শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি

এই পদ্ধতিতে আপনি আত্মবিশ্বাসের সাথে সবগুলো প্রশ্নের শতভাগ নির্ভুল উত্তর নিশ্চিত করতে পারবেন ইংশাল্লাহ। Tips & Techniques হয়তো আপনাকে দ্রুত তথ্য খুঁজে পেতে সাহায্য করবে এবং প্রশ্নের উত্তর করার সময়টাকে কমিয়ে আনবে। কিন্তু যদি আপনি প্রশ্নের দাবি আর প্যাসেজের তথ্য পড়ে ভালোভাবে না বুঝেন তাহলে এই Tips & Techniques আপনার জন্য ভুল উত্তরের কারণ হতে পারে।

 

দ্বিতীয় অধ্যায়ে যেসব স্কিলগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো যদি আপনি ভালো ভাবে চর্চা করতে পারেন তাহলে এখানে যে step-গুলো উল্লেখ করা হয়েছে এরমধ্যে ১,২ ও ৪ নং step আপনার ব্রেইনে auto হবে নতুন করে কোন কমান্ড করতে হবে না। আপনি যত বেশি চর্চা করবেন তত দ্রুত আপনার ব্রেইনে এই ধাপগুলো সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়ের আগেই সবগুলো প্রশ্নের উত্তর আত্মবিশ্বাসের সাথে সঠিক উত্তর করতে পারবেন।

১। প্রশ্নের মিনিং কি মানে প্রশ্নের স্টেটমেন্টে কি দাবি করা হয়েছে সেটা বুঝা, এক কথায় প্রশ্নের বাংলা অর্থ কি? এই step টা সব প্রশ্নের ক্ষেত্রেই করতে হবে মানে ফরজ কাজ।

 

২। প্রশ্নের স্টেটমেন্টকে Yes/No টাইপের প্রশ্নে convert করতে হবে। এতে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে বুঝা সহজ হবে এবং নিশ্চিত সঠিক উত্তর করার সক্ষমতা বেড়ে যাবে।

 

৩। প্রশ্নের মধ্যে যেই শব্দ বা শব্দগুলো পরিবর্তন হলে প্রশ্নে যে Fact উল্লেখ করা হয়েছে সেটা পরিবর্তন হতে পারে সেগুলোসহ প্যাসেজে দ্রুত তথ্য খুঁজার জন্য Keyword দাগানো।

 

৪। প্রশ্নের স্টেটমেন্টে যা বলা হয়েছে তা যদি অর্থ ঠিক রেখে ভিন্ন ভাবে বলা হত অর্থাৎ প্যারাফ্রেজিং করলে কেমন হত এটা নিয়ে ভাবা। বিশেষ ভাবে Keyword-গুলোর synonyms কি হতে পারে এগুলো চিন্তা করা। কারণ প্রশ্নের স্টেটমেন্ট আর প্যাসেজে এর তথ্য কখনোই একই রকম বা মিল থাকবে না, অবশ্যই প্যারেফ্রেজিং করা থাকবে। কিছু শব্দ মিল থাকতে পারে। এতে আপনার ব্রেইন প্রস্তুত থাকবে। প্যাসেজের দেয়া তথ্য দেখে খুব সহজেই এবং তাড়াতাড়ি সঠিক উত্তর বাছাই করতে পারবেন।

 

৫। প্যাসেজের দেয়া তথ্যের সাথে তুলনা করে দেখা এবং ২ নং ধাপের প্রশ্নের উত্তরের মাধ্যমে সঠিক উত্তর বাছাই করা। যদি প্রশ্নের উত্তর Yes হয় তাহলে উত্তর হবে True আর No হলে উত্তর হবে False এবং যদি প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে Not Given.

 

এখানে বুঝানোর কারণে অনেক বড় মনে হতে পারে। কিন্তু চর্চা করে দেখেন Tips & Technique এর লোভ যারা দেখায় তাদের থেকে আরও আগে সমাধান করতে পারবেন।

Cambridge 16 Test 01 Reading Passage 01

1. Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin.

