মানব জাতির ইতিহাসে জ্ঞানকে সংরক্ষণের জন্য সবচেয়ে কার্যকারী পদ্ধতি হচ্ছে লেখা যা সৃষ্টির শুরু থেকে আজ অবধি চলমান। অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ ডিকশনারি অনুযায়ী লিখা হচ্ছে ধারাবাহিক বর্ণ, শব্দ বা চিহ্ন যা কোন পৃষ্ঠের উপর লিপিবদ্ধ করা হয়। লেখা হচ্ছে আমাদের চিন্তা, ধারণা কিংবা তথ্য কোন চিহ্ন বা ভাষার মাধ্যমে প্রকাশ করা।

কোন ভাষার সর্বোচ্চ স্তরের চর্চা হয় লেখার মাধ্যমে। অনেক মনোবিজ্ঞানী লেখালিখিকে মাইন্ড প্র্যাকটিসও বলে থাকেন। লেখালেখি একটা সৃজনশীল কাজ। একটা চমৎকার নান্দনিক শিল্প যা যুগ বা শতাব্দী পরম্পরার জ্ঞানের বাহন। সর্বোপরি লেখালিখি হচ্ছে অর্থবহ যোগাযোগের একটি দক্ষতা যা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমেও হতে পারে আবার কোন কাগজে লিখে বা চিত্রে একেও হতে পারে।

আমার কাছে লেখালিখি হচ্ছে নিজেকে সমৃদ্ধ করার একটি উপায় যেখানে আমি নিজের অনুভূতি, চিন্তা এবং জ্ঞানকে সংরক্ষণ করতে পারি এবং অন্যদের জানাতে পারি।

জীবনে সফলতা এবং উন্নতির জন্য আমরা অনেক কিছুই করার চেষ্টা করি। এক বার ভেবে দেখেছেন এর মৌলিক প্রচেষ্টা আসলে কি? নিশ্চয়ই পড়া এবং লেখা। আপনি যদি কিছু জানতে চান আপনাকে তখন পড়তে হবে আর সেটা অবশ্যই কেউ লিখেছে। আমাদের এই বইটিতে লেখার উপকারিতা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাকে এর গুরুত্ব অনুধাবন করানো। একবার যদি অনুধাবন করতে পারেন লেখালিখি কত গুরুত্বপূর্ণ এবং ক্যারিয়ারে সফল হওয়ার জন্য অত্যাবশ্যকীয়। এরপর লেখা শেখার জন্য চেষ্টা করতে আর কষ্ট অনুভব হবে না বরং আনন্দ পাবেন। লেখালিখির অভ্যাস আপনার মধ্যে চলে আসবে সহজেই আর ধীরে ধীরে দক্ষতা বেড়ে হয়ে উঠবেন একজন লেখক।

কোন ভর্তি বা নিয়োগ পরীক্ষায় কিংবা IELTS-এ Writing মডিউল আপনার কাছে তেমন কঠিন কিছুই মনে হবে না। আপনি বরং আরও বড় কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। এমনকি একজন সফল কন্টেন্ট রাইটার হিসাবেও ফ্রিল্যান্সিং করতে পারবেন।

১। আপনি নিজের মনের কথা, অনুভূতি চিন্তা, অভিজ্ঞতা, দর্শন এবং জ্ঞান সংরক্ষণ এবং প্রকাশ করতে পারবেন।

২। নতুন কিছু জানার জন্য এবং সেটাকে মনে রাখার জন্য লেখার চেয়ে উত্তম আর কি আছে। ধরুন আপনি কোন একটি বিষয় জানেন না। আপনি যদি ঐ বিষয়ে পড়ে এরপর লেখার চেষ্টা করেন তাহলে আপনার জানাও হবে এবং মনে রাখতেও পারবেন।

৩। ভোকাবুলারি মনে রাখার সেরা উপায়। আমরা অনেকেই ভোকাবুলারি মনে রাখতে পারি না কিন্তু আমরা যদি কোন ভোকাবুলারি পড়ার পর সেটা লেখা চর্চা করি তাহলে মনে থাকবে অনেক বেশি।

৪। লেখালিখি আমাদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি করে এবং ক্রিটিক্যাল রিডার হতে সাহায্য করে।

৫। আপনি যদি প্লানিং স্কিল শিখতে চান এবং সেটা রিভিউ করার দক্ষতা অর্জন করতে পারেন তাহলে লেখালিখির পদ্ধতি আপনার জন্য সবচেয়ে কার্যকরী একটি উপায় হতে হবে।

৬। আপনি যদি নিজের ফোকাস এবং মনোযোগের উন্নতি করতে চান তাহলে লেখালিখি সবচেয়ে বেশি আপনাকে সাহায্য করবে। আপনি কখনই অমনোযোগী হয়ে লিখতে পারবেন না।

৭। আপনি যদি ওভার থিংকিং সমস্যায় ভুগেন তাহলে লেখালিখি এন্টিবায়োটিকের মত কাজে দিবে। যখনই আপনার ব্রেইন ওভার থিংকিং করবে তখনি আপনি কাগজ আর কলম হাতে নেন। লেখার চেষ্টা করেন দেখবেন মুহূর্তের মধ্যেই ওভার থিংকিং উধাও হয়ে যাবে।

৮। আপনি যদি একাকিত্ব অনুভব করেন বা আপনার কনফিডেন্ট বাড়াতে চান তাহলে লেখা শুরু করেন। কোন সৃজনশীল কাজ যেমন; কোন কিছু বানানো আপনাকে আনন্দ দিতে পারে এবং ব্যস্ত রাখতে পারে, ঠিক তেমনি লেখালিখি আপনাকে আনন্দ দিবে এবং ভালো সময় অতিবাহিত করতে সাহায্য করবে।

৯। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান, আপনার লেখালেখির দক্ষতার কোন বিকল্প নেই।

১০। আপনি যদি চাকুরি কিংবা ব্যবসায় সফল হতে চান তাহলেও আপনাকে লেখালিখির দক্ষতা লাগবেই।