Diagram Completion
IELTS Reading এ অনেক সময়
প্যাসেজে কোন বিষয়কে visualization করতে প্রশ্নে relevant কোন Picture বা Diagram ব্যবহার করা হয়।এই Diagram-এর বিভিন্ন অংশে টেক্সট আকারে কিছু তথ্য দেয়া থাকে এবং সেখানে gap থাকে।প্যাসেজের তথ্য দিয়ে সেই gap fill up করতে হয়। এই প্রশ্নের বৈশিষ্টগুলো আগের অন্যান্য gap filling প্রশ্নের মতই।
নমুনা প্রশ্ন
Questions 1-3
Label the diagrams below.
Choose ONE WORD ONLY from the passage for each answer.
Write your answers in boxes 1-3 on your answer sheet.
An Undersea Turbine
শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি
প্রথম কাজ হলো প্রশ্ন ভালো করে পড়া এবং বুঝার চেষ্টা করা প্রশ্নের gap-গুলোতে কী জানতে চাওয়া হয়েছে এবং শুন্য স্থানে যে শব্দটি বসবে সেটা কোন ফর্মে হবে (noun/verb/adjective)। আপনি যখন প্রশ্নে কি জানতে চেয়েছে সঠিক ভাবে বুঝবেন তখন শুধু প্যাসেজের যেখানে এই নিয়ে তথ্য দেওয়া আছে দেখলেই বুঝতে পারবেন উত্তর কি হবে।
যেহেতু এখানে একটি টপিক নিয়ে বিস্তারিত তথ্যগুলোকে শর্ট করে specific point আকারে উপস্থাপন করা হয় তাই দেখবেন প্রশ্নের একটি বাক্যে যা বুঝানো হয়েছে তার জন্য প্যাসেজে হয়তো একাধিক বাক্য ব্যবহার করা হয়েছে। প্যাসেজের যেই অংশে প্রশ্নের উত্তর পাওয়া যাবে ঐ তথ্যগুলোকে তুলনা করলে দেখবেন একই জিনিস বুঝানোর জন্য synonyms/related word ব্যবহার করা হয়েছে। কিন্তু যেই শব্দটা উত্তর হবে সেটা অপরিবর্তিতই আছে।
এটা করতে গেলে প্যারাফ্রেজিং বুঝতে হবে
যার জন্য গ্রামারে দক্ষতা থাকা জরুরি এবং synonyms/ related word এর জন্য ভোকাবুলারি জানা থাকা লাগবে। আর যেহেতু প্রশ্ন পড়েই বুঝা যায় gap-এ word-এর কোন ফর্ম বসবে তাই প্যারাফ্রেজিং ধরতে পারলে উত্তর সঠিক করা তেমন কঠিন কিছু না।
প্যাসেজে তথ্য খুঁজে পাওয়ার পর খুব মনোযোগ সহকারে প্রশ্নের সাথে তুলনা করতে হবে এবং word-এর ফর্ম ধরে সঠিক উত্তর কোনটা হবে তা নিশ্চিত হতে হবে।
এই ধরনের প্রশ্নের উত্তর সঠিক করার মূল রহস্য হলো
প্রশ্নের সাপেক্ষ্যে প্যাসেজে কোথায় তথ্য দেয়া আছে তা খুঁজে পাওয়া এবং তুলনা করা। মনোযোগ সহকারে এই কাজটা করতে হবে এবং তাড়াহুড়ো করা যাবে না।
এখানে সবগুলো Gap Filling প্রশ্নের ধরনের ব্যাখ্যা সহ উত্তর করার পদ্ধতি দেওয়া হয়েছে। প্রশ্নের শুন্যস্থানে কি জানতে চাওয়া হয়েছে, প্রশ্নগুলোর Keywords, কীভাবে প্যাসেজে তথ্য খুঁজতে হবে, উত্তরের ব্যাখ্যা এবং সব শেষে কীভাবে প্যারাফ্রেজিং করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে।
Complete the notes below.
Choose NO MORE THAN TWO WORDS from the passage for each answer.
Stonehenge Construction Stage 1:
Stage 2:
__archaeological:
__geological:
Stage 3:
Builders
Purpose
|
প্রশ্নে বলা হয়েছে বাক্যের শুন্যস্থান পূরণ করুন। প্রতিটি উত্তরের জন্য প্যাসেজ থেকে দুটি শব্দের বেশি বাছাই করবেন না।
কীভাবে এই প্রশ্নগুলোর জন্য প্যাসেজে তথ্য খুঁজব?
