শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি

  1. In fairy tales, details of the plot 

Step 1: প্রশ্নে বলা হয়েছে; fairy tale-গুলোর গল্পের বিষয়বস্তুর বিবরণগুলো ……………

আমাদের খুঁজতে হবে প্যাসেজে কোথায় fairy tales-এর গল্পের মধ্যে যা বলা হয় এই বিষয় কোথায় তথ্য দেওয়া আছে। এখানে fairy tales হলো মূল Keyword। প্যাসেজে এটা দিয়েই scanning করতে হবে। 

Step 2: প্যাসেজে খুঁজে পাইঃ People of every culture tell each other fairy tales but the same story often takes a variety of forms in different parts of the world.

অর্থাৎ, প্রতিটি সংস্কৃতির লোকেরা একে অপরকে রূপকথার গল্প বলত, তবে একই গল্প প্রায়শই বিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন রূপ নেয়। মানে গল্পের মূল বিষয় একই।

 People of every culture tell each other fairy tales এই অংশের সাথে প্রশ্নের মিল পাওয়া যায় প্রশ্নের In fairy tales, details of the plot -এর সাথে।

Step 3: তাহলে এখানেই এই প্রশ্নের বাকি অংশ পাওয়া যাবে। এই লাইনের but the same story often takes a variety of forms in different parts of the world – অর্থের সাথে প্রশ্নে দেওয়া লিস্ট 

show considerable global variation-এর সাথে অর্থের দিক দিয়ে মিল পাওয়া যায় এবং গ্রামারের দিক দিয়েও সঠিক। তাহলে উত্তর হবে C

Step 1: প্রশ্নে বলা হয়েছে; Tehrani এই ধারণাটি প্রত্যাখ্যান করে, যে রূপকথার গল্পগুলোতে জীবনের জন্য দরকারী লেসন…………………..

আমাদের খুঁজতে হবে প্যাসেজে কোথায় Tehrani নামে একজন ব্যাক্তি fairy tales নিয়ে কোন ধারনাকে reject করেছেন মানে তার কাছে সঠিক মনে হয়নি। 

এই প্রশ্নে Tehrani সবচেয়ে গুরুত্বপূর্ণ Keyword যা দিয়ে প্যাসেজে scanning করলেই হবে। এছাড়া rejects, useful lessons for life প্রশ্নের উত্তর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

প্যাসেজে খুঁজে পাইঃ The universal appeal of these tales is frequently attributed to the idea that they contain cautionary messages: in the case of Little Red Riding Hood, to listen to your mother, and avoid talking to strangers. ‘It might be what we find interesting about this story is that it’s got this survival-relevant information in it,’ says anthropologist Jamie Tehrani at Durham University in the UK. But his research suggests otherwise. ‘We have this huge gap in our knowledge about the history and prehistory of storytelling, despite the fact that we know this genre is an incredibly ancient. 

এখানে But his research suggests otherwise- থেকে বোঝা যায় এর আগে যা বলা হয়েছে তা Tehrani reject করেন। আর cautionary messages মানে fairy tale-গুলোতে সতর্কতামূলক বার্তা থাকে যেগুলোকে survival-relevant information এর সাথে তুলনা করা যায়। 

এখানে cautionary messages মানেই the useful lessons for life কে বোঝানো হয়েছে। তাহলে পাসেজের তথ্যের সাথে তুলনা করলে এই প্রশ্নের বাকি অংশের সাথে লিস্টের are the reason for their survival এর সাথে মিল পাওয়া যায়। উত্তর হবে B.

Step 1: প্রশ্নে বলা হয়েছে; রূপকথার সামাজিক তাৎপর্য সম্পর্কে বিভিন্ন থিওরি……………

আমাদের খুঁজতে হবে, প্যাসেজের কোথায় fairy tales নিয়ে থিওরির উল্লেখ আছে এবং এর social significance নিয়ে তথ্য দেওয়া আছে। এই প্রশ্নে theories হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ keyword যা তথ্য খুঁজে পেতে সবচেয়ে বেশি সহায়ক হবে। 

প্যাসেজে খুঁজে পাইঃ We have this huge gap in our knowledge about the history and prehistory of storytelling, despite the fact that we know this genre is an incredibly ancient one,’ he says. That hasn’t stopped anthropologists, folklorists* and other academics devising theories to explain the importance of fairy tales in human society.

