যারা ইংরেজিতে অনেক দুর্বল তাদের জন্য পড়ার পদ্ধতি
Mashrafe, the ex-captain of Bangladesh cricket team, is a member of parliament. এখানে আপনি চাইলে প্রতিটি word আলাদা আলাদা ভাবে পড়তে পারেন।
Mashrafe = মাশরাফি | the ex-captain = সাবেক অধিনায়ক | of = এর |Bangladesh = বাংলাদেশ|
cricket = ক্রিকেট |team = দল |is = হয় | a = একজন | member = সদস্য | of = এর | parliament = সংসদ
অথবা এভাবেও পড়তে পারেন।
Mashrafe, | the ex-captain | of Bangladesh cricket team, | is | a member | of parliament
আরও কিছু উদাহরণ; Installing a strong work ethic in children can pehaps equip them with the necessary skills to overcome adversities in adulthood.
Installing a strong work ethic | in children | can pehaps equip them | with the necessary skills | to overcome adversities | in adulthood.
যারা ইংরেজি পড়ে অর্থ বুঝে কিন্তু পড়ার অভ্যাস কম তাদের জন্য পদ্ধতি
Charles Darwin first discovered this bitter truth in the biological dimension, while its sociological dimension has been known for thousands of years, perhaps since the very beginning of thoughtful living by the Homo sapiens. এই বাক্য পড়ার জন্য আমরা সর্বনিম্ন যতটুকু একসাথে পড়লে সাবলিল অর্থ বোঝা যাবে ততটুকুকে একটি chunk হিসাবে বিবেচনা করব এবং বাক্যের ঐ অংশের অর্থ বোঝার চেষ্টা করব।
Charles Darwin | first discovered | this bitter truth | in the biological dimension, | while | its sociological dimension | has been known | for thousands of years, | perhaps | since the very beginning | of thoughtful living | by the Homo sapiens|
Charles Darwin = চার্লস ডারউইন
first discovered = প্রথম আবিষ্কার করেছিলেন
this bitter truth= এই তিক্ত সত্যটি
in the biological dimension = জৈবিক দিক থেকে
এতটুকু পড়ার পর থামবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন; চার্লস ডারউইন জৈবিক দিক থেকে এই তিক্ত সত্যটি প্রথম আবিষ্কার করেছিলেন।
এরপরের অংশ, while = তবে
its sociological dimension = এর সামাজিক দিক
has been known = পরিচিত/জানা গেছে
for thousands of years, = হাজার বছর ধরে
এখানে থামবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন; তবে এর সামাজিক দিক হাজার বছর ধরে পরিচিত/জানা
perhaps = সম্ভবত
since the very beginning = একদম শুরু থেকে
of thoughtful living = চিন্তাশীল জীবনযাপনের
by the Homo sapiens = হোমো স্যাপিয়েন্সের
এখানে থামবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন; সম্ভবত হোমো স্যাপিয়েন্স চিন্তাশীল জীবনযাপনের শুরু থেকে।
এখন তিনটাকে একসাথে করেন: চার্লস ডারউইন জৈবিক দিক থেকে এই তিক্ত সত্যটি প্রথম আবিষ্কার করেছিলেন + যদিও সামাজিক দিক থেকে হাজার বছর ধরে পরিচিত/জানা + সম্ভবত হোমো স্যাপিয়েন্সের চিন্তাশীল জীবনযাপনের অনেক আগে থেকে।
সাবলীল বাংলা মনে মনে বুঝে নিন: জৈবিক দিক থেকে চার্লস ডারউইন প্রথম এই তিক্ত সত্যটি আবিষ্কার করেছিলেন, যদিও সামাজিক দিক থেকে এটা হাজার বছর ধরে পরিচিত সম্ভবত হোমো স্যাপিয়েন্সের চিন্তাশীল জীবনযাপনের অনেক আগে থেকে।
আমাদের উদ্দেশ্য হচ্ছে ইংরেজি পড়ে বাংলার মতো করে বুঝতে পারা। তাই এই ভাবে প্র্যাকটিস করার পর আপনার ইংরেজি পড়ে অর্থ বোঝার দক্ষতা বেড়ে যাবে। এরপর দ্রুত এবং একবার পড়েই ইংরেজি বাক্যের অর্থ বোঝার জন্য আপনাকে নিজের মতো করে chunking করতে হবে। কারণ ইংরেজি পড়ে অর্থ ভালো ভাবে বোঝার জন্য যা পড়ছেন সেই বিষয়টিও বুঝতে হবে। এর জন্য হয়ত কিছুটা চিন্তাও করা লাগতে পারে। শুধুই ইংরেজির বাংলা অর্থ জানলেই সবকিছু বোধগম্য হবে না।
আমরা এখন স্বাভাবিক ইংরেজি প্যাসেজ পড়ার পদ্ধতি কেমন হবে তার কিছু উদাহরণ দেখব।
