গ্রাফে তথ্যগুলোকে তুলনা করতে
Writing Task 1-এ গ্রাফে তথ্যগুলোকে তুলনা করতে হয়। এর জন্য যেসব ভোকাবুলারি সাধারণত ব্যবহার করা হয় তার তালিকা দেওয়া হলো।
- Half / Halved
- The same/ Equal
- Twice / Two times / Twofold/ Double/ Doubled
- Thrice / Three times/ Threefold/Triple /Tripled
- Four times / Fourfold / Quadruple/ Quadrupled
- Ten times
- Hundred times
Writing Task 1 -এ উত্তর লিখতে Time Expression এর জন্য Preposition ব্যবহার করতে হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় Between, from… to, by, in, on, over, durinng. এছাড়া গ্রাফ বর্ণনা করতে at, for, of, with, ব্যবহার হয়। মোটামুটি এগুলোর ব্যবহার জানলেই Task 1-এ ভালোভাবেই উত্তর লিখতে পারবেন।
এখানে কিছু উদাহরণসহ ব্যাখ্যা দেওয়া হলোঃ
(১) দুইটি সময়ের ব্যবধান প্রকাশ করতে Between এবং from ও to ব্যবহার হয়।
Between …(year/ month)… and …(year/ month)…
Between 1990 and 2000, deforestation rates decreased by 20%.
From …(year/ month/ day/date)… to …(year/ month/day/date)…
From 2000 to 2020, there was a significant increase in the global population.
(২) নির্দিষ্ট কোনো সময়ে কোনো কাজ হয়েছে বোঝাতে in ব্যবহার করা হয়। In … (year/ month) In 2015, the sales of electric cars surpassed those of diesel cars for the first time.
(৩) নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়েছে বোঝাতে by …… বসে।
By the end of 2020, renewable energy sources contributed to 30% of the country’s total energy production.
(৪) যদি দুইটি সময়ের মধ্যে কোনো কিছু হয়েছে বোঝনো হয় তাহলে During বসে।
During the summer months, the hotel occupancy rates are at their highest due to the tourist season.
(৫) যদি কোনো দুইটি সময়ের মধ্যে কোনো কিছু শেষ হয় তাহলে over বসে।
Over the last decade, the average global temperature increased by 0.6 degrees Celsius.
(৫) গ্রাফে বর্ণনা করার সময়ে নির্দিষ্ট কোনো তারিখ বোঝায় On …(day/ day of the week/ a date)… ব্যবহার হয়।
The peak occurred on July 15th.
(৬) গ্রাফে নির্দিষ্ট কোনো পয়েন্ট বর্ননা করতে at …… ব্যবহার করা হয়
The number of internet users peaked at 2 million in July.
Task 1-এ গ্রাফে অনেক সময় এমন কোনো ডেটা পাবেন যা সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো অবস্থায় ছিল। এগুলো বর্ণনা করার জন্য যেসব ভোকাবুলারি ব্যবহার করা হয় তার একটি তালিকা এখানে দেওয়া হলো।