এখানে বলা হয়েছে, প্রথম বাক্যে storytelling-এর history এবং prehistory নিয়ে আমাদের অনেক knowledge gap আছে যদিও আমরা জানি এই genre-টা অবিশ্বাস্য রকমের প্রাচীন মানে অনেক অনেক পুরানো। এখানে এই লাইনটা না বোঝা ছাড়া প্রশ্নের উত্তর করা কঠিন হবে।

এরপরের বাক্যেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যেখানে বলা হয়েছে; এই জিনিসটা মানে this genre is an incredibly ancient এরপরেও anthropologists, folklorists এবং অন্যান্য academic-রা theories উদ্ভাবন করা বন্ধ করতে পারে নাই। এই থিওরিগুলো ছিল মানব সমাজে fairy tales এর importance-কে ব্যাখ্যা করার জন্য। 

এখানে শেষের বাক্যের সাথে প্রশ্নের অংশের মিল পাওয়া যায়; Various theories about the social significance of fairy tales. আর প্রথম বাক্যের সাথে have been developed without factual basis-এর মিল পাওয়া যায়। কারণ প্রথমে বাক্যে বলা হয়েছে despite the fact that we know this genre is an incredibly ancient one মানে এত পুরানো যে এর কোন factual basis নাই। তাহলে এই প্রশ্নের উত্তর হবে F.

Step 1: প্রশ্নে বলা হয়েছে; রূপকথার গল্পের বিকাশের Insight-গুলো…………

আমাদের খুঁজতে হবে প্যাসেজে কোথায় fairy tales কীভাবে develop হলো এই বিষয়ে কোথায় তথ্য আছে। এখানে development of fairy tales-ই হলো keyword Phase যা দিয়ে প্যাসেজে skimming করতে হবে। 

প্যাসেজে খুঁজে পাইঃ To work out the evolutionary history, development and relationships among groups of organisms, biologists compare the characteristics of living species in a process called ‘phylogenetic analysis’. Tehrani has used the same approach to compare related versions of fairy tales to discover how they have evolved and which elements have survived longest.

এখানে শেষের বাক্যে বলা হয়েছে, কীভাবে fairy tales-এর বিভিন্ন ভার্শন evolved মানে এর development কীভাবে হয়েছে, কোনগুলো সবচেয়ে বেশি দিন পর্যন্ত ছিল এগুলো তুলনা করতে Tehrani একই রকম পদ্ধতি মানে same approach ব্যবহার করেছেন। তাহলে এই অংশের সাথে Insights into the development of fairy tales.

আর আগের বাক্যে বলা হয়েছে; ‘phylogenetic analysis’ পদ্ধতিতে biologist-রা বিভিন্ন organisms-এর evolutionary history, development and relationships-কে compare করেছেন।

এখানে প্যাসেজের তথ্য পড়ে বুঝাই যাচ্ছে Tehrani fairy tales-এর বিভিন্ন ভার্শন evolved মানে এর development-এর তুলনা করেছেন biologist-রা যেভাবে বিভিন্ন organisms-এর ক্ষেত্রে করেছেন। এই সাথে প্রশ্নের লিস্টের may be provided through methods used in biological research-এর মিল পাওযা যায়। তাহলে উত্তর হবে A.

Step 1: প্রশ্নে বলা হয়েছে; Tehrani দ্বারা এনালাইস করা সবগুলো fairy tales…..

আমাদের খুঁজতে হবে প্যাসেজের কোথায় Tehrani যে fairy tale-গুলো এনালাইসিস করেছেন সেই ব্যাপারে তথ্য দেওয়া আছে।, নিশ্চয়ই এখানে এই fairy tale-গুলোর কোন বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ থাকবে। 

প্যাসেজে খুঁজে পাইঃ Checking for variants of these two tales and similar stories from Africa, East Asia and other regions, he ended up with 58 stories recorded from oral traditions.

এখানে বলা হয়েছে তার সব শেষ ৫৮ মানে সবগুলো fairy tale রেকর্ড করা হয়েছে সেগুলো oral traditions মানে মুখে বলা কোন লেখা নাই। 

প্যাসেজের তথ্য পড়ে বুঝাই যাচ্ছে এই প্রশ্নের বাকি অংশ হবে were originally spoken rather than written তাহলে উত্তর হবে E.