প্রশ্নের টাইটেল আর প্যাসেজের টাইটেল একই ”Stonehenge”। এই প্রশ্নগুলো প্যাসেজে Stonehenge এর Construction-এর সাথে যুক্ত তিনটি Stage , Builders এবং Purpose নিয়ে তথ্য দিয়ে ডিজাইন করা হয়েছে। তার মানে পুরো প্যাসেজ জুড়েই এই notes-গুলোর তথ্য থাকবে। প্যাসেজে তথ্য খুঁজার ক্ষেত্রে এই sub heading-গুলোই গুরুত্বপূর্ণ keyword এবং প্রশ্নগুলোর উত্তর সেখানেই পাওয়া যাবে। এছাড়াও প্রশ্ন থেকে যে word বা phrase গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো ধরে প্যাসেজে exact যেখানে তথ্য দেয়া আছে খুঁজে বের করা সহজ হবে। Keyword সবগুলো হুবহু মিলবে না বরং Synonyms বা Related word দ্বারা প্যারাফ্রেজিং করা থাকবে।
Keyword
Question | Keywords |
Construction, Stage 1, Stage 2 & Stage 3, Builders, Purpose | |
1 | ditch and henge, tools made from |
2 | Arranged, deep pits, inside the circle |
3&4 | Archaeological, theories, make sledges and rollers, giant baskets |
5 | Geological, from Wales |
6 | 17th century, Celtic |
7 | many experts, agree, site |
8 | 1960s, a kind of |
ব্যাখ্যা সহ সমাধান
1
the ditch and henge were dug, possibly using tools made from _________
প্রশ্নে বলা হয়েছে: ditch মানে গর্ত আর henge মানে প্রাগৈতিহাসিক (অনেক আগের) বৃত্তাকার মাটির ঘের খনন করা হয়েছে সম্ভবত এমন যন্ত্রপাতি দিয়ে যা তৈরি করা হয়েছে _________ থেকে। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে কী দিয়ে গর্ত আর বড় বৃত্তাকার মাটির ঘের খনন করা হয়েছে।
প্যাসেজে খুঁজে পাই: First, Neolithic* Britons used primitive tools, which may have been fashioned out of deer antlers, to dig a massive circular ditch and bank, or henge.
এখানে বলা হয়েছে, প্রথমে Neolithic* Britons আদিম যন্ত্রপাতি ব্যবহার করেছিল, যা হয়তো (fashioned out) করা হয়েছে মানে তৈরি করা হয়েছে (কি দিয়ে) deer antlers। (এটা দিয়ে কি করা হতো) বিশাল বৃত্তাকার গর্ত এবং ঘের বা পার খনন করা হত। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে deer antlers
2
__________ may have been arranged in deep pits inside the circle.
প্রশ্নে বলা হয়েছে: হয়তো বৃত্তের ভিতরে গভীর pits মানে অনেক বড় গর্তের মধ্যে _________সাজানো হয়েছে। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে গর্তের মধ্যে আসলে কি থাকত।
ঐ প্যারায় এরপরের লাইনে বলা হয়েছে: Deep pits dating back to that era and located within the circle may have once held a ring of timber posts, according to some scholars. অর্থাৎ, কিছু স্কলারদের মতে ঐ সময় গভীর গর্তগুলো এবং বৃত্তের মধ্যে হয়তো timber posts এর রিং থাকত। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে timber posts
3
builders used _________ to make sledges and rollers
প্রশ্নে বলা হয়েছে: sledges ও rollers বানাতে বিল্ডাররা _________ ব্যবহার করত। শূন্যস্থানে জানতে চাওয়া হয়েছে কি দিয়ে sledges ও rollers বানানো হয়েছে।
প্যাসেজে খুঁজে পাই: According to one long-standing theory among archaeologists, Stonehenge’s builders fashioned sledges and rollers out of tree trunks to lug the bluestones from the Preseli Hills. অর্থাৎ, builders-রা tree trunks দিয়ে sledges and rollers বানাত (fashioned out of xyz মানে xyz দিয়ে বানানো)। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে tree trunks
4
_________ pulled them on giant baskets
প্রশ্নে বলা হয়েছে: বিশাল basket-গুলোর উপর মানে ঝুড়িতে তাদেরকে _________ টেনে নিয়ে যেত। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে, বিশাল ঝুড়িগুলোর উপর তাদের কে মানে bluestone-গুলোকে কে টেনে নিয়ে যেত।
প্যাসেজে খুঁজে পাই: More recent archaeological hypotheses have them transporting the bluestones with supersized wicker baskets on a combination of ball bearings and long grooved planks, hauled by oxen. এখানে বলা হয়েছে, ball bearings আর long grooved planks এর combination-এর মাধ্যমে মানে সমন্বয়ে supersized wicker baskets-এ bluestone-গুলোকে oxen (ষাঁড়) দ্বারা hauled মানে টেনে নিয়ে যাওয়া হত। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে Oxen
5
they were brought from Wales by _________
প্রশ্নে বলা হয়েছে: তাদের Wales থেকে আনা হয়েছিল _________ দিয়ে। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে, কী দিয়ে bluestone গুলোকে Wales থেকে আনা হয়েছিল।
