কীভাবে Band Score Marking করা হয়?
IELTS কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত examiner-রা পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন করেন। মোট ৪টি মানদণ্ডে এই মূল্যায়ন করা হয়। (১) Task achievement/response (২) Coherence and cohesion (৩) Lexical resource (৪) Grammatical range and accuracy। এই প্রতিটি মানদণ্ডে রাইটিং মডিউলের মোট ব্যান্ড স্কোরের ২৫% নাম্বার থাকে।
Task achievement হলো Task 1 এর জন্য এবং Task response হলো Task 2 এর জন্য। নাম ভিন্ন হলেও Marking Criteria প্রায় একই। প্রশ্নে যা লিখতে বলা হয়েছে তা একজন পরীক্ষার্থী কতটা সঠিক যথাযথ এবং প্রাসঙ্গিক তথ্য দিয়ে লিখেছে তা মূল্যায়ন করা হয়।
Coherence and Cohesion-এর ক্ষেত্রে একজন পরীক্ষার্থী প্রশ্নের উত্তরে Essay কতটা সাবলীল এবং স্পষ্ট করে লিখেছে তা মূল্যায়ন করা হয়। সেই সাথে Essay-তে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে সেগুলো একে পরের সাথে যেভাবে যুক্ত করা হয়েছে তার মধ্যে কতটা সমন্বয় ছিল এবং এই সমন্বয় করার জন্য প্রাসঙ্গিক উদাহরণ, যথাযথ linking words, pronouns এবং conjunctions ইত্যাদি ব্যবহার করা হয়েছে কি না মূল্যায়ন করা হয়।
Lexical resource-এ প্রশ্নের উত্তরে একজন পরীক্ষার্থী যা লিখেছে সেখানে ভোকাবুলারি কতটা সঠিকভাবে এবং যথাযথভাবে ব্যবহার করেছে তা মূল্যায়ন করা হয়। শিক্ষার্থী উচ্চমানের ভোকাবুলারি ব্যবহার করেছে কিনা তার উপরও ব্যান্ড স্কোর নির্ভর করে।
Grammatical range and accuracy-এ প্রশ্নের উত্তরে একজন পরীক্ষার্থী যা লিখেছে তা গ্রামারের দিক দিয়ে কতটা সঠিক এবং যথাযথ ছিল তা মূল্যায়ন করা হয়।
Writing Task 2
এই ধরনের প্রশ্নে একটি স্টেটমেন্ট দেওয়া থাকে এবং বলা থাকে ঐ স্টেটমেন্ট নিয়ে কি লিখতে হবে। সাথে দিকনির্দেশনায় বলা থাকে অন্তত ২৫০ শব্দে লিখতে হবে এবং এর জন্য ৪০ মিনিট সময় ব্যয় করা উচিত। লেখার ধরন হতে হবে academic অথবা semi-formal/neutral. লেখার মধ্যে তথ্য অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে এবং প্রয়োজনে নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দেয়া যাবে। কেউ যদি ২৫০ শব্দের কম লেখে এবং তথ্য যদি প্রাসঙ্গিক না হয় তাহলে নাম্বার কাটা যাবে।
Writing Task 2 -এর মাধ্যমে একজন পরীক্ষার্থীর নিম্নলিখিত দক্ষতা যাচাই করা হয়।
(১) present a solution to a problem
(২) present and justify an opinion
(৩) compare and contrast evidence, opinions and implications
(৪) evaluate and challenge ideas, evidence or an argument.
Writing Task 2-এ প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে আসে। এগুলোর জন্য কোনো নির্ধারিত সিলেবাস নেই। তবে এমন কিছু আসে না যার জন্য Subject Expert হতে হয়। যেমন; Science এর এমন কোনো বিষয় যা Commerce বা Arts এর শিক্ষার্থীরা উত্তর করতে পারবে না অথবা এর বিপরীত। প্রশ্নগুলো এমনই হয় যেকোনো বিষয় বা ইস্যু নিয়েই হয় যা সাধারণত আমাদের জানাই থাকে।
ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করলে আপনি অনেক টপিকের লিস্ট পাবেন। তবে এর মধ্যে IDP যারা IELTS Authority Organization তাদের ওয়েবসাইটে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো এখানে উল্লেখ করা সমুচিত মনে করছি। যেমন; Education, Technology, Health, Environment, Government Spending, Sociology.