ইংরেজি পড়ার সেরা পদ্ধতি
Charles Darwin first discovered this bitter truth|in the biological dimension, | while | its sociological dimension has been known for thousands of years,| perhaps | since the very beginning of thoughtful living| by the Homo sapiens|
Charles Darwin first discovered this bitter truth. এতটুকু পড়ার পর একটু থামবেন সেটা হতে পারে ১ সেকেন্ড অথবা তার কম বা বেশি। এই বিষয়টিকে আমরা pause দেওয়া বলি। যখন আপনি এই অংশটুকু পড়লেন তখন ব্রেইনে অনুবাদ হওয়ার কথা; চার্লস ডারউইন প্রথম আবিষ্কার করেছিলেন এই তিক্ত সত্যটি। কিন্তু chunking পদ্ধতিতে প্র্যাকটিস করার কারণে এখানে একটু pause দিলেই আপনার ব্রেইনে আর word by word অনুবাদ হবে না। সরাসরি সাবলিল বাংলা বুঝতে পারবেন এবং ইংরেজির অর্থ বুঝতে জটিল মনে হবে না। আপনি ইংরেজি পড়ার সাথে সাথেই বুঝবেন এখানে বলা হয়েছে, চার্লস ডারউইন এই তিক্ত সত্যটি প্রথম আবিষ্কার করেছিলেন।
in the biological dimension যার অর্থ জৈবিক দিক থেকে। এই অংশটুকু প্রথম chunk-এ রাখা হয়নি কারণ ইংরেজি পড়ে সাথে সাথে অর্থ বোঝার জন্য এই অংশটুকু যুক্ত করলে কিছুটা জটিল হয়ে যেত। কেউ যদি এই পদ্ধতি অনেক বেশি প্র্যাকটিস করে তখন হয়ত জটিল মনে হবে না।
এখানে While-কে আলাদা chunk হিসাবে বিবেচনা করা হয়েছে। কারণ এই বাক্যে While একটি Conjuction হিসাবে ব্যবহৃত হয়েছে যা আগের ও পরের দুইটি Clause-কে যুক্ত করে। এছাড়াও While শব্দটি বিপরীত অর্থ নির্দেশক অর্থাৎ আগে যা বলা হয়েছে While এর পরের অংশে বিপরীত কোনো কিছু বলা হবে। তাই এই বাক্যে While পড়ার পর pause দিবেন আর তখন আপনার ব্রেইন নিশ্চিত হয়ে যাবে এখন বিপরীত কোনো কিছু পড়তে যাচ্ছি। এখানে While এর অর্থ হচ্ছে তবে/কিন্তু।
its sociological dimension has been known for thousands of years. এই অংশটুকু একসাথে পড়ার পর pause দিবেন। আপনার ব্রেইন অর্থ বুঝবে; এর সামাজিক দিক হাজার বছর ধরে পরিচিত।
এখানে perhaps একটি adverb এবং এর বাংলা অর্থ হয়তো/সম্ভবত। একে আলাদা একটি chunk হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এর পরেই একটি প্রশ্নের উত্তর পাওয়া যায়। সেটা হলো কবে এর sociological dimension জানা যায়? যা এই বাক্যের পরের অংশে বলা হয়েছে। আপনি যদি perhaps পড়ার পর pause না দেন বরং একসাথে পড়ে সাথে সাথেই অর্থ বুঝতে চান, তাহলে হয় জটিল মনে হবে অথবা পারবেন না। তাই এখানে pause দিতে হবে।
এরপর since the very beginning of thoughtful living পড়ার পর pause দিতে হবে। তাহলে অর্থ বুঝবেন; চিন্তাশীল জীবনযাপনের শুরু থেকেই। এখানে পরের অংশ by the Homo sapiens-কে এক সাথে রাখা হয়নি কারণ এই অংশটি একটি প্রশ্নের উত্তর দেয়। সেটা হলো কাদের চিন্তাশীল জীবনযাপনের শুরু থেকেই এর sociological dimension জানা যায়। তাই ইংরেজি পড়ার সাথে সাথে খুব সহজেই সাবলিল বাংলা বোঝার জন্য এভাবে প্রতিটি chunk ভাগ করা হয়েছে।
এই ভাবে যদি chunking করে কোনো ইংরেজি বাক্য বা প্যাসেজ পড়েন তাহলে বাংলা যেমন পড়ার সাথে সাথেই বুঝতে পারেন ইংরেজিও তেমন বুঝতে পারবেন। এই পদ্ধতিতে Cambridge এর Reading Passage পড়ার প্র্যাকটিস করলে আপনার অসাধারণ Reading স্কিল অর্জন হবে। আপনি যেকোনো IELTS Reading এর প্রশ্নের শতভাগ নির্ভুল উত্তর করতে পারবেন। আর যদি এমন হয় Reading Passage পড়ে অর্থ বুঝেন না বা সঠিক অর্থ ধরতে পারেন না তাহলে কোনো টিপস, টেকনিক্স, হেক্স আর নিনজা টেকনিক কাজে আসবে না। প্রশ্নের উত্তর ভুল হবে আর পুরো পরীক্ষার সময় ধরে কনফিউশনে ভুগবেন এবং পরীক্ষা খারাপ হবে।
IELTS Reading-এ ভালো করার একমাত্র সিক্রেট হলো Passage পড়ে অর্থ বুঝতে পারা। তাহলে নিজেই আপনার জন্য আরও উপযোগী টিপস, টেকনিক্স, হেক্স আর নিনজা টেকনিক আবিষ্কার করে ফেলতে পারবেন।