শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি
এ ধরনের প্রশ্নের শতভাগ নির্ভুল উত্তর করার জন্য heading Matching প্রশ্নের মতই একই পদ্ধিতি অবলম্বন করতে হবে।
প্রথমে প্রশ্ন ভালো করে পড়ে বুঝতে হবে কোন বিষয় নিয়ে বলা হয়েছে এবং কি জানতে চাওয়া হয়েছে। এটা সঠিক ভাবে না বুঝতে পারলে উত্তর ভুল হওয়ার সম্ভবনা রয়েছে।
এরপর প্যাসেজে তথ্য খুঁজে বের করে তার সাথে প্রশ্নের অপশনগুলো মিলিয়ে দেখতে হবে। কোনটা সবচেয়ে বেশি মিলে যায়, সেটাই হবে সঠিক উত্তর। POE পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই নির্ভুল ভাবে এই কাজটা করা যায়। তথ্য খোঁজার ক্ষেত্রে প্রশ্নের থেকে Keyword দিয়ে প্যাসেজে Scanning করতে হবে।
21 What point does the writer make about the steam car in Paragraph B?
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে: Paragraph B তে steam car সম্পর্কে লেখক কী কথা বলেছেন?
প্যাসেজের B নাম্বার প্যারাতে পাই: But the glory days of steam cars were few. A new technology called the Internal Combustion Engine soon appeared, which offered the ability to drive down the road just moments after starting up. At first, these noisy gasoline cars were unpopular because they were more complicated to operate and they had difficult hand-crank starters, which were known to break arms when the engines backfired. But in 1912 General Motors introduced the electric starter, and over the following few years steam power was gradually phased out.
এখানে প্রথম লাইনে বলা হয়েছে
steam cars-এর glory বেশি দিন ছিল না। এবং এই প্যারাতে বুঝানো হয়েছে steam cars-এর পরিবর্তে gasoline cars-এর উত্থান শুরু এবং steam cars কিছু দিনের মধ্যেই phase out হয়ে যায়। মানে কোম্পানিগুলো এই গাড়িগুলো ধাপে ধাপে প্রত্যাহার করে নেয়।
এখন এর সাথে আমরা প্রশ্নের অপশনগুলোকে একটা একটা করে মিলিয়ে দেখবো। এই কাজটাতে POE (Process of elimination) পদ্ধতি ফলো করতে হবে। অর্থাৎ যেই অপশন মিলবে না সেটা elimination হয়ে যাবে মানে কেটে দিবো।
A. lt’s success was short-lived.
এর সফলতা ছিল short-lived মানে কিছু দিন। এর সাথে প্যাসেজের [over the following few years steam power was gradually phased out.] এর মিল পাওয়া যায়। আমরা এই অপশনটাকে রেখে দিব। আরও নিশ্চিত হওয়ার জন্য পরের অপশনগুলো চেক করে দেখব।
B. Not enough cars were made.
পর্যাপ্ত গাড়ি তৈরি হয়নি। এমন কিছু বলা হয় নাই। তাহলে এটা আমরা কেটে দিব। ×
C. Car companies found them hard to sell.
এগুলো বিক্রি করা Car company-গুলোর জন্য কঠিন ছিল। এমন কিছু বলা হয় নাই। ×
D. People found them hard to drive.
তাদের চালানো অনেক কঠিন ছিল। এমন কিছু বলা হয় নাই। ×
এই প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার সাথে অপশন A সবচেয়ে বেশি মিলে যায়। তাহলে উত্তর হবে A
22 When building their first steam car, the Doble brothers
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে: তাদের প্রথম steam car তৈরির সময়, Doble brother-রা কি করেছেন।
প্যাসেজের C নাম্বার প্যারাতে পাই:
Even as the market was declining, four brothers made one last effort to rekindle the technology. Between 1906 and 1909, while still attending high school, Abner Doble and his three brothers built their first steam car in their parents’ basement. It comprised parts taken from a wrecked early steam car but reconfigured to drive an engine of their own design. Though it did not run well, the Doble brothers went on to build a second and third prototype in the following years. Though the Doble boys’ third prototype, nicknamed the Model B, still lacked the convenience of an internal combustion engine,……………
এখানে বলা হয়েছে,
Doble brother-রা স্কুলে পড়ার সময়ে তাদের parents’ basement-এর মধ্যে প্রথম steam car তৈরির করেন। এর সব পার্টস ছিল আগের পরিত্যক্ত steam car থেকে নেওয়া কিন্তু তারা ইঞ্জিনটাকে তাদের নিজেদের ডিজাইনে reconfigured করেন। এটা ভালো না চললে পরের বছর দ্বিতীয় এবং তৃতীয় prototype তৈরি করেন। যার নাম দেওয়া হয় Model B। এই সম্পর্কে এখানে যা বলা হয়েছে তা থেকে বুঝা যায় এটাই বাজারে আনার জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়।
সঠিক উত্তর নিশ্চিত হওয়া জন্য আমরা এখন POE (Process of elimination) পদ্ধতি ফলো করবো:
