TRUE/FALSE/NOT GIVEN

 Fact-এর কোন বিষয়টি প্রশ্নের স্টেটমেন্টের সাথে agree করলে উত্তর True হবে বা কোনটা contradict করলে উত্তর False হবে এবং প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের তথ্যের কোন জায়গায় অমিল থাকলে সেটা NOT GIVEN হবে সেই key point-গুলো আলাদা করতে এই স্কিল কাজে লাগে। 

যেমন: Passage দেওয়া আছে; He told John to go to the market and buy him fruits.

প্যাসেজের এই তথ্য দিয়ে যদি এক সেট প্রশ্ন বানানো হয় যার সাথে অর্থের মিল থাকলে সেটা TRUE হবে অথবা বিপরীত বোঝালে প্রশ্নের উত্তর False আর কোন মিল না থাকলে Not Given হবে। তাহলে এই লাইনের কোন কোন পয়েন্টে চেঞ্জ করতে হবে।

প্যাসেজের তথ্য থেকে আমরা মোট তিনটি বিষয় বা পয়েন্ট পাই যেখানে কোন চেঞ্জ করলে বা ঠিক থাকলে উত্তর True/False/Not Given হবে। 

(১) He told John

(২) go to the market

(৩) buy him fruits.

He said John to go to the market and buy him fruits, থাকে তাহলে সামগ্রিক অর্থের মিল পাওয়া যায়। কারণ told কে প্যারাফ্রেজ করা হয়েছে said দিয়ে। তাহলে প্যাসেজের তথ্য প্রশ্নের স্টেটমেন্টের সাথে agree করে। কিন্তু যদি এমন থাকে, He requested John to go to the market and buy him fruits. তাহলে কিন্তু বাক্যের সামগ্রিক অর্থের সাথে প্যাসেজের তথ্যের অর্থের মিল নেই। কোথায় নেই told আর requested কিন্তু একই অর্থ প্রকাশ করে না। এই পার্থক্যটা খুবই সূক্ষ্ম। 

যদি প্রশ্নে থাকে; He told John to visit to the market and buy him fruits. তাহলে সামগ্রিক অর্থের মিল পাওয়া যায়। কারণ go কে প্যারাফ্রেজ করা হয়েছে visit দিয়ে। কিন্তু যদি এমন থাকে; He told John to go to the garden and buy him fruits. তাহলে কিন্তু বাক্যের সামগ্রিক অর্থের সাথে প্যাসেজের তথ্যের অর্থের মিল নেই। প্যাসেজে বলছে market এ যেতে কিন্তু প্রশ্নে আছে garden। তার মানে প্যাসেজের তথ্য এই পয়েন্টে contradict করে।

আর প্রশ্নে থাকে He told John to purchase fruits for him from the market। তাহলেই একই অর্থ প্রকাশ করে। কারণ buy কে প্যারাফ্রেজ করা হয়েছে purchase দিয়ে। কিন্তু যদি এমন থাকত He told John to go to the market and sell fruits. 

এখানে সব ঠিক আছে সে জনকেই বলছে মার্কেটে যেতে, ফল নিয়েও কিছু বলছে। কিন্তু প্যাসেজে ফল কেনার কথা বলা হয়েছে আর প্রশ্নে বলা হয়েছে বিক্রির কথা। তার মানে contradict করেছে। অর্থাৎ বাক্যের সামগ্রিক অর্থই পরিবর্তন হয়ে গেছে। শুধু মাত্র একটি জায়গায় অর্থের পরিবর্তন হওয়ার কারণে Fact change হয়ে গেছে।

এই পয়েন্টগুলো identify করতে সাহায্য করবে। কোন বিষয়টা agree করলে উত্তর True হবে আর contradict করলে False হবে। 

True/False/Not Given এগুলো সব factual passage থেকে আসে। এই সম্পর্কে আরও বিস্তারিত ৩য় অধ্যায় আলোচনা করা হয়েছে।

He told John to find out the location of the market. তাহলে এর সাথে প্যাসেজের তথ্যের অর্থের দিক দিয়ে কোন মিল পাওয়া যায়? এখানে কিন্তু প্যাসেজের তথ্যের সাথে অনেক কিছু মিল আছে। কিন্তু সামগ্রিক অর্থের দিকে তাকালে ভিন্ন কিছু মনে হয়। প্যাসেজে বলা হয়েছে মার্কেটে গিয়ে ফল কিনতে। আর এখানে বলা মার্কেটের লোকেশন খুঁজে বের করতে। মার্কেট নিয়েই বলা হয়েছে, আবার জনকেই সে বলেছিল। কিন্তু প্যাসেজের তথ্যের সাথে অর্থ ভিন্ন। তাহলে এটা হবে Not Given. 

