TRUE/FALSE/NOT GIVEN প্রশ্নের বৈশিষ্ট্য
১। এই ধরনের প্রশ্নে কোন বিষয় নিয়ে Fact টাইপের তথ্য দেয়া থাকে যা প্যাসেজে ঐ বিষয় সম্পর্কে দেয়া তথ্য দিয়ে TRUE/FALSE/NOT GIVEN প্রমান করা যায়।
২। এ ধরনের প্রশ্ন order follow করে মানে প্রথম প্রশ্নটির উত্তর যেখানে থাকবে এরপরের প্রশ্নটির উত্তর ঠিক তারপরের বাক্যগুলোতে বা প্যারাতে থাকবে।
৩। প্রশ্নে যেসব স্টেটমেন্ট দেয়া হবে তা প্যাসেজের সাথে কখনোই হুবহু মিলবে না। কিছু শব্দ মিলবে আর কিছু শব্দ synonyms, antonyms বা related word ব্যবহার করে প্যারাফ্রেজিং করা থাকবে।
৪। প্রশ্নের স্টেটমেন্টে এমন কিছু শব্দ বা নাম দেয়া থাকবে যা প্যাসেজে কোথায় এই বিষয়ে বলা হয়েছে খুঁজে পেতে সহজ হবে।
৫। যেসব প্রশ্নের উত্তর TRUE হবে সেগুলো কখনোই প্যাসেজের তথ্যের সাথে হুবহু একই শব্দ দিয়ে থাকবে না অবশ্যই ভিন্ন কোন শব্দ থাকবে কিন্তু বাক্যের অর্থ একই হবে। অর্থাৎ প্রশ্নের স্টেটমেন্ট কে agree করবে।
৬। যেসব প্রশ্নের উত্তর False হবে সেগুলো প্যাসেজের তথ্যের সাথে বিপরীত কিছু বলা থাকে তবে কিছুটা মিল থাকবে কিন্তু কোন ভাবেই ১০০ % একই অর্থ প্রকাশ করবে না। এমন কোন কিছু বলা থাকবে প্যাসেজ পড়ে প্রশ্নের স্টেটমেন্টের দাবির বিপরীত কিছু মনে হবে।
৭। যে সমস্ত প্রশ্নের উত্তর Not Given হবে সেগুলো প্যাসেজের দেয়া তথ্যের সাথে কিছু শব্দ একই থাকতে পারে কিন্তু প্রশ্নের স্টেটমেন্টে যা দাবি করা হয়েছে তা কখনোই প্যাসেজে বলা থাকবে না অর্থাৎ ভিন্ন কোন কিছু থাকবে। প্রশ্নের সাথে প্যাসেজের কিছু শব্দের মিল থাকতে পারে কিন্তু বাক্যের অর্থ মিলবে না।
৮। প্যাসেজের যেই অংশে TRUE/ FLASE/NOT GIVNEN প্রশ্নের উত্তর পাওয়া যাবে সেখানে অন্য কোন প্রশ্নের উত্তর থাকবে না।
৯। বিগত বছরগুলোর প্রশ্ন এনালাইসিস করে দেখা যায় যদি সর্বনিম্ন ৩টি প্রশ্ন থাকে আর সর্বোচ্চ ৮ টি প্রশ্ন থাকে। অবশ্যই একটি True, একটি False ও একটি Not Given হবে।