TRUE / FALSE / NOT GIVEN
কি কি স্কিল টেস্ট করা হয়
IELTS পরীক্ষায় এ ধরনের প্রশ্ন একদম কমন। অধিকাংশ সময় প্রথম প্যাসেজেই এই প্রশ্নগুলো পাওয়া যায়। এই প্রশ্নগুলোর মাধ্যমে বিশেষ কিছু স্কিল যাচাই করা হয়। প্রথম অধ্যায়ে আপনারা জেনেছেন Reading প্যাসেজের তথ্যগুলো descriptive ও factual এবং discursive ও analytical টাইপের হয়। TFNG টাইপের প্রশ্নের জন্য প্যাসেজে descriptive ও factual টাইপের তথ্য থাকে। TFNG টাইপের প্রশ্নের মাধ্যমে একজন পরীক্ষার্থীর প্যাসেজে ঐ বিষয় সম্পর্কে যে Fact-গুলো দেয়া থাকে সেগুলো identify করতে পারার দক্ষতা যাচাই করা হয়। প্রশ্নের স্টেটমেন্ট আর প্যাসেজের তথ্য প্যারাফ্রেজিং করা থাকে। তাই প্রশ্ন পড়ে প্যাসেজে তথ্য খুঁজে বের করতে পারা এবং তা বুঝতে পারার দক্ষতাও যাচাই হয়ে যায়।
এই ধরনের প্রশ্নের উত্তর সঠিক করার জন্য একজন পরীক্ষার্থীর দ্বিতীয় অধ্যায় উল্লেখিত সবগুলো দক্ষতাই লাগবে। এছাড়াও কিছু কার্যকর টেকনিক ফলো করলে সবগুলো প্রশ্নের উত্তর সঠিক করা আরও সহজ হয়ে যায়।
বিঃদ্রঃ
যদি কেউ প্যাসেজের দেয়া তথ্য আর প্রশ্নের স্টেটমেন্টে যা দেয়া আছে তা ভালো করে না বুঝে তাহলে টিপস আর টেকনিক্স ফলো করে নির্ভুল উত্তর করা অনেক কঠিন। তখন একজন পরীক্ষার্থী নিশ্চিত থাকে না যে উত্তর সঠিক হলো কি না। এতে কনফিউশন বাড়ে এবং কনফিডেন্ট কমে যায়। অনেকটা ঝড়ে বক মরার মত বা ঘোলা পানিতে মাছ ধরার মত মানে যদি লাইজ্ঞা যায়।
TRUE/FALSE/NOT GIVEN বলতে আসলে কী বুঝায়?
IELTS পরীক্ষায় যেসব প্যাসেজে এই ধরনের প্রশ্ন আসে সেগুলো Factual Passage হয়ে থাকে। অর্থাৎ প্যাসেজে কোন বিষয় নিয়ে বিভিন্ন Fact দেয়া থাকবে। যেগুলোকে প্যাসেজে তথ্য উপাত্ত দিয়ে সত্য বা ভুল প্রমাণ করা হয়। এই পরীক্ষায় কোন একটা টপিক নিয়ে আপনি কি জানেন তা যাচাই করে না শুধু মাত্র পরীক্ষায় আসা প্যাসেজটি পড়ে তথ্যগুলো বুঝতে পারেন কি না তা যাচাই করা হয়। আর তাই পরীক্ষার প্রশ্নে যেসব স্টেটমেন্ট দেয়া থাকবে তা TRUE/FALSE/NOT GIVEN প্রমাণ করার জন্য একমাত্র প্যাসেজের দেয়া তথ্যই ব্যবহার করতে হবে।আপনি কী জানেন বা অন্য কোথাও কি দেয়া আছে সেসব তথ্য প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়।
এই ধরনের প্রশ্নে শুরুতে বলা থাকে;
TRUE if the statement agrees with the information.
FALSE if the statement contradicts the information.
NOT GIVEN if there is no information on this.
TRUE if the statement agrees with the information.