আপনি এই চিন্তা করে ভয় পাবেন না যে, প্রশ্ন কি কমন পড়বে কিনা। আমি সঠিক তথ্য কোথায় পাব? আমার কি এত কিছু মনে থাকবে। IELTS Test শুধু মাত্র আপনার ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করার জন্য। এখন আপনার তথ্য বাস্তবে সত্য না মিথ্যা এটা কখনো তারা যাচাই করবে না। এতটুকু হতে হবে যে, পড়ে আজগুবি মনে না হয় বা অবাস্তব মনে না হয়। যেমন ধরুন Task 2 এর জন্য Essay লিখেছেন সেখানে আপনি কোনো উদাহরণ দিবেন। তখন লিখলেন
For instance, Dr. Afsar, a renewed phycologist in the world, conducted research among Bangladesh University students in 2022 and found around 68 percent students are unhappy about their study system.
এমন কিছু লেখার পর কখনো IELTS Examiner যাচাই করবে না Dr. Afsar নামে কোনো phycologist আছে কি না, আর এমন কোনো রিসার্চ আসলেই হয়েছে কি না। বরং তারা যাচাই করবেন আপনি এমন উদাহরণ সুন্দর করে লিখতে পারেন কি না।
Writing Task 1 (Academic)
এখানে একটি Visual Information মানে তথ্য চিত্র দেওয়া থাকে। যার উপর অন্তত ১৫০ শব্দের একটি report লিখতে হয়। যেখানে প্রশ্নে উল্লেখ করা চিত্রে graph, chart বা table অথবা কোনো diagram থাকে। এই চিত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকেই report-এ উল্লেখ করতে হয়। প্রশ্নে বলা থাকে Task 1-এর উত্তর লিখতে ২০ মিনিট সময় ব্যয় করা উচিত।
Academic Writing – Task 1-কে সরাসরি হয়ত report বলা হয় না তবে এখানে যা লিখতে হয় তা আসলে আমরা report-এ যাই লিখি তেমনই। তবে এখানে কোনোভাবেই note বা bullet point আকারে কোনো তথ্য উল্লেখ করা যাবে না। যা লিখতে হবে তা অবশ্যই প্রশ্নে দেওয়া চিত্রের সাথে মিলতে হবে। নিজের পক্ষ থেকে কোনো মতামত বা কোনো তথ্য দেওয়া যাবে না। তাহলে নাম্বার কাটা যাবে।
Academic Writing – Task 1 -এর মাধ্যমে একজন পরীক্ষার্থীর নিম্নলিখিত দক্ষতা যাচাই করা হয়।
(১) organise, present and possibly compare data
(২) describe stages of a process or procedure
(৩) describe an object, event or sequence of events
(৪) explain how something works.
Writing Task 1-এ প্রশ্ন বিভিন্ন বিষয় থেকে আসে। এর জন্য কোনো নির্ধারিত সিলেবাস নেই। তবে এখানে যেহেতু নিজের থেকে কিছু লেখার নাই, প্রশ্নেই সব তথ্য থাকে। Task 2 এর মত Idea Generate করার কোনো দরকার পরে না।
Writing Task 1 (General Training)
শুরুতে বলা থাকে Letter লিখতে ২০ মিনিট সময় ব্যয় করা উচিত। এই ধরনের প্রশ্নে একটি পরিস্থিতির কথা উল্লেখ থাকে যার রেসপন্সে অন্তত ১৫০ শব্দে একটি Letter লিখতে হয়। প্রশ্নের ধরন অনুযায়ী Letter-এর স্টাইল personal/informal হতে পারে আবার semi-formal বা formal হতে পারে। প্রশ্নে কি তথ্য উল্লেখ করতে হবে তার জন্য তিনটি বুলেট পয়েন্ট দিয়ে বলা থাকে।
General Training Writing Task 1-এর মাধ্যমে একজন পরীক্ষার্থীর নিম্নলিখিত দক্ষতা যাচাই করা হয়।
(১) ask for and/or provide general factual information
(২) express needs, wants, likes and dislikes
(৩) express opinions (views, complaints, etc.).
General Training Writing Task 1- Letter এর টপিক আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় হতে পারে।
যেমন; হোস্টেলে থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে Letter লেখা। নতুন চাকুরিতে জয়েন করেছেন এবং কোনো সমস্যা হচ্ছে বা আপনি যেই বাসায় ভাড়া থাকেন সেখানে কোনো সমস্যা হচ্ছে তাই বাড়ির কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে Letter লেখা। আবার এমনও হতে পারে নিজের এলাকায় কোনো হাসপাতাল, স্কুল, মাঠ ইত্যাদি বানানো নিয়ে সংবাদ পত্রে কোনো প্ল্যান শেয়ার করা। অর্থাৎ সমাজে বসবাস করতে আমাদের প্রতিদিন কার জীবনে যেসব ইস্যু আসতে পারে এর সাথে সম্পর্কিত বিষয় নিয়েই General Training Writing Task 1- প্রশ্ন আসবে।