প্যাসেজে খুঁজে পাই: Challenging the classic image of industrious builders pushing, carting, rolling or hauling giant stones from faraway Wales, some scientists have suggested that it was glaciers, not humans, that carried the bluestones to Salisbury Plain. এখানে বলা হয়েছে, কিছু বিজ্ঞানী মনে করেন যে এটা ছিল glaciers মানে হিমবাহ, মানুষ না , যা এই নীল পাথরগুলোকে Wales থেকে অনেক দূরে Salisbury Plain-এ নিয়ে এসেছে। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে glaciers
6
a theory arose in the 17th century that its builders were Celtic _______
প্রশ্নে বলা হয়েছে: সপ্তদশ শতাব্দীতে একটি theory উত্থাপিত হয়েছিল যে এর builder-রা ছিলেন Celtic ________। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে builder-রা Celtic সমাজের কোন শ্রেনী মানে কারা ছিল।
প্যাসেজে খুঁজে পাই: But who were the builders of Stonehenge? In the 17th century, archaeologist John Aubrey made the claim that Stonehenge was the work of druids, who had important religious, judicial and political roles in Celtic” society.
এখানে builders দের পরিচয় নিয়ে কথা বলা হয়েছে। Stonehenge ছিল druids-দের কাজ, যাদের Celtic সমাজে গুরুত্বপূর্ণ ধর্মীয়, বিচারবিভাগীয় এবং রাজনৈতিক ভূমিকা ছিল। তার মানে Celtic druids রা Stonehenge এর builder ছিল। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে druids
7
many experts agree it has been used as a _________ site
প্রশ্নে বলা হয়েছে: অনেক experts একমত যে এটা ব্যবহার করা হতো একটি ________ সাইট হিসাবে। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে, এই জায়গাটা কি সাইট হিসাবে ব্যবহার করা হতো।
প্যাসেজে খুঁজে পাই: While there is consensus among the majority of modern scholars that Stonehenge once served the function of burial ground, they have yet to determine what other purposes it had. এখানে বলা হয়েছে: যদিও অধিকাংশ আধুনিক স্কলাররা একমত যে Stonehenge এক সময় কবরস্থান (মৃত ব্যক্তিদের সমাধির জন্য ব্যবহার করা হতো। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে burial ground
8
in the 1960s, it was suggested that it worked as a kind of _________
প্রশ্নে বলা হয়েছে: ১৯৬০ এর দশকে এটা ধারণা করা হয় যে এটা এক ধরনের _________ হিসাবে কাজ করত। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে এটা কিসের ভূমিকা পালন করত।
প্যাসেজে খুঁজে পাই: In the 1960s, the astronomer Gerald Hawkins suggested that the cluster of megalithic stones operated as a form of calendar, with different points corresponding to astrological phenomena such as solstices, equinoxes and eclipses occurring at different times of the year. এখানে বলা হয়েছে: 1960 এর দশকে, জ্যোতির্বিজ্ঞানী জেরাল্ড হকিন্স ধারনা দিয়েছিলেন যে মেগালিথিক পাথরগুলোর ক্লাস্টার এক রকম calendar হিসাবে কাজ করত। তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে calendar
যেভাবে প্যারাফ্রেজিং করা হয়েছে
প্রশ্নে যেমন ছিল | প্যাসেজে যেমন আছে | |
|---|---|---|
the ditch and henge were dug | to dig a massive circular ditch and bank, or henge | |
possibly using tools made from 1 [deer antlers] | primitive tools, which may have been fashioned out of deer antlers | |
2 [timber posts] may have been arranged | may have once held a ring of timber posts | |
deep pits inside the circle | Deep pits …… located within the circle | |
theories about the transportation of the bluestones: + archaeological: | According to one long-standing theory among archaeologists, Stonehenge’s | |
builders used 3 [tree trunks] to make sledges and rollers | builders fashioned sledges and rollers out of tree trunks | |
4 [oxen] pulled | hauled by oxen | |
them on giant baskets | bluestones with supersized wicker baskets | |
geological: | geologists have been adding their voices …… | |
they were brought from Wales by 5 [glaciers] | from faraway Wales, …… it was glaciers, not humans, that carried the bluestones……… | |
a theory arose in the 17th century | In the 17th century, archaeologist John Aubrey made the claim | |
that its builders were Celtic 6 [druids] | that Stonehenge was the work of druids, who had …… roles in Celtic” society | |
many experts agree | While there is consensus among the majority of modern scholars | |
it has been used as a 7 [burial] site | Stonehenge once served the function of burial ground | |
in the 1960s, it was suggested that | In the 1960s, the astronomer Gerald Hawkins suggested that | |
it worked | the cluster of megalithic stones operated | |
as a kind of 8 [calendar] | as a form of calendar | |
Complete the table below.
