Note Completion

কোন একটি বিষয় নিয়ে note করা বলতে আমরা বুঝি এর বিস্তারিত তথ্য থেকে শুধু মাত্র গুরুত্বপূর্ণ অংশগুলোকে খাতায় তোলা মানে আলাদা করা।IELTS পরীক্ষায় factual passage-এ এই টাইপের প্রশ্ন আসে। সেখানে কোন একটা বিষয়ে প্যাসেজে যে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেগুলো থেকে ঐ বিষয় সম্পর্কে specific points-কে আলাদা করে বুলেট পয়েন্ট আকারে উপস্থাপন করা হয় এবং সেখানে কোন লাইনের মধ্যে gap রাখা হয়।প্যাসেজের তথ্যে এই gap-গুলোতে কোন শব্দ বসবে তা দেয়া থাকে।

gap filling প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি আসে Note completion টাইপের প্রশ্ন। সচরাচর প্রথম প্যাসেজে এই টাইপের প্রশ্ন বেশি দেখা যায় যেখানে True/Flase/Not Given টাইপের প্রশ্ন থাকে। 

বিঃদ্রঃ তবে এটা নিশ্চিত করে বলা যাবে না সব টেস্টেই এই ধরনের প্রশ্ন থাকবেই। কিন্তু gap filling টাইপের প্রশ্ন অবশ্যই থাকবে। 

Questions 1-5

Complete the notes below.

Choose ONE WORD ONLY from the passage for each answer.

Write your answers in boxes 1-5 on your answer sheet.

The Thylacine

Appearance and behaviour

  • looked rather like a dog
  • had a series of stripes along its body and tail
  • ate an entirely 1 ………………… diet
  • probably depended mainly on 2 ………………… when hunting
  • young spent first months of life inside its mother’s 3 …………………

Decline and extinction

  • last evidence in mainland Australia is a 3,100-year-old 4 …………………
  • probably went extinct in mainland Australia due to animals known as dingoes
  • reduction in 5 ………………… and available sources of food were partly responsible for decline in Tasmania

১। এ ধরনের প্রশ্ন factual passage এর ক্ষেত্রে আসে এবং যে বিষয়ের তথ্য দিয়ে প্রশ্ন ডিজাইন করা হয় সেগুলো fact টাইপের তথ্য থাকে।

২। প্রশ্নের শুরুতেই instruction দেয়া থাকে উত্তর কত শব্দ বা সংখ্যায় করতে হবে। 

৩। প্যাসেজের তথ্য থেকে যে বিষয়/Topic নিয়ে notes বানানো হয়েছে শুরুতে ঐ Topic এর একটা টাইটেল বা হেডিং দেয়া থাকবে। এরপর ঐ Topic-কে কতগুলো Subheading-এ ভাগ করা হবে এবং এর অধীনে বুলেট পয়েন্ট আকারে specific point-গুলো উল্লেখ করা থাকবে।

৪। প্রশ্নগুলো একটি sequence মেইনটেইন করে। অর্থাৎ প্রথম প্রশ্ন যেখানে পাওয়া যাবে পরের প্রশ্নগুলো তার নিচেই থাকবে। 

৫। শুন্যস্থানে যে Word বসে এর অধিকাংশ হয় noun, এরপর verb/adjective। Word-এর অন্যান্য ফর্মগুলো খুব কম পাওয়া যায়। 

৬। যেহেতু একটি বিষয় সম্পর্কে notes দেয়া থাকে তার মানে ঐ বিষয় সম্পর্কে প্যাসেজ থেকে একাধিক তথ্য এক সাথে synthesis করে সঠিক উত্তর নিশ্চিত করতে হয়।