(১) present perfect এর পরিবর্তে past simple অথবা এর বিপরীত

Present Perfect Simple vs Past Simple

 

 

 

….

….

 

….

….

Past

 

Present

Future

 

            

একদম সহজ ভাষায় বুঝতে চাইলে, এই ছবিতে বোল্ড করা অংশ হলো Present Perfect Simple যেখানে কোন কাজ অতীতে কোন এক সময়ে শুরু হয়েছে এবং বর্তমান কালের মধ্যে চলছে অথবা এর প্রভাব বর্তমান কাল পর্যন্ত আছে।

আর Past Simple হলো অতীতে নিদিষ্ট এক সময়ে কোন কাজ শুরু হয়েছে এবং এর ফলাফল শেষও হয়ে গিয়েছে। বর্তমান কালে এর কোন প্রভাব নেই। এই দুই Tense এর মধ্যে মিল কোথায়? উভয় Tense-এ কাজ অতীতে শুরু হয়েছিল। কিন্তু একটির ফলাফল বর্তমান পর্যন্ত চলছে অন্যটি অতীতেই শেষ হয়ে গিয়েছে।

যেমন: আপনি একটি কোম্পানিতে কোন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। আপনাকে জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার প্রজেক্টের।

আপনি বললেন: I have completed the project. Tense এর ভাষায় এই কথার অর্থ কি? আপনি শুরু করছেন কাজটা অতীতের কোন এক সময়ে (কখন শুরু করেছেন সেটা নির্দিষ্ট করে বলা নাই), শেষ করছেন বর্তমানে। অর্থাৎ বর্তমানের সাথে এর কানেকশন আছে।

অথবা আপনি বললেন: I completed the project two weeks ago. Tense এর ভাষায় এই কথার অর্থ কি? আপনি শুরু করছেন কাজটা অতীতের কোন এক সময়ে, শেষ করছেন গত দুই সপ্তাহ আগে মানে নির্দিষ্ট একটি সময়ে। অর্থাৎ বর্তমানের সাথে এর কোন কানেকশন নেই। আমাদের কোন অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে এই যে সূক্ষ্ম পার্থক্য এটাকে আলাদা করার জন্যই Perfect Tense এর আবিষ্কার হয়েছে।

Present Perfect Simple: She has learned how to play the guitar. তার মধ্যে এখনও স্কিলটা আছে কিন্তু আমরা জানি না কখন সে এটা অর্জন করেছে।

Past Simple: She learned how to play the guitar when she was a child. এই স্কিলটা সে কখন অর্জন করেছে তার জন্য সুনির্দিষ্ট সময় উল্লেখ করা আছে।

Present Perfect Simple: He has traveled to China for work. কাজের জন্য সে কোন এক সময়ে চায়না গিয়েছিল কিন্তু কখন সেটা আমরা এখানে জানি না।

Past Simple: He traveled to China for a conference last month. এখানে কবে এবং কেন সে চায়না গিয়েছে নিদিষ্ট করে উল্লেখ করা আছে।

এমন আরও কিছু উদাহরণ:

Present Perfect Simple: I have read ‘Himu’.

Past Simple: I read ‘Himu’ last week.

Present Perfect Simple: I have eaten at that Italian restaurant.

Past Simple: I ate at that Italian restaurant on my birthday.

(২) অতীতের ঘটা একাধিক কাজ যা একটির সাথে অন্যটি সম্পর্কিত; এমন ক্ষেত্রে অনেকে শুধুই past simple ব্যবহার করে ফেলে। কিন্তু যেই কাজটা সবার আগে হয়েছে সেটা past perfect হবে।

ধরেন আপনি কারো বিয়ে খেতে গিয়েছিলেন। সেখানে আপনি একজনের সাথে পরিচিত হন, কিন্তু আপনার কাছে মনে হলো ওনার সাথে আগেও কোথাও দেখা হয়েছিল। তাহলে Tense এর দিক থেকে এটা কী হবে ?

Past Perfect: When I saw Afsar at the wedding ceremony, I realized we had met before.

আর যদি এমন হয় তার সাথে বিয়েতে প্রথম বার দেখা হয়েছিল আগে কখন হয়নি। তখন হবে

Past Simple: I met Afsar at the wedding ceremony.

তাহলে সহজে যেটা আমরা বুঝলাম অতীতে দুইটা কাজের মধ্যে যেটা সবার আগে হয়েছে সেটাই Past Perfect। যার যেটা পরে হয়েছে সেটাই Past Simple।

আরও কিছু উদাহরণ:

(১) Past Perfect Simple: The manager was disappointed because I hadn’t submitted the report on time.

Past Simple: I submitted the report yesterday.

(২) Past Perfect Simple: I was so relieved when I found my keys. I had searched everywhere for them!

Past Simple: I lost my keys last night.

(৩)Past Perfect Simple: I didn’t order dessert because I had already eaten too much.

Past Simple: I ate at that restaurant last weekend.

(৪)Past Perfect Simple: Before I moved to New York for my job, I had visited the city several times.

Past Simple: I moved to New York in 2015.

(৩) অনেক সময় Near Future আর Future Simple এর মধ্যে কনফিউশন হয়।

যেমন ধরেন আপনার কোন বন্ধু ফোন দিলো আর আপনাকে জিজ্ঞেস করলো কি রে কই তুই? আপনি বললেন এই তো ফুটবল খেলতে যাচ্ছি। মানে I am going to play football.

আবার অন্য একদিন দুপুরে আপনার বন্ধু ফোন দিয়ে জিজ্ঞেস করলো কিরে বিকালে কি করবি? আপনি বললেন ফুটবল খেলতে যাবো। মানে I will go to play football.

এই দুই ঘটনায় প্রথমটায় আপনি নিয়ত করে ফেলেছেন, প্রস্তুতি নিয়েছেন মানে নিশ্চিত যাবেন এমন অবস্থা কিন্তু এখনও ফুটবল খেলতে যাননি। যাবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু যাননি এখনও। তাই এটা যদিও মনে হয় Future Simple Tense কিন্তু আসলে এটা Present Tense যাকে আলাদা করে বলা হয় Present Indicating Future.

আর দ্বিতীয় ঘটনায় আপনি ইচ্ছা প্রকাশ করেছেন আপনি ফুটবল খেলতে যাবেন। কিন্তু নিশ্চিত না।

ঠিক তেমনি যদি about to ব্যবহার করা হয়। যেমন; I am about to play football মানে এক্ষুনি ফুটবল খেলব কিন্তু খেলা শুরু হয়নি। এমন কিছু বোঝাতেও future simple হবে না।

IELTS Reading মডিউলে যদিও আপনি এই অংশের তেমন প্রয়োগ পাবেন না যেমন অন্যগুলো পাবেন। তবে Speaking & Writing মডিউলে এটা খুবই কাজে লাগবে।

(৪) Passive Voice এর ক্ষেত্রে অনেকে Modal verb এর ব্যবহার নিয়ে কনফিউশনে থাকে।

যেমন: Active: They must complete the assignment.

Passive: The assignment must be completed.