Choose ONE WORD ONLY from the passage for each answer.
Intensive farming versus aeroponic urban farming
| Growth | Selection | Sale |
Intensive farming |
|
|
|
Aeroponic urban farming |
|
|
প্রশ্ন ৪ থেকে ৭ -এ বলা হয়েছে নিচের টেবিলটি সম্পূর্ণ করুন। প্রতিটি উত্তরের জন্য প্যাসেজ থেকে কেবল মাত্র একটি শব্দ বাছাই করুন। আপনার উত্তরপত্রের 4-7 বাক্সে উত্তরগুলো লিখুন।
কীভাবে এই প্রশ্নগুলোর জন্য প্যাসেজে তথ্য খুঁজব?
শুরুতে টাইটেল “Intensive farming versus aeroponic urban farming” পড়ে বুঝা যাচ্ছে এই প্রশ্নগুলো ডিজাইন করা হয়েছে Intensive farming এবং aeroponic urban farming এর বিভিন্ন তথ্য দিয়ে এবং এদের মধ্যে তুলনা করা হয়েছে। এই তথ্যগুলোকে একটি টেবিলের row-তে Intensive farming এবং aeroponic urban farming আর column-এ Growth, Selection ও Sale ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তাই প্রশ্নের উত্তর করার জন্য তথ্য খুঁজার ক্ষেত্রে টেবিলের row আর column-এর ক্যাটাগরিগুলোই Keyword এবং এগুলো থেকেই যথেষ্ট নির্দেশনা পাওয়া যাবে। এছাড়াও, প্রশ্ন থেকে যে word বা phrase গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো দাগিয়ে প্যাসেজে exact যেখানে তথ্য দেয়া আছে খুঁজে বের করে প্রশ্নের সাথে তুলনা করলেই সঠিক উত্তর নিশ্চিত করা যাবে। Keyword সবগুলো হুবহু মিলবে না বরং Synonyms বা Related words দ্বারা Paraphrase করা থাকবে।
Keyword
Question | Keywords |
Intensive farming, aeroponic urban farming, Growth, Selection, Sale | |
4 | wide range, pollute air |
5 | quality, varieties, survive long |
6 | very little, overall income |
7 | produce chosen |
ব্যাখ্যা সহ সমাধান
4 wide range of _____ used
প্রশ্নে বলা হয়েছে: Intensive farming -এ growth-এর জন্য অনেক _____ ব্যবহার করা হয়। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে, Intensive farming-এ growth-এর জন্য কী অনেক বেশি ব্যবহার করা হয়।
প্যাসেজে খুঁজে পাই: ‘First, I don’t much like the fact that most of the fruit and vegetables we eat have been treated with something like 17 different pesticides, or that the intensive farming techniques that produced them are such huge generators of greenhouse gases.