সাবলীল বাংলায় এর অর্থ হলো: সত্য যদি স্টেটমেন্টটি তথ্যের সাথে একমত।
এটার ব্যাখ্যা হলো: প্রশ্নে যে স্টেটমেন্ট দেয়া আছে তার মূল অর্থ যদি প্যাসেজের তথ্যের সাথে মিলে যায় তাহলে সেই স্টেটমেন্টটি হবে True। আরও পরিষ্কার করে বললে প্রশ্নে যে স্টেটমেন্ট দেয়া আছে এটা যদি প্যাসেজে যা বলা হয়েছে তার সাথে একই অর্থ প্রকাশ করে তাহলে উত্তর হবে True।হোক সেটা সরাসরি অথবা ঘুরিয়ে ফিরিয়ে, অর্থাৎ একই অর্থ কিন্তু ভিন্ন শব্দ ও বাক্যের মাধ্যমে প্রকাশ করে। মনে রাখতে হবে IELTS পরীক্ষায় যেহেতু Factual passage আসে তাই প্রশ্নে দেয়া স্টেটমেন্টগুলো প্যাসেজের দেয়া তথ্যের সাথেই অর্থের মিল থাকতে হবে নতুবা কিন্তু উত্তর True হবে না। এখানে Agree মানে ১০০ % প্রশ্নের সাথে প্যাসেজের তথ্যের অর্থের মিল থাকবে। কাছাকাছি বা অনেকটা একই রকম হলেও কিন্তু উত্তর True হবে না।
Critical Reading Skill অধ্যায়ে কেন প্রশ্নের উত্তর TRUE হয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই এখানে সেই অংশ উল্লেখ করা হয়নি।
এখন আমরা কিছু উদাহরণ দেখব
উদাহরণ ১
Passage: The Thomas tunnel was the tunnel built under the River Thomas in London. It was the first sub-aqueous tunnel ever built and many people exaggeratedly claiming it was the Eighth Wonder of the World at that time it was opened.
Question: The Thomas tunnel was the first tunnel ever built under a river.
ব্যাখ্যা: এখানে প্রশ্নে বলা হয়েছে; থমাস টানেল হলো নদীর নিচ দিয়ে নির্মিত প্রথম টানেল।আর প্যাসেজে দেয়া আছে; থমাস টানেল ছিল লন্ডনের টমাস নদীর নীচে নির্মিত টানেল। এটি ছিল তখন পর্যন্ত নির্মিত প্রথম পানির নিচে টানেল এবং এটি খোলার সময় অনেকে অতিরঞ্জিতভাবে দাবি করেছিলেন যে এটা বিশ্বের অষ্টম আশ্চর্য।
এখানে প্রথম লাইনে বলা আছে Thomas টানেলটা লন্ডনের Thomas নদীর নিচে বানানো আর পরের লাইনে বলা আছে এটা প্রথম sub-aqueous টানেল (subway মানে যেমন আন্ডার গ্রাউন্ড টানেল) আর Sub-aqueous মানে পানির নিচে টানেল।এর অর্থ দাঁড়ায় Thomas Tunnel-টি নদীর নিচ দিয়ে বানানো প্রথম টানেল।
তাহলে প্রশ্নের স্টেটমেন্ট এবং প্যাসেজে দেয়া তথ্য একই অর্থ প্রকাশ করে। উত্তর হবে TRUE.
উদাহরণ ২
Passage: The book Apicius includes recipes that are still in use today.
Question: The book Apicius includes recipes for dishes that are familiar today.
ব্যাখাঃ এখানে প্রশ্নের স্টেটমেন্ট বলা আছে, অ্যাপিসিয়াস বইটিতে এমন খাবারের রেসিপিগুলো (recipes for dishes) অন্তর্ভুক্ত রয়েছে যা (familiar today) আজও পরিচিত। তার মানে মানুষ আজও সেই রেসিপিগুলো ব্যবহার করে খাবার প্রস্তুত করে। আর প্যাসেজে বলা আছে, অ্যাপিসিয়াস বইটিতে অন্তর্ভুক্ত করা রেসিপিগুলো (still in use today) আজও ব্যবহৃত হয়। অর্থাৎ প্রশ্নের স্টেটমেন্ট এবং প্যাসেজে দেয়া তথ্যের অর্থ একই।
উদাহরণ ৩
Passage: This process results in about six months of fasting, where the female bears have to keep themselves and their cubs alive, depleting their own calcium and calorie reserves. Despite this, their bones remain strong and dense.
Question: Female polar bears are able to survive for about six months without food.
