IELTS Reading-এ প্যাসেজ পড়ে অর্থ না বোঝার অন্যতম একটা কারণ হলো অধিকাংশ বাক্যগুলো বড় থাকে। তাই অর্থ বুঝতে কঠিন মনে হয়। কিন্তু আমরা যদি জানি কীভাবে বাক্যটাকে বড় বানানো হলো এবং বাক্যে subject আর verb কে আলাদা করতে পারি তাহলে বাক্য যত বড়ই হোক না কেন এর মূল অর্থ বের করতে পারবো খুব সহজেই। এইজন্য আমাদের প্রথমেই জানতে হবে Modifier সম্পর্কে। এর কাজ হচ্ছে Subject, Verb এবং Object ব্যাখ্যা করে বাক্যের অর্থকে আরও স্পষ্ট করা।

ধরেন আপনি বললেন; Masrafi is human right activist. এখানে সারা পৃথিবীর মধ্যে কোন এক মাশরাফিকে বোঝায় যে মানবাধিকার কর্মি। কিন্তু যদি এভাবে বলা হয়; Masrafi, the ex-captain of Bangladesh cricket team, is human right activist. এখানে মাশরাফি যিনি বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেন তাকে বোঝায়। তাহলে দ্বিতীয় বাক্যটিতে পৃথিবীর সব মাশরাফিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, বাংলাদেশের ক্রিকেট টিমের সাবেক ক্যাপ্টেনকে আর অন্য যতগুলো মাশরাফি রয়েছে। এখানে the ex-captain of Bangladesh cricket team হলো Masrafi-র Post modifier।

The tall, dark-haired young man wearing a traditional white panjabi is my brother. এখানে man শব্দের আগে The tall, dark-haired young হলো এর Pre-modifier। যা পৃথিবীর সব man কে দুই ভাগে ভাগ করেছে। একটা শুধু man আর অন্যটা The tall, dark-haired young man। এভাবেই Subject এবং Object-এর আগে পরে modifier ব্যবহার করে বাক্যকে বড় বানানো হয়।