IELTS রিডিং-এর সব ধরনের শুন্যস্থান পূরণ
আমাদের স্কুল এবং কলেজ জীবনে অনেক শুন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন দেখেছি।
কিন্তু IELTS এর শুন্যস্থান পূরণ কিছুটা ভিন্ন রকমের এবং এমন ভাবে ডিজাইন করা যা আপনার ইংরেজি পারা দক্ষতাকে খুব ভালো ভাবেই যাচাই করা যায়। IELTS পরীক্ষায় শুন্যস্থান পূরণ নিয়ে প্রায় ৭ ধরনের প্রশ্ন আসে। এর মধ্যে ১। Note ২। Table ৩। Flow Chart ৪। Diagram Label ৫। Sentence ৬। Summary completion (a)-এর উত্তর প্যাসেজের তথ্য থেকে দিতে হয় ৭। Summary completion (b) – যেখানে প্রশ্নে অপশন দেয়া থাকে। প্যাসেজ পড়ে বুঝতে হয় কোন অপশনটি শুন্যস্থানে বসবে। এই প্রশ্নগুলোকে সাধারণত আমরা gap filling প্রশ্ন বলি।
এখানে রিডিং এর বিভিন্ন ধরনের স্কিল টেস্ট করা হয়।
প্যাসেজে থেকে কোন একটি বিষয় সম্পর্কে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করতে পারা। ঐ বিষয় সম্পর্কে বিস্তারিত বা main idea বুঝতে পারা, specific points-গুলোকে Category এবং Summary করতে পারা। ঐ বিষয়টি বর্ণনা করার জন্য প্যাসেজে যে sequences বা processes উল্লেখ করা হয়েছে সেগুলো বুঝতে পারা, প্যাসেজের তথ্য পড়ে তা synthesize এবং visualization করতে পারা (Diagram label completion প্রশ্নে এই স্কিল লাগে)। সেই সাথে গ্রামার স্কিল এবং ভোকাবুলারি টেস্ট করা হয়।
যেমন শুন্যস্থানে কি ধরনের শব্দ বসবে
এটা বুঝতে পারা (noun/verb/adjective ইত্যাদি) এবং উপযুক্ত তথ্য দিয়ে gaps fill করতে পারা। অবশ্যই প্রশ্ন আর প্যাসেজের তথ্য প্যারেফ্রেজিং করা থাকবে এবং synonyms ব্যবহার করা হবে। এ ধরনের প্রশ্নগুলো উত্তর করার জন্য ইংরেজি বুঝার পাশাপাশি প্যাসেজের দেয়া তথ্য synthesis করার দক্ষতা লাগবে। Synthesis বলতে বুঝানো হয়েছে প্যাসেজে কোন একটি বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য একত্রিত করে সঠিক উত্তর কোনটা হবে তা নিশ্চিত হওয়া।