লেখালিখির ধাপসমূহ

লেখালিখি হচ্ছে এক ধরনের শিল্পকর্ম, যেখানে শব্দ দিয়ে কিছু বানাতে হবে। কতগুলো ধাপ অবলম্বন করতে পারলে এই কাজটা অনেক সহজ হয়ে যায়। নতুবা একটি সহজ কাজই হয়ত অনেক বেশি কঠিন মনে হবে।

 

কোনো লেখা তৈরি করতে ৭টি ধাপ ফলো করতে হয়।

১।   Subject (বিষয়): আপনি কিছু লিখবেন তার জন্য আপনার একটি Subject মানে বিষয় ঠিক করতে হবে। অনেকে এটাকে Topic বলেও সম্বোধন করে। বিষয় হবে এমন কোনো কিছু যাকে অনেক বেশি ব্যাখ্যা করা যায়।

 

২।   Task (কাজ): আপনি কোনো একটি বিষয় ঠিক করলেন। এরপর আপনাকে ঐ বিষয় সম্পর্কে কী লিখবেন তা ঠিক করতে হবে। ধরুন আপনার বিষয় হলো ইন্টারনেট। এখন ইন্টারনেট অনেক বড় একটি টপিক। যার অনেকগুলো দিক রয়েছে। যেমন; ইন্টারনেটের ইতিহাস, এর ফাংশন, উপকারিতা, অপকারিতা, ইন্টারনেট ব্যবসা এমন আরও অনেক কিছু পাওয়া যাবে যা নিয়ে লিখতে পারবেন। তার মানে কোনো একটি Subject নিয়ে নির্দিষ্ট করে কি লিখতে হবে সেটাই হলো Task. IELTS পরীক্ষা যে প্রশ্নটি করা হবে সেটাই Task.

 

IELTS Writing Task 2 একটি প্রশ্ন উদাহরণস্বরুপ এখানে দেওয়া হয়েছে।

 

There should be laws to control the amount and type of violence shown on television programs.

 

To what extent do you agree or disagree with the statement?

 

Give reasons for your answer and include any relevant example from your own knowledge and experience.

 

এই প্রশ্নে সুনির্দিষ্ট করে বলা হয়েছে একজন পরীক্ষার্থীকে কি করতে হবে।

এখানে Task হলো:

(i)   প্রশ্নে দেওয়া স্টেটমেন্টের উপর হয় agree অথবা disagree করতে হবে। অর্থাৎ আপনার একটি পক্ষে মত দিতে হবে।

(ii)        আপনার মতামতের পক্ষে reason দেখাতে হবে।

(iii)       আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে relevant example দিতে হবে।

 

একই ভাবে IELTS Writing Task 1 -এর ক্ষেত্রে

The charts below show how average middle-income families spent their household budget in two different years.

Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant.

 

এই প্রশ্নে সুনির্দিষ্ট করে বলা হয়েছে একজন পরীক্ষার্থীকে কি করতে হবে।

এখানে Task হলো:

(i)   এই গ্রাফের মূল তথ্যগুলো নিয়ে একটি overview দিতে হবে, এটাই Summarize the information

(ii)  এরপর এই গ্রাফের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে ব্যাখ্যা করতে হবে। এটাই selecting and reporting the main features.

(iii)       গ্রাফে যে ডেটা দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে কোনো পার্থক্য বা একই রকম তথ্যগুলোকে উল্লেখ করতে হবে। এটাই make comparisons where relevant.

 

৩।  Your Response (আপনার মূল মেসেজ/অবস্থান): কোনো বিষয় সম্পর্কে কি লিখতে বলা হয়েছে বা কি লিখতে হবে সেটা ঠিক হওয়ার পর ঐ বিষয় বা আর্গুমেন্ট নিয়ে আপনার মূল মেসেজ বা অবস্থান কী মানে আপনার Response ঠিক করতে হবে। যেমন ধরুন; প্রশ্নে আপনাকে কোনো একটি স্টেটমেন্টের উপর agree অথবা disagree করতে বলে হয়েছে তাহলে আপনার Response হবে এই দুইয়ের মধ্যে কোনো একটা এবং কেন আপনি agree করবেন বা disagree করবেন তার মূল কারণ উল্লেখ করা।

 

৪।  Information Collection (তথ্য সংগ্রহ): আপনার লেখার মধ্যে কি লিখবেন তার জন্য আপনার কাছে তথ্য থাকা লাগবে। তথ্য সংগ্রহের বিষয়ে IELTS-এ আমরা বলতে পারি idea generation। কিছু মাইন্ড প্র্যাকটিস আছে যা ফলো করলে খুব সহজেই যথাযথ idea generate করতে পারবেন।

 

৫।  Planning (পরিকল্পনা): আপনার কাছে যখন পর্যাপ্ত তথ্য থাকবে তখন সেই তথ্যগুলোকে কোথায় কীভাবে ব্যবহার করবেন তার জন্য একটি পরিকল্পনা লাগবে। বিষয়টা এমন যে আপনি কোথাও যাবেন গুগল ম্যাপে আপনি দেখতে পাচ্ছেন কোন রাস্তা দিয়ে যেতে হবে। লেখার ক্ষেত্রে Planning এমনি একটা ম্যাপ যা ফলো করে আপনি লেখা তৈরি করবেন।

 

৬।         Write (লেখা): আপনার পরিকল্পনা মত তথ্যগুলো সাজিয়ে লিখতে হবে।

 

৭।  Editing (সম্পাদনা): লেখায় কোনো ভুল হলো কিনা বা কোথায় আরও ভালো করা যায় এজন্য সম্পাদনা করতে হয়।