পরীক্ষায় কীভাবে Summary Completion প্রশ্নের উত্তর করব

যেভাবে পরীক্ষায় উত্তর করতে হয় এই ধরনের প্রশ্নের ব্যাপারে একই পদ্ধতি। এখানে সমস্যাটা বেশি হয় প্যাসেজে তথ্য খুঁজে পেতে কারণ প্যাসেজ থেকে তথ্য খুঁজার ক্ষেত্রে note/table/flow chat completion এর মত কোন specific points আকারে বা কোন ক্যাটাগরিতে তথ্যগুলোকে উপস্থাপন করা হয় না। একটি প্যারাগ্রাফের মত করে তথ্যগুলো দেয়া থাকে। অনেক সময় দেখা যায় প্যাসেজের দুইটা প্যারা থেকে তথ্য নিয়ে প্রশ্ন ডিজাইন করা হয়। তখন keyword ধরে খুঁজলেও প্যাসেজের অনেক তথ্য Scanning & Skimming করতে হয়। 

পরীক্ষার সময় শুরুতেই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। এতে আপনার মাথায় ঐ টপিক নিয়ে কিছুটা অসম্পূর্ণ একটি সামারি তৈরি হয়ে যাবে। তাহলে প্যাসেজ পড়লে সহজেই আপনি রিলেট করে পারবেন কোথায় এই টপিক সম্পর্কে তথ্য দেয়া আছে। 

প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে তার সাথে তুলনা করলেই সঠিক উত্তর নিশ্চিত হওয়া যাবে। তবে ২য় টাইপের Summary Completion-এর ক্ষেত্রে প্রশ্নের উত্তরের জন্য অপশন দেওয়া থাকে। প্যাসেজের তথ্য থেকে যেই অপশনটি বেশী মিলে যায় সেটাই উত্তরের জন্য বাছাই করতে হয়। কিন্তু প্রায় সময় কিছু কনফিউজিং অপশন থাকে। তাই খুব সতর্কতার সাথে সঠিক অপশনটি বাছাই করতে হয়। তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভবনা বেশি। এ ক্ষেত্রে Process of Elimination পদ্ধতি কাজে লাগানো যেতে পারে। 

এছাড়া অন্যান্য টাইপের প্রশ্নের উত্তর করার সময় যদি এই প্রশ্নের কোন কিছু চোখে পড়ে বা এই প্রশ্নের উত্তর করার সময় অন্যান্য টাইপের প্রশ্নের উত্তর চোখে পড়ে তাহলে প্যাসেজে তথ্যগুলো মার্ক করে রাখতে হবে। কারণ IELTS Reading প্যাসেজে সাধারণত যেখানে এক টাইপের প্রশ্নের জন্য তথ্য দেওয়া থাকবে সেখানে অন্য টাইপের প্রশ্নের জন্য তথ্য থাকে না। তাই একটু বুঝে শুনে প্যাসেজের প্রশ্নগুলো উত্তর করলে ২০ মিনিটের মধ্যেই সবগুলো প্রশ্নের উত্তর করা সম্ভব হয়।