ভোকাবুলারি শেখার মাইন্ড ট্রেনিং
এখানে আমরা to the point-এ আমাদের ব্রেইনের ফাংশনকে কাজে লাগিয়ে যেকোনো শব্দ মনে রাখার পদ্ধতি শিখব। আমরা এই অধ্যায় জেনেছি আমাদের ব্রেইন শুধু পিকচার আর সাউন্ড মনে রাখতে পারে। কিন্তু জন্ম থেকে এই পর্যন্ত আমরা চোখ দিয়ে কত কিছু দেখেছি আর শুনেছি। এত তথ্যের মাঝে সরাসরি একটি ভোকাবুলারি মনে রাখার উপায় কি? আমাদের লাগবে প্রতিটি ভোকাবুলারির জন্য স্মৃতির খুঁটি এবং জানা কোনো জিনিসের সাথে সেই ভোকাবুলারিকে মিলিয়ে নিতে হবে। এখানে স্মৃতির খুঁটি মানে হলো ধারাবাহিক সিরিয়াল নাম্বার যা ব্রেইনের জন্য মনে রাখা সহজ। এমন প্রতিটি সিরিয়াল নাম্বারে একটি করে জানা জিনিস থাকবে যার সাথে আমরা একটি করে ভোকাবুলারি জুড়ে দিব।
যেই ভোকাবুলারি আমরা মনে রাখতে চাই এর উচ্চারণের সাউন্ড এবং বাংলা অর্থের সাথে মিলে এমন কোনো পিকচার মনে মনে বানাতে হবে। এই পিকচার বাস্তব অথবা অবাস্তব হোক, হাসির হোক বা অনেক উদ্ভট হোক এতে কোনো সমস্যা নেই। মূল কথা পিকচারটি যাতে স্পষ্ট হয় এবং ভোকাবুলারির অর্থের সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হয় তাহলেই হবে।
হাতেকলমে প্র্যাকটিস
এখানে একটি রুমের ছবি দেওয়া আছে। যেখানে রুমের ভিতরে ঢোকার দরজা থেকে শুরু করে ফ্যান পর্যন্ত বিভিন্ন বস্তু আছে। যা আমাদের চোখে পরে এবং এই বস্তুগুলোর ছবির সাথে আমরা পরিচিত।
(১) গেইট (২) ব্যাগ (৩) জামা কাপড় (৪) ময়ালা ফেলার ঝুড়ি
(৫) পড়ার টেবিল (৬) চেয়ার (৭) জানালা (৮) AC
(৯) Wardrobe (১০) বুক শেলফ (১১) মেট (১২) খাট
(১৩) বালিশ (১৪) ফ্যান
এখানে যেই নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোর শুরু হয়েছে রুমে ঢুকার গেইট থেকে ধারাবাহিক ভাবে ফ্যান পর্যন্ত। এই ধারাবাহিক সিরিয়াল নাম্বারই হলো স্মৃতির খুঁটি। এখন একবার কল্পনা করুন আপনি এই রুমে গেইট দিয়ে ঢুকে ব্যাগ থেকে ফ্যান পর্যন্ত সবগুলো উপাদান দেখছেন। আপনি খুব স্পষ্টভাবে প্রতিটি বস্তুর ছবি সিরিয়াল নাম্বারসহ মনে করতে পারেন।
ভাবে যখন আপনার সবগুলো স্মৃতির খুঁটির সাথে একটি করে ভোকাবুলারি দিয়ে পিকচার তৈরি করা হয়ে যাবে । এরপর চোখ বুঝে ১ নং স্মৃতির খুঁটি থেকে শেষ সিরিয়াল পর্যন্ত যাবেন। এখন মনে প্রশ্ন আসতে পারে আমার বাসার সব রুম মিলিয়ে তো খুব বেশি ভোকাব কভার করা যাবে না। তাহলে কী করব? আমি যা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি।
আমার বাসার সাথে মেইন রাস্তার দুই পাশে সবগুলো বাড়ি, দোকান এবং চোখে পড়ার মত যতকিছু আছে সবকিছু মোবাইল দিয়ে ভিডিও করেছি। এরপর স্পষ্ট মনে রাখা যায় এমন সবগুলো দোকান, বাড়িসহ যা কিছু আছে সেগুলোকে ১ থেকে সিরিয়াল দিয়েছি। এভাবে রাস্তার বাম আর ডান পাশ থেকে প্রায় ২০০০ স্মৃতির খুঁটি নির্ধারণ করেছি। এরপর প্রতিটি সিরিয়াল নম্বরের সাথে একটি করে ভোকাবুলারি জুড়ে দিয়েছি। এখন আমি যত বার বাইরে যাই আর রাস্তার আসে পাশে তাকালেই আমার ভোকাবুলারি রিভিশন হয়ে যায়। Vocabulary দুর্গ জয় বইটিতে আমি সেগুলোর বিস্তারিত উল্লেখ করব ইনশাআল্লাহ।
Ultimate Vocab Practice Template
স্মৃতির খুঁটি নাম্বারঃ 1 (গেইট)
Word: aback (আব্যাক) adv.