অর্থাৎ, প্রথমত, আমি খুব বেশি পছন্দ করি না
যে আমরা বেশিরভাগ যে ফল এবং শাকসবজি খাই তা উৎপাদন করতে ১৭টি বিভিন্ন কীটনাশকের মত কিছু ব্যবহার করা হয়, আবার, intensive farming কৌশলগুলো অনেক বেশি গ্রিনহাউজ গ্যাসের উৎপাদন করে। তার মানে এখানে দুইটি সমস্যার কথা বলা হয়েছে pesticides আর greenhouse। আমরা সবাই জানি greenhouse পরিবেশের জন্য ক্ষতিকর মানে বায়ু দূষণ করে। এখানে ১৭ টি বিভিন্ন কীটনাশক ব্যবহারের কথা বলা আছে তাহলে অনেক বেশি মাত্রায় কী ব্যবহার করা হয়? মানে pesticides। তাহলে প্রশ্নের শুন্যস্থানে বসবে pesticides
5 varieties of fruit and vegetables chosen that can survive long _____
প্রশ্নে বলা হয়েছে:
Intensive farming -এ selection-করার ক্ষেত্রে বিভিন্ন ধরণের ফল এবং শাকসবজি বেছে নেওয়া হয় যারা দীর্ঘ _____ survive করতে পারে। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে, এমন জাতের ফল আর সবজি বাছাই করতে হয় যারা দীর্ঘ কিছু একটার পরেও খাবারের জন্য উপযোগী থাকে।
প্যাসেজে খুঁজে পাই: I don’t much like the fact, either, that they’ve travelled an average of 2,000 refrigerated kilometres to my plate, that their quality is so poor, because the varieties are selected for their capacity to withstand such substantial journeys,……
এখানে বলা হয়েছে,
আমি পছন্দ করি না, আমার প্লেটে আসার আগে তারা ২০০০ কিলোমিটার ফ্রিজে থেকে ট্রাভেল করে আসুক। এইজন্য তাদের কোয়ালিটি so poor মানে তেমন ভালো হয় না। আর এই জাতগুলো এই জন্য বাছাই করা হয় কারণ তাদের এই substantial journeys তে টিকে থাকার সক্ষমতা আছে। তাহলে প্রশ্নের শুন্যস্থানে বসবে journeys
6 ______ receive very little of overall income
প্রশ্নে বলা হয়েছে:
Aeroponic urban farming-এ selection-এ ফসল তার ______ এর কারণে choose করা হয়। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে Aeroponic urban farming পদ্ধতিতে খাবারের জন্য কোন ফসল কোন গুণাবলীর কারণে পছন্দ করা হয়।
প্যাসেজে খুঁজে পাই: “You can select crop varieties for their flavour, not their resistance to the transport and storage chain, and you can pick them when they’re really at their best, and not before.’
এখানে বলা হয়েছে, আপনি বিভিন্ন জাতের ফসল তাদের flavour দিয়ে বাছাই করতে পারেন, তাদের transport and storage chain এর resistance হিসাব করে না। এরপর আর বাকি টুকু না পড়েও বুঝা যায় তাহলে এই প্রশ্নের শুন্যস্থানে বসবে flavour
যেভাবে প্যারাফ্রেজিং করা হয়েছে
প্রশ্নে যেভাবে ছিল | প্যাসেজে যেমন আছে |
wide range of 4 [pesticides] used | have been treated with something like 17 different pesticides |
techniques pollute air | intensive farming techniques that produced them are such huge generators of greenhouse gases |
quality not good | their quality is so poor |
varieties of fruit and vegetables chosen | the varieties are selected |
that can survive long 5 [journeys] | their capacity to withstand such substantial journeys |
6 [producers] receive very little of overall income | 80% of the price I pay goes to wholesalers and transport companies, not the producers.’ |
produce chosen because of its 7 [flavour] | You can select crop varieties for their flavour |
Complete the flow-chart below.
Choose NO MORE THAN WORDS AND/OR A NUMBER from the passage for each answer.
Method of determining where the ancestors of turtles and tortoises come from
Step 1 |
↓ |
71 species of living turtles and tortoises were examined and a total of __________ 1. were taken from the bones of their forelimbs. |
Step 2 |
↓ |
The data was recorded on a __________ 2. (necessary for comparing the information). Outcome: Land tortoises were represented by a dense __________ 3. of points towards the top. Sea turtles were grouped together in the bottom part. |
Step 3 |
↓ |
The same data was collected from some living __________ 4. species and added to the other results. Outcome: The points for these species turned out to be positioned about __________ 5 up the triangle between the land tortoises and the sea turtles. |
Step 4 |
↓ |
Bones of P. quenstedti and P. talampayensis were examined in a similar way and the results added. Outcome: The position of the points indicated that both these ancient creatures were __________ 6. |
কীভাবে এই প্রশ্নগুলোর জন্য প্যাসেজে তথ্য খুঁজব?