প্রশ্নের দাবি কি সেটা বুঝা মানে প্রশ্নের বাংলা কি?

 

Polar bears = মেরু ভাল্লুকেরা                       suffer = ভোগে

from various health problems = বিভিন্ন রকমের স্বাস্থ্যজনিত সমস্যায়

due to the build-up of fat = চর্বি জমার কারণে (এখনে build-up মানে কোন কিছুর পরিমান বাড়া বুঝায়)                                        under their skin = তাদের ত্বকের নিচে

 

তাহলে এর সাবলীল বাংলা হলো: মেরু ভালুকের ত্বকের নিচে চর্বির পরিমান ক্রামান্বয়ে বাড়ার কারণে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে।

এই প্রশ্নের keyword-গুলো এখন আমরা highlight করবো।

Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin.

এই স্টেটমেন্টকে YES/NO question-এ কনভার্ট করা অর্থাৎ প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে।

 

Do polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin?

 

মেরু ভালুকেরা ত্বকের নিচে চর্বি জমার কারণে কী বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে?

 

এখন প্যাসেজে দেওয়া তথ্য থেকে এই প্রশ্নের উত্তর খুঁজব। যদি উত্তর YES হয় তাহলে হবে True আর NO হলে হবে Flase আর যদি উত্তরই না পাওয়া যায় তাহলে হবে Not Given.

এই keyword-গুলোকে যদি অন্যভাবে ভিন্ন শব্দ বা এই প্রশ্নকে যদি ভিন্ন বাক্যে উপস্থাপন করা হত তাহলে কেমন হত এটা নিয়ে ভাববো। যেমন health problems কে কয়েকটি রোগ বা স্বাস্থ্যজনিত সমস্যা দিয়ে বর্ণনা করা যায়। build-up of fat কে বুঝানোর জন্য দেহের মধ্যে কোন টিস্যু উল্লেখ করা থাকতে পারে। skin কে হয়তো অন্য কোন কিছু দিয়ে ব্যাখ্যা করা হতে পারে। নামের ক্ষেত্রে কোন প্যারাফ্রেইজ হয় না। Polar bears যেমন আছে তেমনি থাকবে।

 

এই ভাবে চিন্তা করলে আপনার ব্রেইন অনেক pro-active থাকবে এবং প্যাসেজের তথ্য দেখার সাথে সাথেই বুঝে ফেলবেন প্রশ্নের স্টেটমেন্টের সাথে কোথায় প্যারাফ্রেজিং করা।

প্যাসেজের কোথায় এমন তথ্য দেয়া আছে সেগুলো খুঁজা এবং তার সাথে প্রশ্নের স্টেটমেন্টটির তুলনা করা।

 

প্যাসেজে খুঁজে পাই: They are uniquely adapted to the extreme conditions of the Arctic Circle, where temperatures can reach -40°C. One reason for this is that they have up to 11 centimetres of fat underneath their skin. Humans with comparative levels of adipose tissue would be considered obese and would be likely to suffer from diabetes and heart disease. Yet the polar bear experiences no such consequences.

 

এখানে বলা হয়েছে; Arctic Circle যেখানে তাপমাত্রা -৪০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এমন চরম অবস্থাতে তারা খাপ খাওয়াতে পারে। এর একটি কারণ হলো তাদের চামড়ার নিচে প্রায় ১১ সেন্টিমিটার চর্বি থাকে। এখানে আমরা build-up of fat under their skin এর প্যারাফ্রেজিং খুঁজে পাই।

 

এরপর বলা হয়েছে; তুলনামূলক একই লেভেলের adipose tissue মানে চর্বি আছে এমন মানুষদের obese মানে মোটা বলে বিবেচনা করা হতো এবং diabetes and heart disease এ ভোগার সম্ভবনা থাকতো। এই লাইনে আমরা প্রশ্নের health problems এর প্যারাফ্রেজিং খুঁজে পাই।