বাংলা অর্থ: পিছনদিকে, হঠাৎ চমকে বা ভয় পেয়ে পশ্চাৎ পদ হওয়া (be taken aback)
পিকচার: অফিস থেকে বাসায় ব্যাক করে গেইট খুলতেই পেছনদিক থেকে বাড়িওয়ালা ডাক দিলো।
Noun:
Adverb:
Synonyms: suddenly, unexpectedly
Antonomys: tardily, leisurely
Examples:
(1) She was taken aback by the sudden turn of events. The unexpected news left her completely surprised.
(2) The complex puzzle left him utterly aback. He was caught off guard by the intricate instructions.
(3) The storm hit the coastal town, catching everyone aback. The sudden change in her behavior took her friends by surprise.
Memory Test Question/Exercise:
What does it mean by aback?
What are the synonyms of aback?
What are the antonyms of aback?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 2 (ব্যাগ)
Word: Elusive (ইলুসিভ) adj.
বাংলা অর্থ: সহজে বোঝা যায় না/ধরা যায় না/খুঁজে পাওয়া যায় না (পলায়নপর; বিস্মৃতিপ্রবণ)
পিকচার: আলু চিপ সব ব্যাগের মধ্যে এমন ভাবে ভরছে সহজে বোঝা যায় না ভিতরে কি আছে।
Noun: Elusiveness
Adverb: Elusively
Synonyms: ambiguous, puzzling, tricky, I llusory
Antonyms: understandable, definite, stable
Examples:
(1) The solution to the puzzle was elusive and took hours to figure out.
(2) The elusiveness of the rare bird made it a challenge for researchers to study its behavior.
(3) The magician moved elusively, making it impossible for the audience to see how he performed the trick.
Memory Test Question/Exercise:
What does it mean by Elusive?
What are the synonyms of Elusive?
What are the antonyms of Elusive?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 3 (জামা কাপড়)
Word: labourious (লেবরিয়াস)adj.
বাংলা অর্থ: পরিশ্রমী
পিকচার: গার্মেন্টসের পরিশ্রমী লেবাররা আমাদের জামা কাপড় তৈরি করে এমন একটি ছবি কল্পনা করুন।
Noun: labouriousness
Adverb: labouriously
Synonyms: industrious, employed, hardworking
Antonyms: lazy, idle
Examples:
(1) Preparing for the IELTS exam can be a laborious process, but it is worth the effort.
(2) The laborious task of cleaning the entire house took her all day to complete.
(3) Writing the research paper was a laborious job, requiring many hours of detailed work.
Memory Test Question/Exercise:
What does it mean by Labourious?
What are the synonyms of Labourious?
What are the antonyms of Labourious?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 4 (ময়ালা ফেলার ঝুড়ি)
Word: abandon (এব্যানডন) v.
বাংলা অর্থ: ছেড়ে যাওয়া, পরিত্যাগ করা
পিকচার: টেবিলে যত ময়লা আবর্জনা আছে এক সাথে বেঁধে ঝুড়িতে ফেলেছেন।
Noun: abandon, abandonment, abandoner
Adjective: abandoned
Synonyms: indulge, surrender, give up
Antonyms: restrain, constrain
Examples:
(1) They had to abandon their plans for a beach trip due to the unexpected storm.
(2) The old house was abandoned many years ago and now stands empty.
(3) The project was abandoned halfway because the team ran out of funding.
Memory Test Question/Exercise:
What does it mean by Abandon?
What are the synonyms of Abandon?
What are the antonyms of Abandon?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 5 (পড়ার টেবিল)
Word: nebulous (নেবিউলাস) adj.
বাংলা অর্থ: ঝাপসা, অস্পষ্ট
পিকচার: আপনি অনেক দিন পড়েন নাই, এখন পড়ার টেবিলে বসে বই হাতে টেনশনের কারণে সব ঝাপসা দেখছেন। তাই মনে মনে বলছেন আমাকে আর পড়ার টেবিলে বোলাইস না (এটা বরিশাল্লা ভাষা), মুই পড়তে বইলে চোখে সব ঝাপসা দেখি।
Noun: nebulousness
Adverb: nebulously
Synonyms: vague, unclear, indistinct
Antonyms: clear, distinct, obvious
Examples:
(1) The plans for the new project are still quite nebulous.
(2) His explanation of the concept was so nebulous that no one understood it.
(3) The nebulous shape in the distance turned out to be a large ship.
Memory Test Question/Exercise:
What does it mean by nebulous?
What are the synonyms of nebulous?
What are the antonyms of nebulous?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 6 (চেয়ার)
Word: embroiled (এম্ব্রয়েল্ড) adj.
বাংলা অর্থ: বিতর্কে জড়িয়ে পরা
পিকচার: তোমার (আপনার স্ত্রী/সঙ্গী/বন্ধু) সাথে বিতর্কে জড়িয়ে চেয়ারে বসে আমি একদম বয়েল হয়ে গেছি।
Noun: embroilment
Adverb: embroiledly
Synonyms: entangled, involved, enmeshed
Antonyms: disengaged, uninvolved, separated
Examples:
(1) She became embroiled in a heated argument with her neighbor.
