কীভাবে ইংরেজি বাক্য পড়ব?
আমরা এখানে জেনেছি ইংরেজি বাক্য আর বাংলা বাক্যের মধ্যে গঠনগত পার্থক্য। ইংরেজি পড়ার পর আমাদের ব্রেইনকে সাবলীল বাংলা বোঝার জন্য একটি কমান্ড বেশি করা লাগে। এখানে ডেটা প্রসেসিং হতে সময় এবং এফোর্ড অতিরিক্ত যায়। কিন্তু সঠিক উপায়ে অধিক চর্চা করলে ব্রেইনে স্থায়ী প্যাটার্ন তৈরি হবে এবং ইংরেজি পড়ে আপনি যাদের মাতৃভাষা ইংরেজি তাদের মত করে বুঝবেন।
ইংরেজি বাক্য পড়তে গেলে অনেকেই প্রতিটি শব্দ আলাদা আলাদা করে পড়ে অর্থ বোঝার চেষ্টা করে। আবার অনেকে বাক্যের কিছু অংশ পড়ে অর্থ বোঝে, তারপর কিছু অংশ পড়ে এভাবে কয়েকটি ভাগে বাক্যকে পড়ে শেষ করে এবং সম্পূর্ণ বাক্য শেষ করে সাবলীল বাংলা করার চেষ্টা করে।
এখন একটি প্রশ্ন আপনার মনে জাগবে কীভাবে পড়লে সবচেয়ে সহজেই ইংরেজি পড়ে অর্থ বোঝা যাবে। একসাথে কতটুকু পড়লে ভালো হয়? একটি বাক্যে আপনি একসাথে যতটুকু অংশ পড়ে অর্থ বোঝার চেষ্টা করেন এটাকে বলে chunking। আপনার প্রতি chunk-এ কতগুলো শব্দ নিবেন বা বাক্যের কোন অংশটুকুকে এক একটি chunk হিসাবে ধরবেন এটা নির্ভর করে আপনার দক্ষতার উপর।
যদি আপনি একদম বিগেইনার হন তাহলে দুইটি শব্দে একটি chunk বিবেচনা করতে পারেন। যদি দক্ষতা আরও বেশি থাকে তাহলে phrase অনুযায়ী কিংবা এক preposition থেকে পরবর্তী preposition পর্যন্ত chunk বিবেচনা করতে পারেন। আবার প্রয়োজনে একটি clause-কে এক সাথে একটি chunk হিসাবে বিবেচনা করতে পারেন। মূল বিষয়টা হলো একটি বাক্যের যতটুকু পড়লে অর্থের সামঞ্জস্য সবচেয়ে বেশি হবে ততটুকু একসাথে পড়ে অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এভাবে যদি ভেঙ্গে ভেঙ্গে ইংরেজি পড়েন তাহলে বাংলার মতই পড়ার সাথে সাথে অর্থ বুঝতে পারবেন।
যদি কেউ ইংরেজিতে অনেক বেশি দুর্বল হয় তাহলে বাক্যে প্রতিটি শব্দ আলাদা আলাদা করে পড়তে পারে।
Trees| are| very| important| because| they| give| us| fresh| air| to breathe|, shade| to cool |down|, and| homes| for| many| animals.|
আর স্বাভাবিক ভাবে পড়ার পদ্ধতি হলো:
Trees are very important = গাছ খুবই গুরুত্বপূর্ণ এতটুকু একসাথে পড়ে থামবেন। এরপর because = কারণ পড়ে থামবেন। এতটুকু পোড়ার পর মনে মনে একটা প্রশ্ন করতে পারেন কেন গাছ খুবই গুরত্বপূর্ণ? এতে অর্থ বোঝা সহজ হবে। এরপর they give us = তারা আমাদের দেয়, পড়ে থামবেন। এখানেও প্রশ্ন করতে পারেন কি দেয়? এরপর fresh air to breathe = শ্বাস নেওয়ার জন্য বিশুদ্ধ বাতাস। এভাবে shade to cool down = শীতল হওয়ার জন্য ছায়া and homes for many animals. = এবং অনেক প্রাণীর জন্য বাড়ি।
এভাবে পড়ার পর সাবলীল অর্থ দ্বারাবে
Trees are very important because they give us fresh air to breathe, shade to cool down, and homes for many animals.
গাছ খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের শ্বাস নেওয়ার জন্য ফ্রেশ(বিশুদ্ধ) বাতাস দেয়, শীতল হওয়ার জন্য ছায়া দেয় এবং অনেক প্রাণীদের আবাসস্থল।
আপনি যদি এই বাক্যকে ছোট ছোট chunk-এ ভাগ না করে সরাসরি ইংরেজি পড়ার পর সাবলীল বাংলা অর্থ বোঝার চেষ্টা করতেন তাহলে এত সহজ একটা বাক্যের অর্থও জটিল মনে হতো।
এভাবে ইংরেজি পড়ার চর্চা করলে সহজেই বাংলার মত ইংরেজি পড়ে অর্থ বোঝা যাবে।
উদাহরণ
| Deforestation happens | বন উজাড় হয় |
| for many reasons. | নানা কারণে। |
| Sometimes, | মাঝে মাঝে, |
| people cut down trees | মানুষ গাছ কেটে ফেলে |
| to clear land for farms | খামারের জন্য জমি খালি করতে |
| or to build houses and roads. | অথবা ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণের জন্য। |
| This can cause problems. | এতে সমস্যা হতে পারে। |
| When trees are gone, | গাছ না থাকলে, |
| the land can turn into a desert, | ভূমি মরুভূমিতে পরিণত হতে পারে, |
| and it becomes hard | এবং এটা কঠিন হয়ে যায় |
| for plants to grow there. | সেখানে গাছপালা জন্মানোর জন্য। |
| Also, animals that lived in the trees | এছাড়াও, গাছে বাস করা প্রাণী |
| lose their homes | ঘরবাড়ি হারিয়েছেন |
| and might not survive. | হয়তো আর বাঁচবে না। |