 

তারপর বলা আছে; অথচ polar bear-দের এমন ধরনের কোন consequences এর অভিজ্ঞগতা হয় না মানে তাদের এই ধরনের কোন রোগ বা সমস্যা হয় না।

 

এখানে আমরা যেসব তথ্য পেলাম এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়; মেরু ভালুকেরা চামড়ার নিচে চর্বি জমার কারণে কী বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে? Are polar bears suffering from various health problems due to the build-up of fat under their skin?

 

আপনার উত্তর হবে “NO” । মানুষ এই ধরনের সমস্যায় ভুগত যদি চামড়ার নিচে এমন চর্বি থাকত।

 

তাহলে প্যাসেজে যে তথ্য দেওয়া আছে তা প্রশ্নের স্টেটমেন্টের সাথে contradict করে। আর যদি প্যাসেজের তথ্য আর প্রশ্নের স্টেটমেন্ট contradict করে তাহলে উত্তর হবে FALSE.

2. The study done by Liu and his colleagues compared different groups of polar bears.

প্রশ্নের দাবি কি সেটা বুঝা মানে প্রশ্নের বাংলা কি?

 

The study (was) done = গবেষণাটি করা হয়েছিল

by Liu and his colleagues = Liu এবং তার সহকর্মীদের দ্বারা

(who) compared = যারা তুলনা করেছিল

different groups of polar bears= বিভিন্ন গ্রুপের polar bear-দের (মেরু ভাল্লুকদের)

 

সাবলীল বাংলা: Liu এবং তার সহকর্মীদের দ্বারা সম্পাদিত গবেষণাটি মেরু অঞ্চলের ভাল্লুকদের বিভিন্ন দলের মধ্যে তুলনা করেছিলো।

এই প্রশ্নের keyword-গুলো এখন আমরা highlight করবো।

The study done by Liu and his colleagues compared different groups of polar bears.

এই স্টেটমেন্টকে YES/NO question-এ কনভার্ট করা অর্থাৎ প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে।

Did The study done by Liu and his colleagues compare different groups of polar bears?

Liu এবং তার সহকর্মীদের দ্বারা সম্পাদিত গবেষণাটি কী polar bears-দের বিভিন্ন group-এর মধ্যে তুলনা করেছিলো?

এই keyword-গুলোকে যদি অন্যভাবে ভিন্ন শব্দ বা এই প্রশ্নকে যদি ভিন্ন বাক্যে উপস্থাপন করা হত তাহলে কেমন হত এটা নিয়ে ভাববো।

 

Compared আর different groups এর প্যারাফ্রেইজ নিয়ে একটু চিন্তা করা যায়। different groups কে বুঝাতে প্যাসেজে different টাইপের Bear-দের কথা উল্লেখ থাকতে পারে। কখনোই সরাসরি একই শব্দ থাকবে না। নামের কোন প্যারাফ্রেইজ করা হয় না প্রশ্নে যেমন থাকে প্যাসেজে ঠিক তেমনই থাকে। Liu প্যাসেজে তথ্য খুঁজার জন্য clue.

প্যাসেজের কোথায় এমন তথ্য দেয়া আছে সেগুলো খুঁজা এবং তার সাথে প্রশ্নের স্টেটমেন্টটির তুলনা করা।

 

প্যাসেজে খুঁজে পাই: A 2014 study by Shi Ping Liu and colleagues sheds light on this mystery. They compared the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate, the brown bears.