ব্যাখ্যা: এখানে প্রশ্নে বলা হয়েছে Female polar bear-রা খাবার ছাড়াই প্রায় ছয় মাস (survive) বেঁচে থাকতে সক্ষম। আর প্যাসেজে দেয়া আছে, এই প্রক্রিয়াটিতে প্রায় ছয় মাস (fasting) উপবাস থাকা অর্থাৎ না খেয়ে থাকতে হয়। যেখানে Female polar bear-গুলোকে তাদের নিজেদের (শরীরে) সঞ্চিত ক্যালসিয়াম ও ক্যালোরি (reserves) খালি করে বা শেষ করে নিজেদেরকে এবং তাদের শাবকদের বাঁচিয়ে রাখতে হয়।তা সত্ত্বেও, তাদের bones remain strong and dense মানে হাড় শক্তিশালী এবং ঘন থাকে।
মূল কথা হলো ভাল্লুক শাবকগুলো মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে আর তখন মা ভাল্লুক শীতের সময়টাতে প্রায় ছয় মাস পর্যন্ত কিছুই খায় না এবং তাদের দেহের চর্বিগুলোকে শক্তিতে পরিণত করে যাতে বাচ্চারা দুধ পায় এবং নিজেরাও বেঁচে থাকে।
এখানে প্যাসেজের প্রথম লাইনে বলা হয়েছে female bear-দের তাদের এবং বাচ্চাদের জীবিত রাখতে হয় তাদের নিজেদের শরীরের calcium and calorie reserves খরচ করে। পরের লাইনে বলা হয়েছে এরপরেও তাদের হাড়গুলো শক্ত এবং মোটা থাকে। তার মানে তারা বেঁচে থেকে অর্থাৎ survive করতে সক্ষম। তাহলে প্রশ্নের স্টেটমেন্ট এবং প্যাসেজের দেয়া তথ্যে একই অর্থ প্রকাশ করলো।
উদাহরণ ৪
Passage: If the mechanism of bone remodeling in polar bears can be understood, many bedridden humans, and even astronauts, could potentially benefit.
Question: The polar bear’s mechanism for increasing bone density could also be used by people one day.
ব্যাখ্যা: এখানে প্রশ্নে বলা আছে হাড়ের ঘনত্ব বাড়ানোর জন্য polar bear-দের (মেরু ভালুকের) প্রক্রিয়াটিও একদিন মানুষ ব্যবহার করতে পারে। অর্থাৎ ভবিষ্যতে মানুষ এই প্রক্রিয়া হয়তো ব্যবহার করতে পারবে।
আর প্যাসেজে দেয়া আছে, মেরু ভালুকের হাড় পুনঃনির্মাণের প্রক্রিয়াটি যদি বোঝা যায় তবে অনেক শয্যাশায়ী মানুষ এবং এমনকি নভোচারীরা উপকৃত হতে পারে। অর্থাৎ ভবিষ্যতে যদি ম্যাকানিজমটা বোঝা যায় মানে মানুষ হয়তো এই প্রক্রিয়া কোন একদিন ব্যবহার করতে পারবে। একটু গভীর ভাবে চিন্তা করলে বুঝা যায় প্রশ্ন আর প্যাসেজের মিনিং কিন্তু একই।
অনেকে এখানে If এবং One day এর অর্থ বুঝতে ভুল করে NOT GIVEN উত্তর দিয়ে দিবে কারণ প্রশ্নে বলা হয়েছে একদিন মানুষ পারবে আর প্যাসেজে আছে if (যদি) এর অর্থ ম্যাকানিজমটা বোঝা যায়। মূলত এখানে এই দুই এর অর্থ কিন্তু একই।
তারপরও যদি কারো কনফিউশন থাকে তাহলে আমরা (Process of Elimination) POE পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারি যে এই প্রশ্নের উত্তর কি False হওয়া সম্ভব কিনা? এখানে প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের দেয়া তথ্যের মধ্যে বিপরীত বা অমিল কিছু পাওয়া যায় না তাই False হওয়ার সুযোগ নাই। তাইলে এখন বাকি থাকলো NOT GIVEN আর TRUE.
প্রশ্নে দেয়া আছে: mechanism could also be used by people one day.
আর প্যাসেজে দেয়া আছে: If the mechanism of bone remodeling in polar bears can be understood. এখানে বুঝবে কে? মানুষ, কবে বুঝবে: যদি বুঝতে পারে যদি মানে ভবিষ্যতে মানে কোন এক দিন। তাহলে প্রশ্নের আর প্যাসেজের মিনিং কিন্তু একই। NOT GIVEN হওয়ার সুযোগ নেই, বাকি থাকে TRUE, তাহলে উত্তর হবে TRUE.