শুরুতে টাইটেল “Method of determining where the ancestors of turtles and tortoises come from” পড়ে বুঝা যাচ্ছে এই প্রশ্নগুলো বানানো হয়েছে turtles and tortoises কোন ancestors থেকে আসছে তা জানার পদ্ধতি নিয়ে। এই পদ্ধতিগুলোর বিভিন্ন ধাপ নিয়ে এই flow chart-টি ডিজাইন করা হয়েছে। এখানে গবেষনার বিভিন্ন ধাপ (Step) এবং ফলাফল (Outcome) উল্লেখ করা আছে যা প্রশ্নের উত্তর খুঁজে পেতে অনেক সহায়ক হবে। এছাড়াও প্রশ্ন থেকে যে word বা phrase গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো দাগিয়ে প্যাসেজে exact যেখানে তথ্য দেয়া আছে খুঁজে বের করে প্রশ্নের সাথে তুলনা করলেই সঠিক উত্তর নিশ্চিত করা যাবে। Keyword সবগুলো হুবহু মিলবে না বরং Synonyms বা Related words দ্বারা Paraphrase করা থাকবে।
Keyword
Question | Keywords |
1 | 71 species, living turtles and tortoises, examined, bones, forelimbs, |
2 | data, recorded on, necessary, comparing information |
3 | outcome, land tortoises, dense, points, towards the top |
4 | same data, living species, added to, other results, |
5 | triangle, between, land tortoises, sea turtles, |
6 | bones, P. quenstedti and P. talampayensis, indicated, ancient creatures |
ব্যাখ্যা সহ সমাধান
Question 1: 71 species of living turtles and tortoises were examined and a total of ____________ were taken from the bones of their forelimbs.
প্রশ্নে বলা হয়েছে; 71 টি প্রজাতির জীবিত কচ্ছপ পরীক্ষা করা হয়েছিল এবং তাদের সামনের অঙ্গগুলোর হাড় থেকে মোট ____________ নেওয়া হয়েছিল। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে তাদের সামনের হাড়গুলো থেকে সর্বমোট কতটি কী নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য।
প্যাসেজে খুঁজে পাইঃ
Walter Joyce and Jacques Gauthier, at Yale University, obtained three measurements in these particular bones of 71 species of living turtles and tortoises.
অর্থাৎ, Yale University-তে Walter Joyce এবং Jacques Gauthier ৭১টি জীবত কচ্ছপের প্রজাতির এই নিদির্ষ্ট হাড় নিয়ে three measurements (তিনটি পরিমাপ মানে ডাটা) পান। তার মানে সামনের হাড়গুলো নিয়ে সব মিলিয়ে three measurements নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। উত্তর হবে three measurements
Question 2: The data was recorded on a _________(necessary for comparing the information).
প্রশ্নে বলা হয়েছেঃ
একটি _________এর উপর এই ডাটাটি সংরক্ষন করা মানে ধারন করা হয়েছে (তথ্যগুলোকে তুলনা করার জন্য)। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে কিসের উপর ডেটা প্রেজেন্ট করা হয়েছে।
প্যাসেজে খুঁজে পাইঃ They used a kind of triangular graph paper to plot the three measurements against one another. এখানে বলা হয়েছে, তারা একধরনের triangular graph ব্যবহার করেছিলেন এই তিনটি measurements মানে পরিমাপ কে গ্রাফে চিহ্নিত করতে। তার মানে এই ডেটাটি রেকর্ড করা হয় একটি triangular graph-এ। উত্তর হবে triangular graph
Question 3: Outcome: Land tortoises were represented by a dense …….. of points towards the top.
প্রশ্নে বলা হয়েছেঃ
ভুমির কচ্ছপগুলোকে উপরের দিকের পয়েন্টগুলোর একটি ঘন …… দিয়ে উপস্থাপন করা হয়েছিল। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে ভুমির কচ্ছপগুলোকে যে গ্রাফে represent করা হয়েছিল সেটা দেখতে কেমন ঘন।
প্যাসেজে খুঁজে পাইঃ All the land tortoise species formed a tight cluster of points in the upper part of the triangle; all the water turtles cluster in the lower part of the triangular graph.”
এখানে বলা হয়েছে সমস্ত ভূমি কচ্ছপ প্রজাতি ত্রিভুজের উপরের অংশে বিন্দুগুলোর একটি tight cluster তৈরি করেছিল। তার মানে গ্রাফে Land tortoises-দের উপরের অংশে পয়েন্টগুলো tight মানে dense cluster এর মত করে উপস্থাপন করা হয়েছে। উত্তর হবে cluster
Question 4: The same data was collected from some living _________ species and added to the other results.