 

এখানে বলা হয়েছে: শি পিং লিউ এবং সহকর্মীদের ২০১৪ সালের একটি গবেষণা এই রহস্যের উপর আলোকপাত করে মানে তারা এই রহস্যটাকে উন্মোচন করে।

 

এখানে A 2014 study by Shi Ping Liu and colleagues sheds light on this mystery এই লাইনটায় প্রশ্নের স্টেটমেন্টের The study done by Liu and his colleagues এর প্যারাফ্রেজ পাওয়া যায়।

 

এরপর বলা হয়েছে; তারা polar bear-দের genetic structure এর তুলনা করেছেন তাদের সবচেয়ে কাছাকাছি relatives উষ্ণ জলবায়ুর brown bear-দের সাথে।

 

এখানে মূল কথা হলো, Liu and colleague-রা তাদের গবেষণায় polar bear আর brown bear-দের genetic structure-এর তুলনা করেছিলেন।

 

এখন এই তথ্য পড়ার পর যদি আপনাকে প্রশ্ন করা হয়; Liu এবং তার সহকর্মীদের দ্বারা সম্পাদিত গবেষণাটি কী polar bears-দের বিভিন্ন group-এর মধ্যে তুলনা করেছিলো?

 

আপনার উত্তর হবে “NO”। গবেষণায় বিভিন্ন গ্রুপের Polar bear-দের মধ্যে তুলনা করেনি বরং দুই রকম আবহাওয়ার polar bear আর brown bear-দের জেনেটিক গঠন নিয়ে তুলনা করা হয়েছে।

 

তাহলে প্যাসেজে যে তথ্য দেওয়া আছে তা প্রশ্নের স্টেটমেন্টের সাথে contradict করে। আর যদি প্যাসেজের তথ্য আর প্রশ্নের স্টেটমেন্ট contradict করে তাহলে উত্তর হবে FALSE.

3. Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically.

প্রশ্নের দাবি কি সেটা বুঝা মানে প্রশ্নের বাংলা কি?

 

Liu and colleagues were = লিউ এবং তার সহকর্মীরা ছিলেন

the first researchers = প্রথম গবেষক

to compare polar bears and brown bears = মেরু ভাল্লুক এবং বাদামী ভাল্লুকদের তুলনা করেছেন                                                    genetically= জিনগত ভাবে

 

সাবলীল বাংলা: লিউ এবং তার সহকর্মীরা ছিলেন প্রথম গবেষক যারা জিনগত দিক দিয়ে মেরু ভাল্লুক ও বাদামী ভাল্লুকদের মধ্যে তুলনা করেছেন।

এই প্রশ্নের keyword গুলো এখন আমরা highlight করবো।

Liu and colleagues were the first researchers to compare polar bears and brown bears genetically.

এই স্টেটমেন্টকে YES/NO question-এ কনভার্ট করা অর্থাৎ প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে।

Were Liu and colleagues the first researchers to compare polar bears and brown bears genetically? লিউ এবং তার সহকর্মীরা কি প্রথম গবেষক ছিলেন যারা জিনগত দিক দিয়ে মেরু ভাল্লুক ও বাদামী ভাল্লুকদের মধ্যে তুলনা করেছেন?

এই keyword-গুলোকে যদি অন্যভাবে ভিন্ন শব্দ বা এই প্রশ্নকে যদি ভিন্ন বাক্যে উপস্থাপন করা হত তাহলে কেমন হত এটা নিয়ে ভাববো।

প্যাসেজের কোথায় এমন তথ্য দেয়া আছে সেগুলো খুঁজা এবং তার সাথে প্রশ্নের স্টেটমেন্টটির তুলনা করা

 

প্যাসেজে খুঁজে পাইঃ A 2014 study by Shi Ping Liu and colleagues sheds light on this mystery. They compared the genetic structure of polar bears with that of their closest relatives from a warmer climate, the brown bears. This allowed them to determine the genes that have allowed polar bears to survive in one of the toughest environments on Earth.

