Adjective
সহজ ভাষায় যে noun/pronoun কে ব্যাখ্যা করে সেই Adjective। আপনি একজন ভালো ছাত্র। এখানে ভালো শব্দটি হলো Adjective। বাক্যকে যদি প্রশ্ন করা হয় ছাত্রটা কেমন? এর উত্তরের জন্য যেই শব্দ বসবে সেটাই Adjective। IELTS পরীক্ষায় Reading & Listening এ যেসব gap filling প্রশ্ন আসে তার মধ্যে noun এর পর সবচেয়ে বেশি উত্তর হয় যে word-এর ফর্ম সেটা হলো adjective। প্রশ্ন দেখেই আপনি বুঝতে পারবেন শূন্য স্থানে কোন ধরনের শব্দ বসবে। এতে প্যাসেজে তথ্য খুঁজা অনেক সহজ হবে। যদি আপনি বাক্যে Adjective/Adjective Phrase চিনতে পারেন তাহলে সহজেই ঐ বাক্যের অর্থ বুঝতে পারবেন। এছাড়া বিশেষভাবে Writing Task 1 এর প্রশ্নের উত্তর লিখার সময় ডেটার মধ্যে তুলনা করতে Adjective ব্যবহার করতে হয়।