Why we need to protect polar bear -এর একটি True/False/Not Given প্রশ্ন বিবেচনা করা যাক। 

TRUE if the statement agrees with the information

FALSE if the statement contradicts the information

NOT GIVEN if there is no information on this

  1. Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin. এই প্রশ্নের উত্তর False। আপনি এইবার ভেবে দেখেন তো কোন জায়গায় পরিবর্তন হলে এটা False হবে? 
  2. The study done by Liu and his colleagues compared different groups of polar bears. এই প্রশ্নের উত্তরও False, এখানে কোন পয়েন্ট contradict করতে পারে? 
  3. Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. এই প্রশ্নের উত্তর Not Given, এখানে কোন জায়গায় পরিবর্তন হলে বাক্যের সামগ্রিক অর্থ প্যাসেজের তথ্য থেকে ভিন্ন কিছু হয়ে যাবে? 
  4. Polar bears are able to control their levels of ‘bad’ cholesterol by genetic means.

এই প্রশ্নের উত্তর True, এখানে কোন জায়গায় agree করতে পারে? আর কীভাবে প্যারাফ্রেজিং করা হলে প্যাসেজের তথ্য একই অর্থ প্রকাশ করবে?

প্রশ্নের কোন কোন পয়েন্টগুলো পরিবর্তন হলে বা ঠিক থাকলে প্যাসেজের তথ্যের সাথে agree বা contradict করবে বা ভিন্ন অর্থ প্রকাশ করবে। 

  1. Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin.

প্যাসেজে দেওয়া আছে: They are uniquely adapted to the extreme conditions of the Arctic Circle, where temperatures can reach -40°C. One reason for this is that they have up to 11 centimetres of fat underneath their skin. Humans with comparative levels of adipose tissue would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease. Yet the polar bear experiences no such consequences.

 এমন adipose tissue মানে স্কিনের নিচে চর্বি থাকত তাহলে মটকু বলে বিবেচনা হত আর diabetes এবং heart disease-এ suffer করত। কিন্তু polar bear-রের এমন কোন কিছু হয় না। তার মানে এই প্রশ্নে Polar bears হলো সেই পয়েন্ট যেখানে প্যাসেজের তথ্যের সাথে contradict করে এবং এই কারণে প্রশ্নের উত্তর False হয়েছে। 

  1. The study done by Liu and his colleagues compared different groups of polar bears.

প্যাসেজে দেওয়া আছে: A 2014 study by Shi Ping Liu and colleagues sheds light on this mystery. They compared the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate, the brown bears.

প্যাসেজের তথ্য পড়ে বোঝা যায় Liu ও তার colleague-রা polar bear-দের সাথে brown bear-দের genetic structure-এর compare করেছিলেন। তাহলে মূলত কোন জায়গায় contradict করেছে ? 

different groups of polar bear-এর মধ্যে তুলনা আর প্যাসেজে আছে polar bear আর brown bear-দের মধ্যে তুলনা। এই কারণে প্রশ্নের উত্তর False হয়েছে।

  1. Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically. এখানে কোথায় অর্থ পরিবর্তন হলে পুরো বাক্যের অর্থ ভিন্ন কিছু হয়ে যায়? 

প্যাসেজে বলা হয়েছে: ২০১৪ সালে Liu এবং তার colleague-রা polar bear আর brown bear-দেরকে genetically compare করেছিলেন। কিন্তু তারাই যে first মানে প্রথম গবেষক যারা এই গবেষণা করেছেন এমন কিছুই বলা নাই। তার মানে first শব্দটির কারণে পুরো বাক্যের অর্থ প্যাসেজের তথ্যের সাপেক্ষে ভিন্ন অর্থ হয়ে গিয়েছে। না agree করে না contradict করে। এখানে শুধু মাত্র first শব্দটির জন্যই এই প্রশ্নের উত্তর হয়েছে Not Given.

