শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি

অন্যান্য প্রশ্নের মত এখানে প্যাসেজে নিদির্ষ্ট করে keyword দাগিয়ে কিছু খুঁজতে হয় না। প্যাসেজের প্যারাগ্রাফ পড়ে এর সামারি বুঝতে পারলেই হবে অর্থাৎ প্যারাগ্রাফটিতে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

 

প্রশ্নে দেওয়া হেডিং লিস্ট ভালো করে পড়ে এনালাইসিস করতে হবে। একই রকম কিংবা বিপরীত টাইপের কোন কিছু আছে কি না বা plural কোন টপিক আছে কি না সেগুলো মার্কিং করতে হবে। কারণ কনফিউশন এখানেই বেশি হবে। এরপর প্রতিটি হেডিং-এ কোন বিষয়/ইস্যু -গুলোকে উল্লেখ করা হয়েছে সেগুলো মার্কিং করতে হবে এটাকে context clue/keyword বলা হয়। ভালো করে প্রশ্ন এনালাইসিস করতে পারলে আপনার ধারনা হয়ে যাবে এই প্যাসেজে কি কি তথ্য থাকতে পারে।

প্রশ্ন এনালাইসিস শেষ হলে প্যাসেজের প্রথম প্যারা থেকে শুরু করা যেতে পারে। পুরো প্যারাটা Skimming করতে হবে। প্রথম দুই লাইন আর শেষের লাইন মনোযোগ সহকারে পড়ে যদি মনে হয় এর main idea পাওয়া গেছে তাহলে আর বাকিগুলো চোখ বুলিয়ে গেলেই হবে। আর যদি এমন কিছু না পাওয়া যায় তাহলে পুরো প্যারাই সমান গুরুত্ব দিয়ে পড়েতে হবে। এভাবে প্যারা পড়া শেষ হলে একটি সামারি দ্বার করাতে হবে।

প্যারাতে উল্লেখিত বিষয়কে এক কথায় বা এক লাইনে কয়েকটি শব্দে প্রকাশ করলে কি হত সেটা ভাবতে হবে। মানে আপনি যদি নিজেই এই টপিকের লেখক হতেন তাহলে এই প্যারার জন্য কি হেডিং দিতেন এটা অনুমান করতে হবে।

এই শব্দগুলোর অর্থ বিবেচনা করে লিস্টের হেডিং এর সাথে যেটা সবচেয়ে বেশি মিলে যায় সেটাই সঠিক উত্তরের জন্য বাছাই করতে হবে। এবং পরবর্তি হেডিং সলভ করার জন্য এই লিস্ট থেকে এটা কেটে দিতে হবে। যত অপশন কমবে তত দ্রুত এবং সহজেই বাকি প্রশ্নগুলো উত্তর করা যাবে।