IELTS READING ব্যান্ড স্কোরের ব্যাখ্যাসহ বাস্তব উদাহরণ
ব্যান্ড ৯ এর স্কিল লেভেল হচ্ছে Expert user অর্থাৎ এমন একজন ব্যক্তি যার ইংরেজি বোঝার উপর পূর্ণ দক্ষতা রয়েছে। তিনি ইংরেজি পড়ে যথাযথ, নির্ভুল এবং দ্রুত বুঝতে পারেন। যেমন ধরুন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির CEO যাকে অনেক complex রিপোর্ট ইংরেজিতে পড়তে হয়, বুঝতে হয় এবং বোঝাতে হয়।
ব্যান্ড ৮ এর স্কিল লেভেল হচ্ছে Very good user অর্থাৎ, এমন একজন ব্যক্তি যার ইংরেজি বোঝার উপর বেশ ভালোই দক্ষতা রয়েছে কিন্তু মাঝে মাঝে কিছু অনিয়মতান্ত্রিক ভুল করে ফেলে। তবে কোনো জটিল আর্গুমেন্ট হলেও বুঝতে পারে। যেমন ধরুন অনেক দিন ধরে কেউ IELTS এর উপর পড়াচ্ছে। সাধারণ কেউ তার ভুল ধরতে পারবে না কিন্তু তাকে যদি GRE verbal reasoning-এর উপর ক্লাস দেন তখন Misunderstandings হতে পারে কিন্তু সে যেহেতু Very good user তাই প্যাসেজের আর্গুমেন্টগুলো বুঝতে পারবে।
ব্যান্ড ৭ এর স্কিল লেভেল হচ্ছে Good user অর্থাৎ, এমন একজন ব্যক্তি যিনি ইংরেজি বুঝতে পারেন কিন্তু মাঝে মাঝে বোঝার ভুল হয় বা একদম সঠিক অর্থ বুঝতে পারেন না। তবে কোনো কিছু পড়ে সেখানে মূল ভাব বা আর্গুমেন্ট বুঝতে পারেন। যেমন ধরুন, একজন Researcher যিনি তার ফিল্ডে রিসার্চ পেপার পড়ে সামারি লিখতে পারেন। পেপারের প্রত্যেকটি লাইনের অর্থ একদম নির্ভুল ভাবে বুঝেন না কিন্তু গবেষণাটা কিসের উপর করা হয়েছে, কোন মেথডে করা হয়েছে, কি ফলাফল পাওয়া গেছে সেগুলো ভালোভাবেই বুঝতে পারেন।
ব্যান্ড ৬ এর স্কিল লেভেল হচ্ছে Competent user অর্থাৎ, এমন একজন ব্যক্তি যিনি কিছু ভুল ত্রুটি বা একদম সঠিক না বুঝলেও মোটামুটি ইংরেজি পড়ে বুঝতে পারে। যেমন ধরুন কেউ ইংরেজিতে বিভিন্ন গল্পের বই বা দেশের বিভিন্ন ইংরেজি পত্রিকা বা ব্লগ পড়ে বুঝতে পারে। তবে USA Based পত্রিকা দিলে কিন্তু ততোটা অর্থ বুঝবে না। যেমন The Economist, এখানে যেসব জটিল বাক্য আর ভোকাবুলারি ব্যবহার করা হয় ভালো করে বোঝার জন্য জন্য expert বা very good user হতে হবে। অথবা যারা ফ্রিল্যান্সিং করে বিদেশী ক্লাইন্টদের সাথে মেসেজে চ্যাট করতে পারে।
ব্যান্ড ৫ এর স্কিল লেভেল হচ্ছে Modest user অর্থাৎ, এমন একজন ব্যক্তি যে বেসিক কমিউনিকেশন মেইন্টেন করতে পারে। ইংরেজি পত্রিকা পড়তে দিলে হয়তো মূল মেসেজটা বুঝবে।
ব্যান্ড ৪ এর স্কিল লেভেল হচ্ছে Limited user অর্থাৎ, এমন একজন ব্যক্তি যে ইংরেজি পত্রিকা পড়ে মূল মেসেজ বুঝতে পারবে না।
ব্যান্ড ৩ এর স্কিল লেভেল হচ্ছে Extremely limited user.
ব্যান্ড ২ এর স্কিল লেভেল হচ্ছে Intermittent user.
ব্যান্ড ১ এর স্কিল লেভেল হচ্ছে Non-user.
ব্যান্ড 0 যে পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
এই স্কোরের বাস্তব উদাহরণগুলোর মাধ্যমে আপনি নিজের অবস্থা যাচাই করতে পারবেন এবং যেই স্কোর নিজের জন্য চান তা রিয়েল লাইফে কেমন হতে পারে তা খুব ভালো করে বুঝতে পারবেন। আপনার visualization করার সক্ষমতা বাড়বে এবং আপনার লক্ষ্য ঠিক করা সহজ হবে। এই কাজগুলো ঠিক মতো করতে পারলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। সবচেয়ে বেশি যে উপকার হবে তা হলো IELTS নিয়ে আপনার কনফিউশন দূর হবে আর আপনাকে সহজেই কেউ IELTS নিয়ে ধোঁকা দিতে পাবে না।
বি.দ্র. এই উদাহরণগুলো IELTS এর ব্যান্ড স্কোরের অফিসিয়াল ব্যাখ্যা পড়ে বাস্তবে কেমন হতে পারে তা আমার ব্যক্তিগত গবেষণা থেকে লেখা। শুধুমাত্র আপনাকে রিয়েল লাইফে স্কোরটা রিফলেক্ট করলে কেমন হতে পারে তা বোঝানোর জন্য উল্লেখ করা হয়েছে।