তাহলে রিস্ক বেশি, ধরা খাওয়ার সম্ভাবনা অনেক। এর থেকে ভালো ইংরেজি বোঝার দক্ষতা অর্জন করে নিজেই নিনজা হয়ে যান। আপনাকে IELTS এ নিনজা বানানোর জন্যই BDian presents “শুন্য থেকে IELTS প্রস্তুতি প্রোগ্রাম”।

  1. Polar bears are able to control their levels of ‘bad’ cholesterol by genetic means.

প্যাসেজে দেওয়া আছে: Liu and his colleagues found the polar bears had a gene known as APoB, which reduces levels of low-density lipoproteins (LDLs) – a form of ‘bad’ cholesterol.

এখানে বলা হয়েছে, Liu এবং his colleague-রা polar bear-এর মধ্যে একটা জিন খুঁজে পান যার নাম APoB এটা low-density lipoproteins (LDLs) মানে ‘bad’ cholesterol এর লেভেল reduce করে।

যে প্রশ্নে আর প্যাসেজে কি বলছে বুঝতে পারছি। তাহলেই কি এমন প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনার বোঝার লেভেল কত গভীর এটা যাচাই করার জন্য IELTS Examiner-রা এমন প্যাঁচানো প্রশ্ন দেয়। আপনি যখন পরীক্ষা দিবেন তখন নিজেকে টিচার মনে করে প্রশ্নগুলো এনালাইসিস করেন, Tips & Techniques নিজেই আবিষ্কার করতে পারবেন। 

 কোন জায়গায় agree করে? প্রশ্নে দাবি করা হয়েছে মেরু ভাল্লুকেরা জিনগত উপায়ে তাদের ‘bad’ cholesterol-এর লেভেল নিয়ন্ত্রণ করতে পারে। আর প্যাসেজর তথ্যে থেকে বোঝা যায় APoB একটা জিন যে LDLs, এক ধরনের cholesterol যাকে ‘bad’ cholesterol বলা হয়, এদের লেভেলটাকে reduce মানে কমাতে পারে। তার মানে মানুষের মত cholesterol কমাতে আলাদা করে কিছু খাওয়া লাগেনা। এদের দেহের মধ্যে যে জিন আছে সেটাই cholesterol -এর level কে control করতে পারে। তাহলে সামগ্রিক অর্থ কি মিলেছে? হ্যাঁ। প্রশ্নে যা দাবি করা হয়েছে আর প্যাসেজের তথ্য একই অর্থ প্রকাশ করে। মানে agree করে। এই প্রশ্নের উত্তর এই জন্য True হয়েছে। 

আশা করা যায় এভাবে চর্চা করলে বাকিগুলো আপনি বুঝতে পারবেন। TRUE/FALSE/NOT GIVEN অধ্যায়ে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

2.1.1 কেন এই প্রশ্নগুলোর উত্তর True, False, Not Given হলো বোঝার চেষ্টা করুন।

Passage: The ancient city of Petra, located in modern-day Jordan, is famous for its rock-cut architecture and water conduit system. Established possibly as early as 312 BC, it became the capital of the Nabatean Kingdom. The city’s importance declined as sea trade routes emerged, which led to the rise of other cities. By the middle of the 7th century, Petra was largely abandoned. Despite its desert location, the city’s inhabitants managed to store and distribute water through an intricate system of dams, cisterns, and water channels. This engineering marvel allowed Petra to thrive in such a challenging environment.

Questions:

  1. Petra is renowned for its buildings carved out of mountains and its sophisticated method of water transportation. (True)
  2. Petra was founded in exactly 312 BC. (False)
  3. Petra was the only city in the region with rock-cut architecture. (Not Given)
  4. The growth of sea trade routes contributed to the decline of Petra’s significance. (True)
  5. Petra was completely abandoned by the end of the 6th century. (False)
  6. The city of Petra had a simple way of collecting and supplying water to its inhabitants. (False)
  7. The water system in Petra played a crucial role in its success in the desert. (True)