ন্যাচারালি কীভাবে রিডিং স্পিড বাড়ানো যায়?

আপনার চোখের প্রতিটি তাকানোকে মানে পলককে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। যেমন বইয়ের পেইজের যেখান থেকে লেখা শুরু হয়েছে তার আরও এক বা দুই শব্দ পরে তাকাতে হবে। অর্থাৎ যেই পয়েন্টে তাকালে আপনার বামে ও ডানে মনোযোগ সহকারে পড়তে যতটুকু লেখা দেখা লাগে ঠিক সেই পয়েন্টে তাকাতে হবে। আবার পেইজের কোন লাইন শেষ হলেও ডানদিকে আপনার তাকানোর এরিয়া মার্জিনে যাতে না যায় খেয়াল রাখতে হবে। বইয়ের একটা পেইজে যদি ১০ টি লাইন থাকে তাহলে আগের থেকে এখন অন্তত ২০টি শব্দ বেশি পড়া হবে। 

কোন কিছু পড়ার সময় প্রতিবার তাকানোতে একটি শব্দের পরিবর্তে একাধিক শব্দের দিকে মনোযোগ দেয়া যায় এমন ভাবে তাকান। একটি লাইনে যদি ১০ টি শব্দ থাকে একটি করে শব্দ পড়লে আপনার ১০ বার চোখের মুভমেন্ট করাতে হবে। স্বাভাবিক ভাবে প্রতিবার তাকানোতে আপনি ডানে ও বামে ৪ টি শব্দে মনোযোগ দিতে পারেন। এতে ব্রেইনের উপর তেমন প্রেসার পড়ে না। তাহলে দুই বা তিন বার তাকানোতেই আপনি একটি পুরো বাক্য পড়ে ফেলতে পারছেন। 

Speed Reading চর্চা করার সময় প্রথম ২টি করে ৪ টি শব্দ একসাথে দেখার অভ্যাস করতে হবে। ডানে ও বামে দুইটি শব্দের মাঝে তাকানো। এরপর ডানে ২টি এবং বামে ২টি শব্দের মাঝে তাকানো। এরপর যদি ৬টি শব্দ পর্যন্ত পারেন আলহামদুলিল্লাহ তবে ৮টি শব্দের বেশি না। IELTS পরীক্ষায় ভালো করতে প্রতিবার তাকানোতে ডানে বামে ৪টি শব্দে মনোযোগ দিতে পারলেই হবে। 

দ্রুত পড়ার প্র্যাকটিস করার সময় যদি মনে হয় কি যেন বুঝি নাই তখন পিছনে ব্যাক করবেন না। এমনকি প্রতিটি তাকানোর জন্য বেশি সময় নিবেন না বা অপেক্ষা করবেন না। আপনার চোখের কাজ ব্রেইনে ডাটা ট্রান্সফার করা। এখানে দেরি করা যাবে না।

 আপনার রিডিং স্পিড বাড়বে কি না এটা মূলত নির্ভর করছে আপনার ব্রেইনের সক্ষমতার উপর। যত বেশি সঠিক উপায় চর্চা করবেন তত ব্রেইন প্রশিক্ষিত হবে। ঠিক যেমন আপনি জিমে যেমন নিয়মিত ব্যায়াম করে আপনার মাংস পেশীর গঠন সুন্দর করেন।