IELTS READING প্রস্তুতিতে শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়?

আমাদের প্রায় অধিকাংশেরই দৈনন্দিন জীবনে ইংরেজিতে কোনো বই বা কন্টেন্ট তেমন একটা পড়া হয় না। কিন্তু যাদের একাডেমিক পড়াশুনা ইংরেজিতে বা চাকুরি কিংবা ব্যবসার কাজে বা পড়ানোর জন্য হলেও ইংরেজির সাথে থাকতে হয় তাদের কথাটা ভিন্ন। বাংলার মতো ইংরেজিতে নিয়মিত না পড়া হওয়ার কারণে অনেকেরই IELTS প্রস্তুতির সময় নিজেকে ইংরেজিতে দুর্বল মনে হয়। তিনটি প্যাসেজ পড়ার মতো ধৈর্য আর ফোকাস থাকে না।

আমাদের দেশে যেসব শিক্ষার্থীরা IELTS প্রস্ততি নেয় এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এই সমস্যার সম্মুখীন হয়। ইংরেজি পড়ে অর্থ বুঝি না। অনেকে হয়ত বাংলাদেশের বিভিন্ন ইংরেজি পত্রিকা বা গল্পের বই পড়ে অনেকটা অর্থ বুঝতে পারে কিন্তু IELTS পরীক্ষায় আসা প্যাসেজ পড়ে তেমন অর্থ বুঝতে পারে না। শুধু মাত্র এই দুর্বলতার কারণে হাজার হাজার শিক্ষার্থী IELTS পরীক্ষায় ভালো করতে পারে না।

স্কুল জীবন থেকে কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় শেষ করার পরও আমাদের ভোকাবুলারির ভাণ্ডারে খুব বেশি শব্দ মজুদ থাকে না। এর বড় কারণ হলো, আমাদের কাজ চালিয়ে নেয়ার জন্য যতটুকু ভোকাবুলারি লাগে এর বেশি আর আমরা শিখি না অথবা দরকার হয় না। অনেকের অনার্স এবং মাস্টার্সে পড়ার মাধ্যম ইংরেজি হওয়ার পরও তার বিষয়ের বাইরে তেমন ভোকাবুলারি জানা থাকে না। এইজন্য আমাদের জানার গণ্ডির বাহিরে কোনো শব্দ আসলে আমরা তার অর্থ বুঝি না। ফলে প্রায়ই রিডিং প্যাসেজ আমাদের কাছে অনেক কঠিন মনে হয় আবার শুনেও অর্থ ধরতে পারি না। তাই সঠিক উত্তর বাছাই করা সম্ভব হয়না।

এই সমস্যাটা আমাদের প্রায় অনেকেরই আছে। একটি বাক্য যদি একটু বড় হয় বা জটিল হয় অর্থাৎ কয়েকটি Clause যদি সাথে থাকে তাহলে ঐ বাক্যের অর্থ বুঝতে পারি না। আবার বাক্যের অর্থ কিছুটা ধরতে পারলেও, বাক্যের মাঝে কোনো শব্দের অর্থ না জানার কারণে পুরো বাক্যে লেখক কি বুঝিয়েছেন তা আর বোঝা সম্ভব হয় না। IELTS পরীক্ষায় রিডিং প্যাসেজের মধ্যে যখন বড় বড় বাক্য থাকে আর সাথে অজানা ভোকাবুলারি তখন মাথা কেমন যেন আর কাজ করতে চায় না। অনেকের হতাশার একটা বড় কারণ হলো বড় বড় জটিল বাক্য। 

গতানুগতিক যে পরীক্ষাগুলো আমরা দিয়ে পড়াশুনা শেষ করি সেখানে এমন সময়ের সীমাবদ্ধতা খুব কমই থাকে। আর সচরাচর পরীক্ষার প্রশ্ন কমন পরে তাই সময় কম হলেও সবগুলো প্রশ্নের উত্তর করা হয়। কিন্তু IELTS পরীক্ষায় Reading মডিউলে ১ ঘণ্টায় তিনটি প্যাসেজে পড়ে ৪০ টি প্রশ্নের উত্তর করতে হয়। কোনো প্যাসেজে আগে থেকে পড়া থাকে না বা কমন পরে না অর্থাৎ জীবনে প্রথম বার এমন প্রশ্ন আর প্যাসেজে পড়া হয়। তাই যাদের পড়ার Speed কম তার নির্ধারিত সময় সবগুলো প্রশ্নের উত্তর করতে পার না।

অনেকে শিক্ষার্থী IELTS Reading-এ আসা প্রশ্নেই ঠিক মতো বুঝতে পারে না। ফলে আন্দাজে পরীক্ষায় দাগিয়ে দিয়ে আসে। অথচ যদি প্রশ্নের অর্থ বোঝা যেত বা প্রশ্নে কী জানতে চেয়েছে তা বুঝতে পারত তাহলে ঐ প্রশ্নের উত্তর সে পারত।

ইংরেজি পড়ে অর্থ বুঝতে যেহেতু একটু সময় দিয়ে মেহনত করতে হয়। অনেকেই এই পরিশ্রমটুকু করতে চায় না। ফলে বিভিন্ন শর্টকাট মেথড খুঁজে আর বিভিন্ন টেকনিকের পিছনে সময় বেশি ব্যয় করে। এতে কিছু প্রশ্নের উত্তর সঠিক করা যায়। কিন্তু অধিকাংশই কাঙ্ক্ষিত স্কোর করার জন্য যতগুলো প্রশ্নের উত্তর সঠিক করতে হয়, সেগুলো সঠিক করতে পারে না। এই সমস্যাটা এখন ব্যাপক আকারে দেখা যাচ্ছে আর IELTS failure এর সংখ্যা বাড়তেছে।

আপনি যদি ইংরেজিতে দুর্বল হন আর IELTS প্রস্তুতিতে এই চ্যালেঞ্জগুলো ফেস করেন। তাহলে এই বইটি খুব ভালো করে পড়েন। এগুলো বলার উদ্দেশ্য হলো, এখন যারা প্রস্তুতি নিবে তারা যাতে ব্যর্থ না হয়। যতটুকু সময় আর চেষ্টা এর পিছনে ব্যয় করা হবে, তা যেন সবশেষে ভালো স্কোরের মাধ্যমে সফল হয়। একটি বিষয়ে খুব ভালো করে বুঝতে হবে কেউ যদি ইংরেজির অর্থ বুঝতে না পারে তাহলে সে কোনো ভাবেই IELTS Reading এ ভালো করতে পারবে না।