শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি
Gap filling প্রশ্নের মতই Short answer প্রশ্নের উত্তর করা যায়। প্যাসেজে তথ্য খুঁজার ক্ষেত্রে প্রশ্নের keyword গুলো ধরেই scanning করতে হবে। আগে ভালো করে প্রশ্নে কি জানতে চেয়েছে বুঝতে পারলে উত্তর করা অনেক সহজ।
Questions 1-3
Answer the questions below.
Choose NO MORE THAN TWO WORDS from the passage for each answer.
Write your answers in boxes 11-13 on your answer sheet.
- What type of mineral were the Dolaucothi mines in Wales built to extract?
- 2. In addition to the patron, whose name might be carved onto a tunnel?
- What part of Seleuceia Pieria was the Çevlik tunnel built to protect?
কীভাবে এই প্রশ্নগুলোর জন্য প্যাসেজে তথ্য খুঁজব?
এখানে Gap filling প্রশ্নের মত কিন্তু কোন টাইটেল নাই। তাহলে প্রশ্নের keyword-ই একমাত্র উপায়। তবে পরীক্ষায় অন্যান্য প্রশ্নের উত্তর করার সময় যদি এই প্রশ্নগুলো আগে একবার দেখে রাখা হয় তাহলে প্যাসেজে পড়ার সময় চোখে পড়লে মার্ক করে রাখা যাবে।
Keyword
Question | Keywords |
1 | mineral, Dolaucothi mines, Wales |
2 | patron, name, carved onto a tunnel |
3 | Seleuceia Pieria, Çevlik tunnel, protect |
1
What type of mineral were the Dolaucothi mines in Wales built to extract?
প্রশ্নে বলা হয়েছে কী ধরনের খনিজ পদার্থ মাটি থেকে বের করে আনতে Wales-এর Dolaucothi খনিগুলো নির্মিত হয়েছিল?
প্যাসেজে খুঁজে পাইঃ Traces of such tunnels used to mine gold can still be found at Dolaucothi mines in Wales.” অর্থাৎ এই ধরনের টানেল যেগুলো ব্যবহার করা হতো খনি থেকে gold উত্তোলন করতে সেগুলোর চিহ্ন এখনো পাওয়া যায় Wales-এর Dolaucothi খনিগুলোতে। উত্তর হবে gold
2
In addition to the patron, whose name might be carved onto a tunnel?
প্রশ্নে বলা হয়েছেঃ patron মানে পৃষ্ঠপোষকের নাম ছাড়াও আর কার নাম টানেলের মধ্যে খোদাই করা থাকতে পারতো?
প্যাসেজে খুঁজে পাইঃ “Most tunnels had inscriptions showing the names of patrons who ordered construction and sometimes the name of the architect. অধিকাংশ টানেলগুলোতেই inscriptions আছে মানে পাথরের খোদাইকৃত শব্দ পাওয়া যায় যেগুলোতে patrons, যারা এই টানেল খননের আদেশ দিয়েছিলেন এবং কখনো কখনো architect-এর নামও দেখা যেত। তাহলে এই প্রশ্নের উত্তর হবে architect
3
What part of Seleuceia Pieria was the Çevlik tunnel built to protect?
প্রশ্নে বলা হয়েছে Seleuceia Pieria-এর কোন অংশ রক্ষা করার জন্য Çevlik tunnel নির্মান করা হয়েছিল।
প্যাসেজে খুঁজে পাইঃ For example 1.4- kilometer Cevlik tunnel in Turkey, built to divert the foodwater threatening the harbor of the ancient city of Seleuceia Pieria. উদাহরণস্বরূপ, তুরস্কের ১.৪ কিলোমিটার দীর্ঘ Cevlik tunnel যেটা নির্মিত হয়েছিল বন্যার পানিকে divert করতে মানে ভিন্ন দিকে সরিয়ে দিতে যা প্রাচীন Seleuceia Pieria শহরের এর harbor মানে বন্দরের জন্য হুমকিস্বরুপ ছিল। তার মানে Seleuceia Pieria-এর harbor রক্ষা করার জন্য Çevlik tunnel নির্মান করা হয়েছিল। উত্তর হবে harbor