উদাহরণ ৫
Passage: From childhood, Marie was remarkable for her prodigious memory, and at the age of 16 won a gold medal on completion of her secondary education. Because her father lost his savings through bad investment, she then had to take work as a teacher. From her earnings she was able to finance her sister Bronia’s medical studies in Paris, on the understanding that Bronia would, in turn, later help her to get an education.
In 1891 this promise was fulfilled, and Marie went to Paris and began to study at the Sorbonne (the University of Paris).
Question: Marie was able to attend the Sorbonne because of her sister’s financial contribution.
এই উত্তরের ব্যাখ্যা আপনি নিজে লেখার চেষ্টা করুন;…………………………….
FALSE if the statement contradicts with the information
এর সাবলীল বাংলা হলো: মিথ্যা যদি স্টেটমেন্টটি তথ্যের সাথে বিরোধ করে।
এর ব্যাখ্যা হলো: প্রশ্নে যে স্টেটমেন্ট দেয়া আছে তা যদি প্যাসেজের দেয়া তথ্যের সাথে অর্থের দিক দিয়ে একই বা সম্পূর্ণ মিল না থাকে তাহলে উত্তর হবে False। প্রশ্নের স্টেটমেন্টের আর প্যাসেজের তথ্যের মধ্যে কোথাও না কোথাও গরমিল থাকবেই। এমন কিছু থাকবে যা বিপরীত অর্থ প্রকাশ করবে। প্যাসেজের সাপেক্ষে শত ভাগ সঠিক মনে হবে না। এখানে Contradict শব্দের দ্বারা বুঝানো হয়েছে অমিল বা বিপরীত কোন কিছু। মনে রাখতে হবে IELTS পরীক্ষায় যেহেতু Factual passage আসে তাই প্রশ্নে দেয়া স্টেটমেন্টগুলো প্যাসেজের দেয়া তথ্যের সাথেই কেবল অর্থের মিল না থাকলে উত্তর হবে False। ১০০% মিল থাকবে না। কারণ এখানে Factual information এর সাথে আমরা ডিল করছি। ছোট কোন পরিবর্তন হলে পুরো অর্থের পরিবর্তন হয়ে যায়।
True এবং False এর মধ্যে পার্থক্য কি?
এই ধরনের প্রশ্নে যেহেতু কোন বিষয়ে fact নিয়ে দেয়া থাকে তাই আমাদের মনে রাখতে হবে, যে কোন একটি fact সেটা সত্য প্রমান করতে হলে ১০০ ভাগ সত্য হতে হবে। সামান্য কোথাও পরিবর্তন হলেই তা আর সত্য থাকবে না।
True মানে প্যাসেজ এবং প্রশ্নের স্টেটমেন্টের সাথে অর্থের দিক দিয়ে ১০০ % মিল পাওয়া যাবে অর্থাৎ প্রশ্নের অর্থ এবং প্যাসেজের অর্থের সাথে সম্পূর্ণ মিল থাকবে।
False মানে প্রশ্নে যা বলা হয়েছে তার সাথে প্যাসেজে যা দেয়া আছে তা ১০০ % মিল হবে না। কোথাও না কোথাও প্যাসেজে এমন কোন তথ্য থাকবে যা প্রশ্নের স্টেটমেন্টের সাথে তুলনা করলে বিপরীত অর্থ প্রকাশ করবে ফলে সামগ্রিক অর্থের বিবেচনায় fact টি সত্য মনে হবে না।
যদি মনে হয় প্রায় মিল মানে ৯৯% মিল তাও উত্তর True হবে না, False হবে।
এখন আমরা কিছু উদাহরণ দেখব
উদাহরণ ১
Passage: He told John to go to the market and buy him fruits.
Question: He told John to go to the market and sell fruits.
ব্যাখ্যাঃ এখানে প্রশ্নে বলা হয়েছে; সে জন কে বললো মার্কেটে যাও এবং ফল বিক্রি কর। প্যাসেজে দেয়া আছে; সে জন কে বললো মার্কেটে যাও এবং তার জন্য ফল কিনে নিয়ে আসো।
এখানে প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের তথ্য মতে জনের মার্কেটে যাওয়া কিন্তু মিলে যায় অর্থাৎ এতটুকু সত্য কিন্তু প্রশ্নে বলা হয়েছে মার্কেটে গিয়ে ফল বিক্রি করতে আর প্যাসেজে বলা হয়েছে মার্কেটে গিয়ে ফল কিনতে। এই যে একটা যায়গায় অমিল বা বিপরীত তথ্য আছে প্যাসেজে। তাই আমরা শত ভাগ সত্য বলতে পারি না। প্রশ্নের স্টেটমেন্ট প্যাসেজের তথ্যের সাথে contradict করছে। তাই উত্তর হবে False.
