ে আপনি নিশ্চিত হয়েছেন যে একটি বাক্যের মূল হলো verb এবং noun যা Subject বা Object হিসাবে থাকে। Sentence-এর একটি সার্বজনীন Structure হলো; Subject + Verb + Object

বাক্যের অর্থ আরও স্পষ্ট করে প্রকাশ করার জন্য একটি বাক্যের বিভিন্ন অংশকে মডিফাই করা হয়। ফলে Sentence-এর Structure অনেকটা এমন হবে;

(Pre-modifier) Subject (Post-Modifier) + Verb + (Pre-modifier) Object (Post-Modifier)