প্রশ্নে বলা হয়েছেঃ
কিছু জীবিত প্রজাতি থেকে _________ একই ডাটা সংগ্রহ করা হয়েছিল এবং অন্য রেজাল্টে সেগুলো যুক্ত করা হয়েছিল।
শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে অন্য কোন প্রজাতির তথ্য থেকে যে রেজাল্ট পাওয়া গেছে সেখানে নতুন করে কোন প্রজাতির ডাটা যুক্ত করা হয়েছিল।
প্যাসেজে খুঁজে পাইঃ There was no overlap, except when they added some species that spend time both in water and on land. Sure enough, these amphibious species show up. এখানে বলা হয়েছে, কোন overlap হয়নি শুধু মাত্র যখন তারা কিছু প্রজাতির তথ্য যুক্ত করেছিল যা পাই এবং ভূমি উভয় জায়গায় থাকতে পারে। একদম নিশ্চিত এগুলো amphibious species-এ দেখা যায়।
তাহলে এখান থেকে বুঝা যায় গ্রাফে যে ডাটা যুক্ত করা হয়েছিল সেগুলো amphibious species। উত্তর হবে amphibious
Question 5: Outcome: The points for these species turned out to be positioned about _________ up the triangle between the land tortoises and the sea turtles.
প্রশ্নে বলা হয়েছেঃ
এই প্রজাতির ক্ষেত্রে বিন্দুগুলোকে অবস্থান করা হয়েছিল ভুমির এবং সমুদ্রের কচ্ছপগুলোর মধ্যকার ত্রিভুজের _________ উপরে। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে ত্রিভুজের কতটুকু উপরে/কতটুকু অংশ জুড়ে বিন্দুগুলো ছিল।
প্যাসেজে খুঁজে পাইঃ Sure enough, these amphibious species show up on the triangular graph approximately half way between the ‘wet cluster’ of sea turtles and the ‘dry cluster’ of land tortoises. অর্থাৎ, নিশ্চিতভাবে, এই উভচর প্রজাতিগুলো সামুদ্রিক কচ্ছপের ‘wet cluster’ এবং স্থল কচ্ছপের ‘dry cluster’ এর মধ্যে প্রায় half way জুড়ে ত্রিভুজাকার গ্রাফে অবস্থান করে। এখানে বুঝাই যাচ্ছে এই প্রশ্নের উত্তর হবে half way
Question 6: Outcome: The position of the points indicated that both these ancient creatures were ________.
প্রশ্নে বলা হয়েছেঃ
ফলাফল; এই বিন্দুগুলোর অবস্থান থেকে বুঝা যায় এই উভয় প্রাচীন জীবগুলো ছিল ________। শুন্য স্থানে জানতে চাওয়া হয়েছে গ্রাফে বিন্দুগুলোর অবস্থান থেকে কি বুঝা যায় এই প্রাচীন জীবগুলো কারা ছিল।
প্যাসেজে খুঁজে পাইঃ The bones of P. quenstedti and P. talampayensis leave us no doubt. Their points on the graph are right in the thick of the dry cluster. Both these fossils were dry-land tortoises.
p. quenstedti এবং P. talampayensis হাড়গুলো আমাদের কোন সন্দেহ রাখে না।গ্রাফে তাদের পয়েন্টগুলো ডানে সরু dry cluster এর মধ্যে। এই উভয় জীবাশ্মগুলো হলো dry-land tortoise এর। তার মানে গ্রাফের বিন্দুগুলোর অবস্থান আমাদেরকে প্রাচীন dry-land tortoise-কে indicate করে। উত্তর হবে dry-land tortoise
যেভাবে প্যারাফ্রেজিং করা হয়েছে
প্রশ্নে যেভাবে ছিল | প্যাসেজে যেমন আছে |
71 species of living turtles and tortoises | of 71 species of living turtles and tortoises. |
were examined and a total of [three measurements] were taken from the bones of their forelimbs. | Walter Joyce and Jacques Gauthier, at Yale University, …….. obtained three measurements in these particular bones |
The data was recorded on a [triangular graph] | They used a kind of triangular graph paper. |
(necessary for comparing the information). | to plot the three measurements against one another |
Outcome: Land tortoises were represented | All the land tortoise species formed |
by a dense [cluster] of points towards the top. | a tight cluster of points in the upper part of the triangle |
The same data was collected from some living [amphibious] species | that spend time both in water and on land. Sure enough, these amphibious species show up. |
and added to the other results. | There was no overlap, except when they added some species |
Outcome: The points for these species turned out to be positioned about [half way]up the triangle between the land tortoises and the sea turtles. | Sure enough, these amphibious species show up on the triangular graph approximately half way between the ‘wet cluster’ of sea turtles and the ‘dry cluster’ of land tortoises. |
Diagram Completion
Label the diagrams below.
Choose ONE WORD ONLY from the passage for each answer.