 

এখানে বলা হয়েছে; Liu ও colleague-রা polar bear এবং brown bear-দের মধ্যে তুলনা করেছেন কিন্তু কোথাও first researcher এই কথাটি বলা নাই।

 

যেহেতু প্রশ্নের স্টেটমেন্টে প্রথম গবেষক এটা বলা হয়েছে আর প্যাসেজে এমন কিছু বলা নাই। তাই Were Liu and colleagues the first researchers to compare polar bears and brown bears genetically? এই প্রশ্নের উত্তর প্যাসেজে নাই। তার মানে এখানে প্রশ্নে যে দাবি করা হয়েছে তার সাথে প্যাসেজে তথ্যের ১০০% মিলও নেই আবার বিপরীত কিছুও নেই। তাহলে উত্তর হবে NOT GIVEN.

4. Polar bears are able to control their levels of ‘bad’ cholesterol by genetic means.

প্রশ্নের দাবি কি সেটা বুঝা মানে প্রশ্নের বাংলা কি?

 

Polar bears are able to control = Polar bear-রা নিয়ন্ত্রন করতে সক্ষম

their levels of ‘bad’ cholesterol = তাদের ‘bad’ cholesterol এর লেভেল সমূহ

by genetic means = জেনেটিক উপায়

 

সাবলীল বাংলাঃ মেরু ভাল্লুকরা তাদের ‘bad’ cholesterol মানে চর্বিকে জেনেটিক উপায় নিয়ন্ত্রন করতে সক্ষম।

এই প্রশ্নের keyword গুলো এখন আমরা highlight করবো।

Polar bears are able to control their levels of ‘bad’ cholesterol by genetic means.

এই স্টেটমেন্টকে YES/NO question-এ কনভার্ট করা অর্থাৎ প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে।

Are Polar bears able to control their levels of ‘bad’ cholesterol by genetic means?

মেরু ভাল্লুকরা কি তাদের ‘bad’ cholesterol মানে চর্বিকে জেনেটিক উপায় নিয়ন্ত্রন করতে সক্ষম ?

এই keyword-গুলোকে যদি অন্যভাবে ভিন্ন শব্দ বা এই প্রশ্নকে যদি ভিন্ন বাক্যে উপস্থাপন করা হত তাহলে কেমন হত এটা নিয়ে ভাববো।

প্যাসেজের কোথায় এমন তথ্য দেয়া আছে সেগুলো খুঁজা এবং তার সাথে প্রশ্নের স্টেটমেন্টটির তুলনা করা।

 

প্যাসেজে খুঁজে পাইঃ Liu and his colleagues found the polar bears had a gene known as APoB, which reduces levels of low-density lipoproteins (LDLs) – a form of ‘bad’ cholesterol.

 

এখানে বলা হয়েছেঃ Liu এবং তার সহকর্মীরা polar bear-দের একটা জিন খুঁজে পেয়েছে যার নাম APoB। যেই জিনিসটা কম ঘনত্বের lipoproteins (LDLs) যাকে খারাপ চর্বির একটা রূপ হিসাবে ধরা হয় (‘bad’ cholesterol)- এর লেভেলটাকে কমিয়ে দেয়। তার মানে এই ‘bad’ cholesterol মূলত Polar bear-দের মধ্যে থাকা একটি জিনের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

 

এখন এই তথ্য পড়ার পর যদি আপনাকে প্রশ্ন করা হয়; Are Polar bears able to control their levels of ‘bad’ cholesterol by genetic means? মেরু ভাল্লুকরা কি তাদের ‘bad’ cholesterol মানে চর্বিকে জেনেটিক উপায় নিয়ন্ত্রন করতে সক্ষম? আপনার উত্তর হবে “YES”.

 

কারণ ‘bad’ cholesterol নিয়ন্ত্রিত হয় genetically। তাহলে প্যাসেজে যে তথ্য দেওয়া আছে তা প্রশ্নের স্টেটমেন্টের সাথে agree করে। আর যদি প্যাসেজের তথ্য আর প্রশ্নের স্টেটমেন্ট agree করে তাহলে উত্তর হবে TRUE.

