Multiple Choice প্রশ্নের বৈশিষ্ট্য
১। Multiple choice প্রশ্ন সাধারণত প্যাসেজে তথ্যের order ফলো করে।
অনেক ক্ষেত্রে প্রশ্নেই উল্লেখ করা থাকে কোন প্যারা থেকে প্রশ্নটি করা হয়েছে।
২। প্রশ্নের উত্তরের জন্য যেসব অপশনগুলো দেওয়া থাকে সেগুলো প্যাসেজের তথ্যের সাথে সম্পৃক্ত মনে হবে। কিন্তু একটি মাত্র অপশনের সাথে (যখন দুইটি প্রশ্ন থাকবে তখন দুইটি) প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার সাথে সম্পূর্ণ মিল থাকবে।
৩। প্রশ্নের অপশনগুলোর কিছু শব্দের সাথে প্যাসেজের কিছু শব্দের মিল থাকতে পারে কিন্তু যেগুলো সঠিক উত্তর হবে সেগুলো বেশি প্যারাফ্রেইজ করা থাকে।