উদাহরণ ২
Passage: Sakib often meets up with his friends after work.
Question: Sakib occasionally meets up with his friends after work.
ব্যাখ্যাঃ প্রশ্নে বলা আছে Sakib কাজের পর মাঝে মাঝেই তার বন্ধুদের সাথে দেখা করে।আর প্যাসেজে বলা হয়েছে Sakib কাজের পর প্রায়ই তার বন্ধুদের সাথে দেখা করে।
Sakib তার বন্ধুদের সাথে দেখা করে, কাজের পর দেখা করে এই দুইটাই ঠিক আছে। কিন্তু প্রশ্নে বলা হয়েছে occasionally (মাঝে মাঝে) আর প্যাসেজে দেয়া often (প্রায়ই)।তাই প্রশ্নের দেয়া স্টেটমেন্টটি কিন্তু প্যাসেজের দেয়া তথ্যের সাথে মিল নেই।একই অর্থ প্রকাশ করে না। মাত্র একটা শব্দের কারণে সামগ্রিক অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে এর উত্তর হবে False.
উদাহরণ ৩
Passage: Howard noticed that temperatures in the city were gradually becoming higher than those in rural areas. We now refer to these areas as Urban Heat Islands.
Question: Luke Howard invented the term “Urban Heat Islands “
ব্যাখ্যাঃ এখানে প্রশ্নের স্টেটমেন্টে বলা হয়েছে Luke Howard “ Urban Heat Islands” নামটি আবিষ্কার করেছেন। আর প্যাসেজে দেয়া আছে “ Howard নোটিশ করেছেন মানে লক্ষ্য করে দেখেছেন যে শহরের তাপমাত্রা ধীরে ধীরে গ্রামের তুলনায় বাড়ে আর এই জিনিসটাকে আমরা এখন বলি “ Urban Heat Islands”। তার মানে Luke Howard “Urban Heat Islands” নামকরণটি করেননি। এখন মানুষ এই বিষয়টাকে “Urban Heat Islands” নামে রেফার করে মানে বলে থাকে। তাহলে প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের দেয়া তথ্য agree করে না মানে contradict করে। কোথায় করে (Luke Howard and We)। তাহলে উত্তর হবে False.
বিঃদ্রঃ হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটা কেনো NOT GIVEN হলো না। প্যাসেজে যদি We now refer না থেকে অন্য কিছু থাকত তাহলে এটা NOT GIVEN হত।
কেন একটি প্রশ্নের উত্তর False হয় এর বিস্তারিত Critical Reading Skill অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। তাই এখানে আর আলোচনা করা হয়নি।
NOT GIVEN there is no information on this
এর সাবলীল বাংলা হলো: দেয়া নাই এর উপর কোন তথ্য নেই।
এটার ব্যাখ্যা হলো: প্রশ্নে স্টেটমেন্টে যা বলা হয়েছে মানে প্রশ্নে কোন বিষয় নিয়ে যা দাবি করা হয়েছে প্যাসেজে তা প্রমান করার জন্য কোন তথ্য দেয়া নাই। Not Given মানে এই না যে প্রশ্নের স্টেটমেন্টে যেসব শব্দ দেয়া থাকবে সেগুলো প্যাসেজের সাথে মিলবেই না। প্রশ্নের স্টেটমেন্টের অনেক শব্দ প্যাসেজের সাথে মিলে যাবে, মিলবে না শুধু বাক্যের অর্থ
এখন আমরা কিছু উদাহরণ দেখব
উদাহরণ ১
Passage: He told John to go to the market and buy him fruits.
Question: He told John to find out the location of the market.
এখানে প্রশ্নে বলা হয়েছে; সে জনকে মার্কেট কোথায় তা খুঁজে বের করতে বলেছিলেন।
আর প্যাসেজে বলা হয়েছে; সে জনকে মার্কেটে যেতে এবং তার জন্য ফল কিনে আনতে বলেছিলেন।
এখানে প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের তথ্যের অর্থের কোন মিল নেই। একদম ভিন্ন অর্থ প্রকাশ করে। তাই এটা NOT GIVEN.