5. Female polar bears are able to survive for about six months without food.

প্রশ্নের দাবি কি সেটা বুঝা মানে প্রশ্নের বাংলা কি?

Female polar bears are able= Female polar bear-রা সক্ষম

to survive for about six months = প্রায় ছয় মাস পর্যন্ত survive করতে

without food = খাদ্য ছাড়া

 

সাবলীল বাংলা: Female polar bear-রা কোন খাবার ছাড়াই প্রায় ছয় মাস ধরে বেঁচে থাকতে সক্ষম হয়/পারে।

এই প্রশ্নের keyword-গুলো এখন আমরা highlight করবো।

Female polar bears are able to survive for about six months without food.

এই স্টেটমেন্টকে YES/NO question-এ কনভার্ট করা অর্থাৎ প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে।

Are Female polar bears able to survive for about six months without food ?

Female polar bear-রা কি কোন খাবার ছাড়াই প্রায় ছয় মাস ধরে বেঁচে থাকতে পারে?

এই keyword-গুলোকে যদি অন্যভাবে ভিন্ন শব্দ বা এই প্রশ্নকে যদি ভিন্ন বাক্যে উপস্থাপন করা হত তাহলে কেমন হত এটা নিয়ে ভাববো।

প্যাসেজের কোথায় এমন তথ্য দেয়া আছে সেগুলো খুঁজা এবং তার সাথে প্রশ্নের স্টেটমেন্টটির তুলনা করা।

 

প্যাসেজে খুঁজে পাইঃ Female polar bears, however, undergo extreme conditions during every pregnancy. Once autumn comes around, these females will dig maternity dens in the snow and will remain there throughout the winter, both before and after the birth of their cubs. This process results in about six months of fasting, where the female bears have to keep themselves and their cubs alive, depleting their own calcium and calorie reserves. Despite this, their bones remain strong and dense.

 

এখনে বলা হয়েছে; Female polar bear-রা প্রতিটি গর্ভধারণের সময় চরম প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে যায়। যখন autumn মানে শরৎকাল আসে তখন এই Female polar bear-রা বরফের মধ্যে maternity (প্রসূতিকালীন) dens মানে গর্ত বা গুহা খুড়বে এবং পুরো শীতকাল জুড়ে তাদের বাচ্চার জন্মের আগের এবং পরের সময়টাতে সেখানে অবস্থান করবে।

 

এরপর বলা হয়েছে; এই process-টাতে/প্রক্রিয়ায় প্রায় ছয় মাস fasting মানে অনাহারে (without food) থাকতে হয় যেখানে female bears তাদের নিজেদেরকে এবং তাদের বাচ্চাদেরকে জীবিত রাখতে হয়। তাদের নিজেদের ক্যালসিয়াম ও ক্যালরির যে resurves রয়েছে সেগুলোকে সেটাকে খালি করে ফেলে মানে সেটা থেকে ব্যবহার করে।

পরের লাইনে বলা হয়েছে; এর পরেরও তাদের মানে female polar bear-দের bones হাড়গুলো শক্ত এবং ঘন মানে পুরু থাকে। তার মানে female bears রা without food ছয় মাস বেঁচে থাকতে/ঠিকে থাকতে সক্ষম হয়।

 

এখন এই তথ্য পড়ার পর যদি আপনাকে প্রশ্ন করা হয়; Are Female polar bears able to survive for about six months without food? Female polar bear-রা কি কোন খাবার ছাড়াই প্রায় ছয় মাস ধরে বেঁচে থাকতে পারে?

 

আপনার উত্তর হবে “YES”। তাহলে প্যাসেজে যে তথ্য দেওয়া আছে তা প্রশ্নের স্টেটমেন্টের সাথে agree করে। আর যদি প্যাসেজের তথ্য আর প্রশ্নের স্টেটমেন্ট agree করে তাহলে উত্তর হবে TRUE.