Opinion Essay

Opinion টাইপের প্রশ্নে একজন পরীক্ষার্থীকে প্রশ্নে দেওয়া স্টেটমেন্টের উপর তার মতামত প্রকাশ করতে বলা হয়। এ ধরনের Essay-কে মূলত Agree/Disagree টাইপের Essay বলা হয়। তবে WRITING Task 2-এর অন্যান্য টাইপের কিছু প্রশ্নেও Opinion চাওয়া হয়। এই ধরনের প্রশ্নের মাধ্যমে মূলত একজন পরীক্ষার্থীর কোনো বিষয়ের উপর যে স্টেটমেন্ট দেওয়া থাকে সেখানে আর্গুমেন্টের ইস্যুগুলোকে বুঝতে পারা ও তার রেসপন্সে আর্গুমেন্ট করা এবং যথাযথ ভাবে যুক্তি প্রমাণ দিয়ে লেখার দক্ষতা যাচাই করা হয়।

১। প্রশ্নে কোনো একটি বিষয়ের উপর স্টেটমেন্ট বা মতামত দেওয়া থাকে। সেখানে এমন কিছু ইস্যু থাকে যা আর্গুমেন্ট করার মত এবং এর পক্ষে ও বিপক্ষে যথাযথ তথ্য প্রমাণ উল্লেখ করা যায়।

২। পরীক্ষার্থীকে এই স্টেটমেন্ট বা মতামতের উপর নিজের অবস্থান স্পষ্ট করতে হয়। অর্থাৎ যেকোনো একটি মতের পক্ষ নিতে হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে আংশিক পক্ষ বা বিপক্ষে মত দেওয়ারও সুযোগ থাকে।

৩। পরীক্ষার্থীকে নিজের অবস্থানের পক্ষে প্রয়োজনীয় প্রাসঙ্গিক যুক্তি, প্রমাণ উল্লেখ করতে হয়।

৪। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় কয়েক ভাবে আসতে পারে। যেমন;

 

(১) Do you agree or disagree?

এই বাক্যের বাংলা অর্থ হচ্ছে আপনি কি একমত বা দ্বিমত পোষণ করেন?

প্রশ্ন যদি এমন কিছু থাকে তাহলে আপনাকে সরাসরি কোনো একটি পক্ষ নিতে হবে। হয় আপনি প্রশ্নের স্টেটমেন্টের ১০০% পক্ষে নিবেন অর্থাৎ agree করবেন অথবা ১০০% বিপক্ষে যাবেন অর্থাৎ disagree করবেন। এখানে কোনো partial মানে আংশিক agree disagree এর সুযোগ নেই।

 

নমুনা প্রশ্ন: Some people believe that governments should pay for healthcare and education, but others disagree and say that it is not the government’s responsibility. Do you agree or disagree?

 

(২) To what extent do you agree or disagree?

এই বাক্যের অর্থ হচ্ছে আপনি কতটুকু একমত বা দ্বিমত পোষণ করেন?

এই ধরনের প্রশ্নে আপনাকে সুনির্দিষ্ট করে উল্লেখ করতে হবে আপনি কতটুকু agree বা disagree করেন। প্রশ্নে এমন কিছু থাকলে আপনি চাইলে প্রশ্নের স্টেটমেন্টের রেসপন্সে সম্পূর্ণ agree করতে পারেন অথবা সম্পূর্ণ disagree করতে পারবেন। তবে যদি কেউ চায় তাহলে স্টেটমেন্টের রেসপন্সে কিছুটা agree এবং সাথে কিছুটা disagree করতে পারেন।

 

নমুনা প্রশ্ন: Many believe that international tourism has harmful effects on a country. To what extent do you agree or disagree with this viewpoint?

 

এই প্রশ্নে বলা হয়েছে, অনেকে মনে করেন, আন্তর্জাতিক পর্যটন একটি দেশের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। এই দৃষ্টিভঙ্গির সাথে আপনি কতটুকু একমত বা দ্বিমত পোষণ করেন?

এই প্রশ্নের উত্তরে আপনি চাইলে সম্পূর্ণ একমত পোষণ করতে পারেন আবার সম্পূর্ণ দ্বিমত। তবে যদি কেউ চায় আংশিক একমত ও দ্বিমত পোষণ করবে তাহলেও উত্তর সঠিক হবে।

 

(৩) Do you think…?

এই বাক্যের অর্থ হচ্ছে আপনি কি মনে করেন…? এমন কিছু প্রশ্নে থাকলে আপনাকে প্রশ্নের স্টেটমেন্টের উপর কোন পক্ষে অবস্থানের পরিবর্তে নিজের মতামত দিতে হবে।

নমুনা প্রশ্ন: In some countries, the number of people choosing to live by themselves has been increasing rapidly in recent years. Why is this happening? Do you think it’s a positive or negative development for society.

 

(৪) ………. give your own opinion.

এই ধরনের প্রশ্নে আগে কিছু বলা থাকে যেমন Discuss both views/ Why… এরপর বলা থাকে আপনার মতামত দিন। এই ধরনের প্রশ্নে আগের অংশের উত্তর লেখার পর প্রশ্নের স্টেটমেন্টের রেসপন্সে আপনার মতামত দিতে হবে।

নমুনা প্রশ্ন: Some people think that young people should be required to do unpaid work helping people in the community. Others believe it should be a personal choice. Discuss both sides and give your own opinion.

 

(৫) এছাড়াও আরও কিছু প্রশ্নে মতামত চাওয়া হয় যেমন; Do the advantages outweigh the disadvantages? এখানে যদিও কোনো বিষয়ের সুবিধা অথবা অসুবিধাসমুহ আলোচনা করতে বলা হয় কিন্তু কোনটা বেশি significant এই ব্যাপারে আপনার অবস্থান এবং মতামত দিতে হয়।

নমুনা প্রশ্ন: The spread of technology has made information and entertainment more accessible than ever. Do the advantages of this trend outweigh the disadvantages?