Revision Checklist

যেহেতু IELTS Writing এ ৪টি ক্যাটাগরিতে মার্কিং করা হয়। তাই Revision Checklist এর ভিত্তিতে হওয়া উচিৎ। কোনো Task 1 বা 2 লিখে শেষ করার পর এই প্রশ্নগুলো দিয়ে চেক করতে হবে। তাহলে আপনার Essay অনেক ধরনের ভুল ত্রুটি মুক্ত হবে এবং স্কোরও অনেক ভালো আসবে।

 

Responding to the task:

Did I complete the task?

Did I write enough words?

Did I complete the task on time?

 

Coherence and Cohesion:

Did I write a thesis statement?

Did I write topic sentences for each paragraph?

Did I write supporting details in each paragraph?

Did I write a conclusion?

Lexical Resource:

Did I use transition words?

Did I use a variety of vocabulary?

 

Grammatical Range and Accuracy:

Did I use parallel structures?

Did I use a variety of sentence patterns?

Did I use correct spelling and punctuation?

যখন বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবেন তখন এই প্রশ্নগুলোর মাধ্যেমে নিজেই নিজের Writing Script যাচাই করতে পারবেন। অনেক শিক্ষার্থী IELTS প্রস্তুতিতে Writing Script করা নিয়ে ভালো কোনো টিচার ম্যানেজ করতে পারে না। স্টাডি পার্টনার তো থাকে অনেকের কিন্তু যথাযথ ফিডব্যাক পাওয়া যায় না। যেকোনো Task 2 এবং 1 প্রশ্নের Essay-কে সামনে রেখে উপরে উল্লেখ করা প্রশ্নগুলোর উত্তর দিলেই Essay যাচাই হয়ে যাবে এবং Band Score Marking ক্রাইটারিয়ার সাথে মিলিয়ে কত স্কোর দেওয়া যায় তাও নির্ধারণ করা যাবে খুবই সহজেই।

 

পরীক্ষার সময় অবশ্যই একবার হলেও Revision দিতে হবে এবং মনে মনে হলেও Checklist-এর প্রশ্নগুলো করে আপনার Essay চূড়ান্ত করতে হবে। যদি মনে হয় কোথায় ভুল পাওয়া গেছে তা কোন জায়গায় কোন শব্দ বা বাক্যের কিছু অংশ পরিবর্তন করতে হবে তাহলে উপযুক্ত শব্দ দিয়ে সেটা করতে হবে। পরীক্ষা যেহেতু পেন্সিল দিয়ে দিতে হবে তাই কোনো পরিবর্তন করতে হলে রাবার দিয়ে মুছে করা যাবে। আর যদি Computer Based হয় তাহলে তো আরও সহজেই করা যাবে।