শতভাগ নির্ভুল উত্তর করার পদ্ধতি
তিনটি Step; প্রশ্ন বুঝা, প্যাসেজে তথ্য খুঁজে বের করা এরপর তা যাচাই করে সঠিক উত্তর নিশ্চিত করা।
Step 1: এ ধরনের প্রশ্নে একজন পরীক্ষার্থী প্যাসেজে দেওয়া কোন মতামত, ইস্যু, ফ্যাক্ট, আর্গুমেন্ট টাইপে তথ্য বুঝতে পারে কিনা যাচাই করা হয়। প্রথমে খুব ভালো করে প্রশ্নে কি ধরনের তথ্যের কথা বলা হয়েছে এবং এর মূল পয়েন্টগুলো কি কি তা বুঝতে হবে। এখানে বুঝতে ভুল হলে উত্তর সঠিক হওয়ার সম্ভবনা অনেক কমে যাবে।
Step 2:
এই ধরনের প্রশ্নে সুনিদির্ষ্ট করে ব্যক্তি/থিওরি/প্রতিষ্ঠান/স্থান/সময় উল্লেখ করাই থাকে। সেগুলো ধরে প্যাসেজে scanning করলেই তথ্য খুঁজে পাওয়া যাবে। তবে অধিকাংশ সময় পুরো প্যাসেজে একজন ব্যাক্তির একাধিক মতামত থাকে এরমধ্যে একটি থাকে হয়তো শুরুতে অন্যটি শেষে বা মাঝে। তাই পুরো প্যাসেজ Scanning করতে হবে।
Step 3:
প্যাসেজের যেই লাইনে মনে হবে উত্তর পাওয়া যাবে তা খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নের স্টেটমেন্টে উল্লেখ করা সবগুলো দিক যদি মিলে যায় তাহলে সেই প্যারাকে উত্তরের জন্য বাছাই করতে হবে। যদি কোন ভোকাবুলারি না জানার কারণে বাক্যের অর্থ নিয়ে কনফিউশন হয় তাহলে সেটা সবার শেষে উত্তর করা ভালো এবং POE পদ্ধতি ফলো করতে হবে।
উদাহরণঃ
Cambride 18 Test 1 Passage 3 Questions 36-40 [নমুনা প্রশ্নের প্রথমটি]
এখানে ৪ জন ব্যাক্তির মতামত খুঁজে বের করতে হবে। প্রশ্নের দেওয়া স্টেটমেন্টগুলো পড়ে বুঝতে হবে কি বলা হয়েছে। এরপর তথ্য খুঁজার জন্য সরাসরি এই নামগুলো ধরে Scanning করে যেখানে তথ্য পাওয়া যাবে তার সাথে প্রশ্নের স্টেটমেন্টটি তুলনা করতে হবে। যদি মিলে যায় তাহলে সেটাই হবে সঠিক উত্তর।
A Carolin Frueh B Holger Krag C Marlon Sorge D Moriba Jah
36. Knowing the exact location of space junk would help prevent any possible danger.
Step 1: প্রশ্নে বলা হয়েছে: space junk-এর সঠিক অবস্থান জানা যে কোনও সম্ভাব্য বিপদ প্রতিরোধ করতে সহায়তা করবে। আমাদের খুঁজতে হবে প্যাসেজে কে space junk-এর exact location জানার গুরুত্ব বা এটি কীভাবে prevent danger মানে দুর্ঘটনা বা বিপদ রোধে সহায়তা করতে পারে এমন কিছু বলেছে।
Step 2:
প্যাসেজের D নাম্বার প্যারাতে পাই: In theory, given the vastness of space, satellite operators should have plenty of room for all these missions to fly safely without ever nearing another object. So some scientists are tackling the problem of space junk by trying to find out where all the debris is to a high degree of precision. That would alleviate the need for many of the unnecessary manoeuvres that are carried out to avoid potential collisions. ‘If you knew precisely where everything was, you would almost never have a problem,’ says Marlon Sorge, a space-debris specialist at the Aerospace Corporation in El Segundo, California.
Step 3:
এখানে Marlon Sorge বলেন, ‘আপনি যদি সবকিছু ঠিক কোথায় তা জানতেন, তাহলে আপনার হয়তো কখনোই সমস্যা হতো না। তার মানে space junk-এর exact location জানতে পারলে দুর্ঘটনা এড়ানো সম্ভব’। প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজে Marlon Sorge-এর বক্তব্য মিলে যায়। উত্তর হবে C.
37. Space should be available to everyone and should be preserved for the future.
Step 1: প্রশ্নে বলা হয়েছে: Space সবার জন্য available হওয়া উচিত এবং future-এর জন্য সংরক্ষণ করা উচিত। আমরা খুঁজবো প্যাসেজে কে Space-কে সবার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত বলে মন্তব্য করেছেন।
Step 2:
প্যাসেজের F নাম্বার প্যারাতে পাই: Jah describes himself as a space environmentalist: ‘I want to make space a place that is safe to operate, that is free and useful for generations to come.’ Until that happens, he argues, the space community will continue devolving into a tragedy in which all spaceflight operators are polluting a common resource.
