বর্জনীয় এবং করনীয় বিষয়সমূহ
বিস্তারিত
| আগে প্যাসেজ পড়বেন না। | আগে প্রশ্ন পড়বেন। |
| এক সাথে সবগুলো প্রশ্ন পড়ে উত্তর খুঁজার জন্য প্যাসেজে যাবেন না। কারণ স্বাভাবিক ভাবে সবগুলো প্রশ্ন এক সাথে মনে থাকবে না আর উত্তর যেহেতু একটা একটা করে দিতে হবে তাই এখানে সময় নষ্ট করা ঠিক হবে না। | সর্বনিম্ন দুইটি এবং সর্বোচ্চ তিনটি প্রশ্ন একসাথে পড়বেন। কারণ প্রথম প্রশ্নটি যদি Not Given-ও হয় তাহলে বাকি দুইটি প্রশ্ন পরে অন্তত প্যাসেজের কোথায় এর উত্তর পাওয়া যাবে/কোথায় এই সম্পর্কে বলা আছে তা খুঁজে বের করা সহজ হবে। |
| শুধু keyword মিলানো উচিত না। এগুলো আপনার জন্য গাইড বা ক্লু। প্যাসেজে তথ্য খুঁজে পেতেই সবচেয়ে বেশি কাজে লাগে। | অর্থের দিক থেকে প্রশ্ন ও প্যাসেজের মধ্যে মিল আছে কিনা সেটা যাচাই করবেন। |
| প্রশ্নের উত্তর নিশ্চিত করার সময় তাড়াহুড়া করা যাবে না। এতে বাক্যের অর্থ পরিবর্তন হয় এমন ধরনের শব্দ যেমন qualifiers, comparisons, বা contrast-গুলো খেয়াল থাকে না। | প্যাসেজে তথ্য খুঁজে পেলে খুব মনোযোগ সহকারে পড়ে প্রশ্নের দাবির সাথে তুলনা করে সঠিক উত্তর নিশ্চিত করতে হবে। |
| কোন প্রশ্নের উত্তর কি হবে না বুঝলে বেশি সময় নিবেন না। এমন না যে এটা উত্তর না করে অন্য প্রশ্নে যাওয়া যাবে না। | যেই প্রশ্নটিতে আপনি কনফিউসড থাকবেন সেটা বাদ দিতে অন্যগুলো উত্তর করুন। সবগুলো প্রশ্নের উত্তর হয়ে গেলে আবার সেখানে ফিরে আসুন এবং যেইটা আপনার কাছে সঠিক মনে হয় উত্তর করুন। |
| এখানে কোন টপিকের উপর আপনার জ্ঞান যাচাই করা হচ্ছে না। তাই আপনার জানা মতে কোন প্রশ্নের কোন স্টেটমেন্ট যদি TRUE /False হয়ও কিন্তু প্যাসেজে না থাকলে উত্তর হবে NOT GIVEN. | প্রশ্নের উত্তর সঠিক হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া প্যাসেজে কি তথ্য দেয়া আছে। এর সাপেক্ষেই উত্তর করতে হবে।
|
| কোন প্রশ্নের উত্তর ফাঁকা রাখবেন না। | এই পরীক্ষায় কোন নেগেটিভ মার্কিং নেই। তাই আপনার কাছে যা সঠিক মনে হয় উত্তর পত্রে লিখে আসবেন। |