A. constructed all the parts themselves.
সবগুলো part নিজেরা বানিয়েছিল। এমন কিছু বলা হয়নি। প্যাসেজে পাই পরিত্যক্ত steam car থেকে part-গুলো নিয়েছে আর engine-টাকে reconfigured করেছে। তাহলে এই অপশনটা আমরা কেটে দিব ×
B. made written notes at each stage of the construction.
নির্মাণের প্রতিটি পর্যায়ে লিখিত নোট তৈরি করেছেন। এমন কিছু বলা নাই। ×
C. needed several attempts to achieve a competitive model.
একটি প্রতিযোগিতামূলক মডেল অর্জনের জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা প্রয়োজন ছিল। এই প্যারা থেকে এটাই বুঝা যায়, একটি competitive model এর জন্য তিনটা prototype বানাতে হয়েছিল। এই অপশনের সাথে বেশি মিলে যায়। আরও নিশ্চিত হওয়ার জন্য পরের অপশনটি চেক করব।
D. sought the advice of experienced people in the car industry.
গাড়ী শিল্পের অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ চেয়েছিলেন। এমন কিছু বলা হয় নাই। ×
এই প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার সাথে অপশন C সবচেয়ে বেশি মিলে যায়। তাহলে উত্তর হবে C.
23 In order to produce the Model C, the Doble brothers
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে:
Model C উৎপাদনের জন্য Doble brothers কি করে ছিল।
প্যাসেজে D নাম্বার প্যারাতে পাই: The following year Abner Doble drove the Model B from Massachusetts to Detroit in order to seek investment in his automobile design, which he used to open the General Engineering Company. He and his brothers immediately began working on the Model C, which was intended to expand upon the innovations of the Model B. The brothers added features such as a key-based ignition in the cabin, eliminating the need for the operator to manually ignite the boiler……………
এখানে বলা হয়েছে,
Abner Doble তার অটোমোবাইল ডিজাইনের জন্য ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য Model B চালিয়ে Massachusetts থেকে Detroit যান। এই ইনভেস্টমেন্ট দিয়ে General Engineering Company খুলেন। সাথে সাথেই তিনি এবং তার ভাইয়েরা Model C নিয়ে কাজ শুরু করেন যার উদ্দেশ্য ছিল the Model B-এর innovation-গুলোকে expand করা। তার মানে Model C নিয়ে কাজ করার জন্য তার ইনভেস্টমেন্টের দরকার ছিল।
সঠিক উত্তর নিশ্চিত হওয়া জন্য আমরা এখন POE (Process of elimination) পদ্ধতি ফলো করবো:
A. moved production to a different city
উৎপাদনের জন্য অন্য শহরে স্থানান্তরিত হয়েছিল। এমন কিছু বলা নাই। ×
B. raised financial capital
আর্থিক মূলধন তুলে ছিল। Model C নিয়ে কাজ করার জন্য তার ইনভেস্টমেন্টের দরকার ছিল।
এই অপশনের সাথে বেশি মিলে যায়। আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা পরের অপশনগুলো চেক করে দেখব।
C. employed an additional worker
একজন অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। এমন কিছু বলা নাই। ×
D. abandoned their earlier designs
তাদের আগের নকশা পরিত্যাগ করেছেন। এমন কিছু বলা নাই। ×
এই প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার সাথে অপশন B সবচেয়ে বেশি মিলে যায়। তাহলে উত্তর হবে B.