The Persian Qanat Method
কীভাবে এই প্রশ্নগুলোর জন্য প্যাসেজে তথ্য খুঁজব?
শুরুতে টাইটেল “ The Persian Qanat Method” পড়ে বোঝা যাচ্ছে এই প্রশ্নগুলো ডিজাইন করা হয়েছে কীভাবে এই মেথডে টানেল বানানো হত এবং চিত্র দেখেই visualize করা যায় এখানে কি বুঝানো হয়েছে।
এই টাইপের প্রশ্নের জন্য প্যাসেজে উত্তর খুঁজতে প্রশ্নের টাইটেল এবং চিত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও প্রশ্ন থেকে যে word বা phrase গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো দাগিয়ে প্যাসেজে exact যেখানে তথ্য দেয়া আছে খুঁজে বের করে প্রশ্নের সাথে তুলনা করলেই সঠিক উত্তর নিশ্চিত করা যাবে। Keyword সবগুলো হুবহু মিলবে না বরং Synonyms বা Related words দ্বারা Paraphrase করা থাকবে।
Keyword
Question | Keywords |
34 | direct, tunnelling |
35 | water runs into , used by local people , water table |
36 | vertical shafts , remove earth |
এই প্রশ্নগুলো Persian Qanat Method নিয়ে করা হয়েছে। তাই প্রশ্ন কি বলা হয়েছে সাবলীল বাংলায় বুঝার উপযোগী করে উপস্থাপন করা হয়েছে
1.
………………………. to direct the tunneling
প্রশ্নে বলা হয়েছে; Persian Qanat Method-এ ……………সরাসরি tunneling-কে ডিরেক্ট করে মানে টানেলের দিকে যায়। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে কোন জিনিসটা সরাসরি টানেল বরাবর রাখার জন্য ব্যবহার করা হত।
প্যাসেজে খুঁজে পাই; In the first early millennium BCE, they introduced the qanat method of tunnel construction, which consisted of placing posts over a hill in a straight line, to ensure that the tunnel kept to its route, and digging vertical shafts down into the ground at regular intervals.
এখানে বলা হয়েছে; খীষ্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুর দিকে তারা চালু করেছিল টানেল বানানোর কোয়ান্ট মেথড, একটি সোজা লাইনের মাধ্যেমে তারা পাড়ারের উপরে বিভিন্ন পোস্ট মানে খাম্বা বসানো হতো যাতে এটার route বরাবর থাকে এবং মাটির মধ্যে নিচের দিকে প্ররিমিত ব্যবধানে কতগুলো খাড়া shafts মানে দীর্ঘ, সরু ফাঁকা জায়গা খনন করা হতো। তার মানে পাহাড়ের উপর straight line-এ posts বসানো হতো tunneling-কে direct করার জন্য। উত্তর হবে posts
2.
water runs into a ……………………. used by local people
প্রশ্নে বলা হয়েছে; পানি প্রবাহিত হয় একটি এর …………… মধ্যে দিয়ে যা স্থানীয় মানুষ ব্যবহার করত। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে কীভাবে পানি প্রবাহিত হত।
প্যাসেজে খুঁজে পাইঃ Once the tunnel was completed, it allowed water to flow from top of a hillside down towards a canal, which supplied water for human use।
অর্থাৎ, একবার যখন টানেলের নির্মাণকাজ শেষ হতো, তখন এটা একটি পাহাড়ের পাশের উঁচু জায়গা থেকে নিচের দিকে পানি প্রবাহিত হওয়াকে সম্ভব করে তুলত। যা একটি canal মানে খালের দিকে প্রবাহিত হত, এই পানি মানুষের ব্যবহারের জন্য সাপ্লাই করা হত। তার মানে টানেলে মানুষের ব্যবহারের জন্য পানি একটি canal -এর মধ্যে দিয়ে প্রবাহিত হত। উত্তর হবে canal
3.
vertical shafts to remove earth and for……………………….
এখানে বলা হয়েছে, খাড়া shafts মাটি সরাতে এবং ……………… -এর জন্য ব্যবহার করা হত। শুন্যস্থানে জানতে চাওয়া হয়েছে খাড়া shaft-গুলো মাটি সরানো এবং আর কি কাজে লাগত।
প্যাসেজে খুঁজে পাইঃ The excavated soil was taken up to the surface using the shafts, which also provided ventilation. অর্থাৎ, খনন করা মাটি উপরের ঊঠাতে shafts ব্যবহার করা হত যা ventilation মানে বায়ু চলাচলের ব্যবস্থাও করত। তাহলে এই প্রশ্নের উত্তর হবে ventilation