(2) The politician was embroiled in a scandal that damaged his reputation.
(3) He avoided getting embroiled in his friends’ disputes.
Memory Test Question/Exercise:
What does it mean by embroiled?
What are the synonyms of embroiled?
What are the antonyms of embroiled?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 7 (জানালা)
Word: insolvent (ইনসলভেন্ট) adj.
বাংলা অর্থ: দেউলিয়া
পিকচার: জমানো কোনো টাকা নাই যে এই প্রবলেম solve করব, নিজেকে দেউলিয়া মনে হচ্ছে।
Noun: insolvency
Adverb: insolvently
Synonyms: bankrupt, broke, ruined
Antonyms: solvent, wealthy, prosperous
Examples:
(1) The company went insolvent after it failed to repay its debts.
(2) He declared himself insolvent when he could not meet his financial obligations.
(3) Many small businesses became insolvent during the economic crisis.
Memory Test Question/Exercise:
What does it mean by insolvent?
What are the synonyms of insolvent?
What are the antonyms of insolvent?
স্মৃতির খুঁটি নাম্বারঃ 8 (AC)
Word: cascade (ক্যাসকেইড) n./v.
বাংলা অর্থ: জলপ্রপাত; জলপ্রপাতের মত নেমে আসা
পিকচার: ক্যাশ টাকা দিয়ে Cade কোম্পানির AC কিনে এনেছি যাতে গরমের মধ্যে জলপ্রপাতের মত ঠান্ডা হাওয়া নেমে আসে।
Noun: cascader
Adverb: cascadingly
Synonyms: waterfall, flood, pour
Antonyms: trickle, drip, seep
Examples:
(1) The water cascaded down the mountainside into the river below.
(2) Her hair cascaded over her shoulders in soft waves.
(3) The information cascaded through the organization quickly and efficiently.
Memory Test Question/Exercise:
What does it mean by cascade?
What are the synonyms of cascade?
What are the antonyms of cascade?
এখন আপনি প্র্যাকটিস করুণ
এই Template ফলো করে যদি প্রতিটি ভোকাবুলারি পড়েন তাহলে মনে থাকবে বেশি দিন। আপনি শুধু চোখ বুঝে স্পষ্ট আপনার স্মৃতির খুঁটিগুলো কল্পনা করবেন এবং এর সাথে বানানো ঘটনাগুলো মনে করার চেষ্টা করবেন। এভাবে নিয়মিত কিছুদিন প্র্যাকটিস করতে পারলে ইনশাআল্লাহ আমি নিশ্চিত করে বলতে পারব আপনি যত ভোকাবুলারি ইচ্ছা মনে রাখতে পারবেন।
এই বইটির সাথে কোর্সে পাবেন Cambridge Official Test Series-এর সবগুলো Reading Passage -এর ভোকাবুলারি। এছাড়াও IELTS প্রস্তুতি নিতে প্রয়োজনীয় সব ভোকাবুলারি। আপনি যদি মূল IELTS এর প্রস্তুতি শুরুর আগে ভোকাবুলারিগুলো ভালো করে আয়ত্ব করে ফেলতে পারেন। তাহলে IELTS আপনার কাছে অনেক সহজ মনে হবে।
আপনি যদি বিগেইনার হয়ে থাকেন তাহলে ইংরেজি পত্রিকা ব্লগ এইসব না পড়ে সরাসরি Cambridge এর Reading Passage, Listening এর Audio Script, Speaking এবং Writing এর band 9 এর Sample Answer ভোকাবুলারি অর্থ জেনে রিডিং পড়েন।
আমি লিখিত চ্যালেঞ্জ করছি IELTS এর প্রস্তুতি নেওয়া কোনো শিক্ষার্থী যদি শুরুতে Cambridge-এর ১০ টা টেস্ট এভাবে পড়তে পারে। তাহলে ইংরেজিতে তার কাছে IELTS সহজ মনে হবে। একটা জিনিস মনে রাখবেন আপনি কিন্তু IELTS পরীক্ষা দিয়ে স্কোর চান। ইংরেজি শিখতে IELTS পরীক্ষা দিচ্ছেন না স্কোর পেয়ে বিদেশে যেতে এই পরীক্ষা দিচ্ছেন। আপনার উচিত to the point এ IELTS এর জন্য যতটুকু এবং যা পড়া দরকার তাই পড়া। এর বাইরে সময় দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে না।
আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের শূন্য থেকে IELTS প্রস্তুতি সিরিজের বইগুলো প্রায় ৪ বছর গবেষণা করে হাজারো শিক্ষার্থী পড়ানোর অভিজ্ঞতা থেকে লেখা হয়েছে। ইংরেজিতে দুর্বলদের জন্য সবচেয়ে সহজে এবং দ্রুত কাঙ্ক্ষিত IELTS স্কোর পেতে to the point-এ যা যা দরকার সবই রয়েছে এখানে একসাথে।