বিভিন্ন প্রশ্নের ধরন অনুযায়ী কীভাবে Keyword Selection করবেন?

  1. Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin.

এই প্যাসেজটা মূলত Polar bear-দের নিয়ে। তাহলে এখানে Polar bears (n) হলো একটা general word এটাকে না দাগালেও চলবে, এটা এমনি মাথায় থাকবে। suffer হলো verb যা বাক্যে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। various health problems এখানে শুধু health -কে দাগাতে পারেন আবার সাথে problems কে সাথে যুক্ত করতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে কারণ প্যাসেজে বিভিন্ন problem-ই হয়তো থাকবে।build-up of fat এখানে fat বেশি গুরুত্বপূর্ণ তবে build-up-ও প্রশ্নের উত্তরে ভূমিকা রাখার মত শব্দ। under their skin এর মধ্যে under এবং skin কে বাছাই করতে হবে। তাহলে মাঝে their বাদ দিয়ে লাভ কি একসাথে দাগালেই তো হয়। আসলে এই দাগাদাগিটা আপনার নিজের সুবিধার জন্য।এখানে চিরাচায়িত কোন নিয়ম নাই। আপনি IELTS-এ এমন অনেক প্রশ্ন পাবেন যে পুরো প্রশ্নের সবই keyword শুধু মাঝে article preposition বাদে। 

তাহলে মূলত প্যাসজে তথ্য খুঁজে পেতে সবচেয়ে বেশি হেল্প করবে health | fat | skin 

কিন্তু প্রশ্নের উত্তর করতে ভুমিকা রাখে suffer| health problems | build-up of fat | under their skin 

একটা জিনিস মাথায় রাখতে হবে প্রশ্নের উত্তরের জন্য তথ্য খুঁজে পেতে এবং সঠিক উত্তর নিশ্চিত করতে keyword দাগাতে হবে। কতটুকু দাগাবেন এটা আপনার ইচ্ছা। 

  1. The study done by Liu and his colleagues compared different groups of polar bears.

এখানে Liu একটি মানুষের নাম এর বড় হাতের অক্ষরে দেওয়া তাই নিশ্চিত এটা দাগাতে হবে। his colleagues এটা না দাগালেও চলবে। compared হলো verb এবং প্রশ্নের উত্তর সঠিক করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। different groups এর মধ্যে groups দাগাতে পারেন তবে সঠিক উত্তরের জন্য different টা যুক্ত করা যায়। polar bears আগের প্রশ্নের মত general word হলেও প্রশ্নের উত্তর সঠিক করার জন্য ভুমিকা রাখে এমন শব্দ। তাহলে এই প্রশ্নের keywords গুলো হবে Liu | compared | different groups | polar bears

  1. Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically.
  2. Polar bears are able to control their levels of ‘bad’ cholesterol by genetic means.
  3. Female polar bears are able to survive for about six months without food.
  4. It was found that the bones of female polar bears were very weak when they came out of their dens in spring.
  5. The polar bear’s mechanism for increasing bone density could also be used by people one day.

List of Headings

i

 A period in cold conditions before the technology is assessed

ii 

Marketing issues lead to failure

iii 

Good and bad aspects of steam technology are passed on

iv 

A possible solution to the issues of today

v 

Further improvements lead to commercial orders

vi 

Positive publicity at last for this quiet, clean, fast vehicle

vii 

A disappointing outcome for customers

viii 

 A better option than the steam car arises

Keyword দাগাতে হয়না বরং প্রশ্নের উত্তর সঠিক করার জন্য হেডিং এর লিস্ট থেকে theme বা issue-গুলো দাগাতে হয় অর্থাৎ হেডিং-এ দেওয়া কোন বিষয়গুলো প্যারাগ্রাফে ম্যাচ করলে সেটাকে সঠিক উত্তরের জন্য বাছাই করতে হবে।

List of Headings

Keyword

i

cold conditions, technology is assessed

ii

marketing issues, failure

iii

steam technology, good and bad aspects

iv

possible solution, issues of today

v

further improvements, commercial, orders

vi

positive publicity, quiet, clean, fast vehicle

vii

disappointing, outcome, customers

viii

better option, steam car, arises