Step 3:
এখানে Jah একজন space environmentalist, তিনি বলেন ‘ আমি মহাকাশকে এমন একটি জায়গায় পরিণত করতে চাই যা পরিচালনার জন্য নিরাপদ, যা আগামী প্রজন্মের জন্য ফ্রি এবং ব্যবহার উপযোগী হবে। প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজে Moriba Jah -এর বক্তব্য মিলে যায়। উত্তর হবে D.
38. A recommendation regarding satellites is widely ignored.
Step 01: প্রশ্নে বলা হয়েছে: স্যাটেলাইট সম্পর্কিত একটি সুপারিশ ব্যাপকভাবে উপেক্ষা করা হয়। আমরা প্যাসেজে খুঁজবো কে satellites নিয়ে কোন একটি recommendation অনেকেই উপেক্ষা করেছে/মানেনি এই বিষয়ে মন্তব্য করেছেন।
Step 02:
প্যাসেজের C নাম্বার প্যারাতে পাই: Even as our ability to monitor space objects increases, …… Those include inactivating satellites at the end of their useful life by venting pressurised materials or leftover fuel that might lead to explosions. The intergovernmental groups also advise lowering satellites deep enough into the atmosphere that they will burn up or disintegrate within 25 years. But so far, only about half of all missions have abided by this 25-year goal, says Holger Krag, head of the European Space Agency’s space-debris office in Darmstadt, Germany…………
Step 03:
এখানে বলা হয়েছে intergovernmental গ্রুপগুলোর advise ছিল satellite-গুলোকে বায়ুমণ্ডলের এত গভীরে আনা যে তারা 25 বছরের মধ্যে পুড়ে যাবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে। Holger Krag বলেন, মহাকাশে সমস্ত মিশনের প্রায় অর্ধেক এই advise মেনেছে। তার মানে অনেক বড় একটা অংশ এটা উপেক্ষা করেছে। প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজে Holger Krag -এর বক্তব্য মিলে যায়। উত্তর হবে B.
39. There is conflicting information about where some satellites are in space.
Step 1: প্রশ্নে বলা হয়েছে: কিছু স্যাটেলাইট space -এর কোথায় রয়েছে সে সম্পর্কে conflicting information রয়েছে। আমরা প্যাসেজে খুঁজবো কে space-এ কিছু স্যাটেলাইট-এর অবস্থান সম্পর্কে ভিন্ন রকম তথ্য পেয়েছেন মানে সঠিক তথ্য পাননি।
Step 2:
প্যাসেজের F নাম্বার প্যারার প্রথম অংশে পাই: An additional problem is that there is no authoritative catalogue that accurately lists the orbits of all known space debris. Jah illustrates this with a web-based database that he has developed. It draws on several sources, such as catalogues maintained by the US and Russian governments, to visualise where objects are in space. When he types in an identifier for a particular space object, the database draws a purple line to designate its orbit. Only this doesn’t quite work for a number of objects, such as a Russian rocket body designated in the database as object number 32280. When Jah enters that number, the database draws two purple lines: the US and Russian sources contain two completely different orbits for the same object. Jah says that it is almost impossible to tell which is correct, unless a third source of information made it possible to cross-correlate.
Step 3:
এখানে বলা হয়েছে, Jah যখন ডাটাবেইজে object number দিয়ে খুঁজে ছিল US এবং Russian source-এ তখন যে একই object মানে satellite এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন orbits দেখাচ্ছিল। তার মানে satellite আসলে কোথায় আছে এটা নিয়ে US এবং Russian source দুই রকম তথ্য মানে conflicting information দিচ্ছিল। প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজে Moriba Jah -এর বক্তব্য মিলে যায়। উত্তর হবে D.
40. There is a risk we will not be able to undo the damage that occurs in space.
Step 1: প্রশ্নে বলা হয়েছে: মহাকাশে যে ক্ষতি হয় আমরা তা পুনরুদ্ধার করতে সক্ষম হব না, এমন একটি ঝুঁকি রয়েছে। আমরা খুঁজবো প্যাসেজে কে space-এ এমন দুর্ঘটনা ঘটতে পারে যা এড়ানো যাবে না এমন ঝুঁকি নিয়ে মন্তব্য করেছেন।
Step 2:
প্যাসেজের B নাম্বার প্যারার ২য় অংশে পাই: The alternative, many say, is unthinkable. Just a few uncontrolled space crashes could generate enough debris to set off a runaway cascade of fragments, rendering near-Earth space unusable. ‘If we go on like this, we will reach a point of no return,’ says Carolin Frueh, an astrodynamical researcher at Purdue University in West Lafayette, Indiana.
Step 3:
এখানে প্রথমে বলা হয়েছে , কিছু অনিয়ন্ত্রিত space crashes যথেষ্ট পরিমাণ debris generate করতে পারে যা near-Earth space ব্যবহারের অযোগ্য করে তুলবে। এরপর Carolin Frueh বলেন “আমরা যদি এভাবে চলতে থাকি, তাহলে আমরা এমন এক পর্যায়ে পৌঁছে যাব যেখানে আর ফিরে আসা যাবে না।”
প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজে Carolin Frueh -এর বক্তব্য মিলে যায়। উত্তর হবে A.