Matching Heading প্রশ্নের বৈশিষ্ট্য

১। Heading Matching প্রশ্নের জন্য প্যাসেজে তথ্য কোন সিরিয়াল ফলো করে না। প্রথম প্রশ্নের উত্তর যেখানে পাওয়া যাবে পরেরটার উত্তর ঠিক এরপরই কোন প্যারায় থাকবে না অর্থাৎ এলোমেলোভবে থাকবে। 

২। প্রায় ৫ থেকে ৭ নম্বর থাকে। 

৩। প্রশ্নে উত্তরের চেয়ে কয়েকটি অপশন বেশি থাকবে।

৪। একটি প্যারার জন্য একটি মাত্র Heading (একটি মাত্র উত্তর) ব্যবহার করা যাবে।

৫। প্রশ্নে দেয়া Heading-গুলোই প্যারাগ্রাফের মেইন আইডিয়ার সামারি কিন্তু কখনোই একদম একই শব্দ বা Phrase থাকবে না।

৬। কিছু heading একই রকম মনে হবে আবার অনেক সময় IELTS examiner-রা কিছু heading -এ এমন শব্দ ব্যবহার করে যা হুবহু প্যাসেজে থাকে। এই ধরনের প্রশ্ন অনেক সময়ই উত্তর হয় না।পরীক্ষার্থীদের কনফিউশন করতে দেয়া হয়।

৭। প্রশ্নের উত্তরে উত্তরপত্রে রোমান নাম্বার যেমন; i. ii. Iii. Iv, etc লিখতে হবে।

৮। যেই প্যাসেজে Heading Matching প্রশ্ন থাকবে সেখানে কখনোই Matching Information টাইপের প্রশ্ন থাকবে না।