Line Graph

IELTS Writing Task 1 এ একজন শিক্ষার্থীকে কোনো Visual Information থেকে এর গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে বাছাই করতে পারা এবং তা দিয়ে রিপোর্ট লিখতে পারার দক্ষতা যাচাই করা হয়। এই ধরনের দক্ষতা যাচাই করার জন্য Line Graph খুবই কমন এবং IELTS পরীক্ষায় সব চেয়ে বেশি আসে। Task 1 এর প্রশ্নে দুই ধরনের গ্রাফ থাকে। Dynamic গ্রাফ যেখানে একাধিক সময়ের সাপেক্ষে কোনো কিছুর পরিবর্তন উপস্থাপন করা হয় এবং Static গ্রাফ যেখানে একটি মাত্র সময়ের সাপেক্ষে কোনো পরিবর্তন উপস্থাপন করা হয়।

১। চিত্রের মধ্যে একাধিক গ্রাফ দিয়ে কোনো ডেটা প্রেজেন্ট করা হয়।

২। যে বিষয়টি প্রেজেন্ট করা হয় তার দুইটি অক্ষে Data Measurement এর unit থাকে।

৩। সাধারণত অনুভূমিক অক্ষ (X-Axis) বরাবর সময়ের unit থাকে। যেমন; Hours, Days, Months, Years। এই সময়গুলোকে কখনো কখনো নির্দিষ্ট অন্তর অন্তর উল্লেখ করা হয়।

৪। সাধারণত উলম্ব অক্ষ (Y-Axis) বরাবর যেকোনো ধরনের Data যেমন; cost, temperatures, rainfall, amounts of some commodity, population, figures ইত্যাদি থাকে।

৫। এ ধরেনের গ্রাফে যেই Time Period উল্লেখ করা থাকে তা বেশির ভাগ সময় Past হয় অনেক সময় Past থেকে Future পর্যন্ত Predict করা থাকে।

৬। গ্রাফগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করা হয় যাতে এদের মধ্যে পার্থক্য করা যায় এবং একই রকম feature থাকে।