উদাহরণ ২
Passage: The teenagers took the seven scrolls to a nearby town where they were sold for a small sum to a local antiquities dealer.
Question: The Bedouin teenagers who found the scrolls were disappointed by how little money they received for them.
ব্যাখ্যা: প্রশ্নে দাবি করা হয়েছে; Bedouin teenagers যারা scroll-গুলো খুঁজে পেয়েছিল এবং সেগুলোর জন্য যে কত কম টাকা পেয়েছিল এতে তারা হতাশ ছিল।
প্যাসেজে Bedouin teenager-দের scroll বিক্রি নিয়ে সরাসরি এই লাইনটি পাওয়া যায় যেখানে বলা হয়েছে teenager-রা এই scroll-গুলোকে কাছের একটি শহরে নিয়ে যায় এবং সেখানে খুব কম টাকায় স্থানীয় antiquities dealer-এর আছে বিক্রি করে দেয়। প্যাসেজে কোথাও কম টাকায় scroll বিক্রি করার কারণে disappoint হওয়ার কথা বলা নাই। তাহলে প্রশ্নে যা দাবি করা হয়েছে তা নিয়ে প্যাসেজে তথ্য নেই। উত্তর হবে NOT GIVEN.
উদাহরণ ৩
Passage: The famous naturalist John Gould foresaw the thylacine’s demise when he published his Mammals of Australia between 1848 and 1863, writing, ‘The numbers of this singular animal will speedily diminish, extermination will have its full sway, and it will then, like the wolf of England and Scotland, be recorded as an animal of the past.’
Question: John Gould’s prediction about the thylacine surprised some biologists.
ব্যাখ্যা: প্রশ্নে দাবি করা হয়েছে; thylacine সম্পর্কে John Gould-এর ভবিষ্যদ্বাণী কিছু biologist-দের অবাক করেছিল।
প্যাসেজে বলা হয়েছে; বিখ্যাত প্রকৃতিবিদ John Gould তার Mammals of Australia between 1848 and 1863 প্রকাশের সময় thylacine-এর মৃত্যুর পূর্বাভাস দিয়েছিলেন। ‘এই একক প্রাণীর সংখ্যা দ্রুত হ্রাস পাবে, নির্মূলের ধারা চলতে থাকবে এবং তারপরে এটি England এবং Scotland নেকড়ের মতো অতীতের প্রাণী হিসাবে রেকর্ড করা হবে’। এখানে কোথা উল্লেখ নাই John Gould-এর ভবিষ্যতবাণী নিয়ে কোন biologist অবাক হয়েছিল কিনা। তাহলে প্রশ্নে যা দাবি করা হয়েছে তার সাথে প্যাসেজের তথ্যের কোন মিল নেই। উত্তর হবে NOT GIVEN.
False এবং Not Given এর মধ্যে পার্থক্য কি?
প্রশ্নের স্টেটমেন্টে কোন বিষয় যে দাবি করা হয়েছে তার সাপেক্ষে প্যাসেজে ঐ বিষয় নিয়ে দেয়া তথ্যগুলো তুলনা করলে যদি বিপরীত কিছু পাওয়া যায় তাহলে হবে False আর ভিন্ন কিছু পেলে হবে Not Given।এখানে আবারও একটা বিষয় মাথায় রাখতে হবে এই প্রশ্নগুলোতে বিভিন্ন Fact উপস্থাপন করা হয়। যেখানে কোন এক জায়গায় পরিবর্তন হলেই সামগ্রিক অর্থ পরিবর্তন হয়ে যায়।
বিঃদ্রঃ প্রশ্নের স্টেটমেন্ট আর প্যাসেজের দেয়া তথ্যে কিছু শব্দ বা বাক্যাংশ হুবহু মিল থাকতে পারে। কিন্তু সামগ্রিক অর্থের বিবেচনায় হয় বিপরীত কিছু থাকবে অথবা ভিন্ন কিছু। যেমন;
Passage: He told John to go to the market and buy him fruits.
Question: He instructed John to purchase fruits from the market. (True)
Question: He told John to go to the market and sell fruits. (False)
Question: He told John to find out the location of the market. (Not Given)
সহজ ভাষায়
TRUE বলতে বুঝায় ১০০ % সত্য।
FALSE বলতে বুঝায় ১০০% সত্য না।
NOT GIVEN বলতে বুঝায় ১০০ % ভিন্ন কোন কিছু।